শনিবার, ১৫ আগস্ট, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গোয়ালন্দে প্রবাসী ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩০

শেয়ার করুনঃ
গোয়ালন্দে প্রবাসী ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন

রাজবাড়ীর গোয়ালন্দে মোঃ শাহিন সরদার (৪২) নামে এক দুবাই প্রবাসী ও তার ছেলের বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানির প্রতিবাদে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এ বিষয়ে ভুক্তভোগী প্রবাসী ও তার পরিবার বৃহস্পতিবার (১৬ অক্টোবর)  দুপুরে গোয়ালন্দ সাংবাদিক ফোরামে সাংবাদিক সম্মেলন করেছেন। 

শাহিন সরদার গোয়ালন্দ পৌরসভার ৬ নং ওয়ার্ডের ময়ছের মাতুব্বর পাড়ার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা কাদের সরদারের ছেলে।

আরও

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি
সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে শাহিন সরদার বলেন, তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে থেকে  সুনামের সাথে পরিবহন ব্যাবসা পরিচালনা করে আসছেন।

কিন্তু মুনিয়া বেগম নামে স্হানীয় এক  মাদক ব্যাবসায়ী তার কাছে ৭ লক্ষ ৭৬ হাজার টাকা পায় এ মর্মে আমার বিরুদ্ধে থানায় মিথ্যা অভিযোগ দিয়েছে। সেই সাথে আমাকে ও আমার পরিবার বর্গকে নানাভাবে হুমকি দিচ্ছে। 

মুনিয়া বেগম গোয়ালন্দ পৌরসভার ৪ নং ওয়ার্ডের জুড়ান মোল্লা পাড়ার বাসিন্দা মাদক ব্যাবসায়ী ও পুলিশের সোর্স পরিচয়ধারী আব্দুর রশিদ শেখের স্ত্রী।

মুনিয়া বেগম গোয়ালন্দ ঘাট থানায় তার বিরুদ্ধে লিখিত অভিযোগে উল্লেখ করেছে, তার ছেলে রোহিত মাহমুদ (মুন্না) গত ১ জুন ২০২৫ তারিখ দুবাই যায়। দুবাইয়ে ৩ মাস থাকার পর দুবাই পুলিশ তার ছেলেকে রাস্তা হতে অবৈধ নাগরিক হিসাবে গ্রেফতার করে। উক্ত বিষয়ে আমি নাকি তাদের অবগত করি এবং তার ছেলেকে জেল থেকে ছাড়ানোর জন্য তার নিকট হতে ৮ লক্ষ টাকা দাবি করে আমার ছেলের মাধ্যমে ৭ লক্ষ ৭৬ হাজার টাকা নেই।

আরও

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮
প্রবাসীহয়রানির প্রতিবাদেসংবাদ সম্মেলন
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মুনিয়া বেগম অভিযোগে আরো বলেছেন, তার ছেলে দুবাইয়ে ৫ মাস জেল হাজতে থাকার পর দেশে ফিরে তাকে সব সত্যি কথা বলেছে। 

প্রকৃতপক্ষে তার  উপরোক্ত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। মুনিয়ার ছেলে কবে এবং কিভাবে জেলে গেছেন এ বিষয়ে আমার কিছুই জানা ছিল না। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
তার ছেলে দুবাইয়ে অবৈধ নাগরিক হিসেবে গ্রেফতার হয়নি। আমি খোঁজ নিয়ে জানতে পারি, তার ছেলে আসলে দুবাইয়ে ৩০০ গ্রাম গাঁজা ও আইসসহ গ্রেফতার হয়।

দুবাইয়ে তার ছেলের ২০২৬ সালের ১৩ আগষ্ট তারিখ পর্যন্ত থাকার বৈধ অনুমতি রয়েছে এবং এখনো পর্যন্ত সে দুবাইয়ে রয়েছে। আদৌ সে দেশে ফেরেনি। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দুবাই পুলিশ তাকে দেশে ফিরতে নিষেধ করেছে। এ সংক্রান্ত সকল কাগজপত্র আমার কাছে আছে।

শাহিন সরদার জানান, আমি

খোঁজ নিয়ে জানতে পারি রোহিত মাহমুদ মুন্নাকে গাঁজা এবং আইস সহ দুবাই পুলিশ গ্রেফতার করে। তারপরও এলাকার ছেলে হিসেবে এবং তার বাবা-মায়ের  অনেক অনুরোধে আমি তাকে জেল থেকে ছাড়াতে চেষ্টা করি এবং সফল হই।

এর জন্য আমি তাদের কাছ থেকে কোনো প্রকার টাকা পয়সা নেইনি। বরং নিজের সময়, শ্রম ও নগদ ৪ লক্ষ ২০ হাজার টাকা ব্যয় করে তাদের সহযোগিতা করি। 

কিন্তু মুনিয়া ও তার স্বামী আমার ব্যয়কৃত টাকা না দেয়ার অশুভ চিন্তায় আমার ও আমার বিশ্ব বিদ্যালয় পড়ুয়া একমাত্র ছেলের বিরুদ্ধে থানায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ দিয়েছে। সেইসাথে একটি অনলাইন পোর্টালে মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেইসাথে আমার পাওনা টাকা ফেরত এবং সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ  প্রশাসনের পক্ষে অনুরোধ জানাচ্ছি।

সাংবাদিক সম্মেলনে শাহীন সরদারের মা বেবী আক্তার,ছেলে রোহান মাহমুদ এবং স্ত্রী মরিয়ম বেগম উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

মুক্তিযুদ্ধবিরোধীদের আর সুযোগ দেবে না জনগণ: রিজভী

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

সিলেটের বাসায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ নিয়ে অনিশ্চয়তায় বিশ্ববাজারে ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

হরমুজ প্রণালি পুরোপুরি নিয়ন্ত্রণে, দাবি ট্রাম্পের

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

বুধবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, অন্ধকারে ঢাকবে পৃথিবীর যেসব অঞ্চল

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

মন্ত্রিসভা পুনর্গঠনে আলোচনায় নতুন মুখ ও মন্ত্রণালয়

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠিতে জেল থেকে পালানো সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ঝালকাঠি জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে প্রায় দুই বছর পর গ্রেপ্তার করেছে নলছিটি থানা পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আসামির হলেন মনির হাওলাদার (হাসান)। তিনি নলছিটি উপজেলার সিদ্ধকাঠি ইউনিয়নের ফুলহরি গ্রামের মৃত জৈনদ্দিনের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

শ্রীমঙ্গলে একইদিনে দাঁড়াশ, তক্ষক ও লজ্জাবতী বানর উদ্ধার

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় একইদিনে পৃথক তিনটি স্থান থেকে একটি দাঁড়াশ সাপ, একটি তক্ষক ও একটি লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা প্রাণীগুলো শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়। শনিবার (১৫ আগস্ট) বেলর ১২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার নোয়াগাঁও শাইঠুলা প্রজেক্ট-২ এলাকার একটি ফিশারিতে এ ঘটনা ঘটে। গত রাতে মাছ ধরার জন্য পাতা ঠানা জালে একটি সাপ আটকা পড়ে।

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই মোবাইলে আসক্ত: সালাম পিন্টু এমপি

এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থীদের অনেকের মধ্যেই অনুশোচনা নেই। ফেল করা শিক্ষার্থীদের বেশিরভাগই  মোবাইলে ও মাদক আসক্ত বলে মন্তব্য করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু। তিনি বলেন, “এসএসসিতে ফেল করা ছাত্রদের কোনো অনুশোচনা নেই। ফেল করা ছাত্রদের বেশিরভাগই মাদক ও মোবাইলে আসক্ত। এদেরকে বাঁচাতে আমি সকলের সহযোগিতা চাই।” শনিবার (১৫ আগস্ট) টাঙ্গাইলের

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

কুয়াকাটায় নিরাপদ খাদ্য নিশ্চিতে আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি

জনস্বাস্থ্য সুরক্ষা ও ভোক্তাদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাদ্যের মোড়কে অতিরিক্ত লবণ, চিনি ও ট্রান্স ফ্যাটের পরিমাণ উল্লেখসহ সুস্পষ্ট স্বাস্থ্য সতর্কবাণী সংযুক্ত করার দাবিতে কুয়াকাটায় আলোচনা সভা ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) সকাল ১১টায় কুয়াকাটা প্রেসক্লাবে এসএসডিপি, কুয়াকাটা, পটুয়াখালীর উদ্যোগে এবং Citizen Network-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। কুয়াকাটা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্ট ঘিরে নলছিটিতে পুলিশের মহড়া, আ.লীগের ৫ নেতা গ্রেফতার

১৫ আগস্টকে ঘিরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য অপতৎপরতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঝালকাঠির নলছিটিতে পুলিশের মোটরসাইকেল মহড়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় এ মহড়া চালানো হয়। মহড়া চলাকালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে সুবিদপুর ইউনিয়ন কৃষকলীগের সাধারণ সম্পাদক মো.