বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬৬ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হবিগঞ্জ রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান

Aminul Islam Apon
আমিনুল ইসলাম আপন, জেলা প্রতিনিধি

প্রকাশ: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৮

শেয়ার করুনঃ
হবিগঞ্জ রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান
প্রতীকী ছবি

হবিগঞ্জের বাহুবল উপজেলার রশিদপুর গ্যাসক্ষেত্রের ৩নং কূপে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। রোববার (৭ সেপ্টেম্বর) রাতের দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সূত্রে জানা যায়, কূপটির সম্প্রতি ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করেছে সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড (এসজিএফএল)। এর আগে গত ৪ সেপ্টেম্বর জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান ও উপজেলা সহকারী কমিশনার ঘটনাস্থল পরিদর্শন করেন।

এসজিএফএল সূত্রে জানানো হয়েছে, এই কূপ থেকে আগামী ১০ বছরে প্রায় ২৫ দশমিক ৫৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন সম্ভব। এছাড়াও কূপটি থেকে কনডেনসেটও পাওয়া যাবে। বর্তমান বাজার দর অনুযায়ী (প্রতি ঘনমিটার এলএনজি ৬৫ টাকা) কূপ থেকে আনুমানিক ৪ হাজার ৭০০ কোটি টাকার গ্যাস উত্তোলন করা সম্ভব। প্রতিষ্ঠানটি আশা করছে, এটি দেশের জ্বালানি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

কূপটির ওয়ার্কওভার কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে এসজিএফএল-এর দক্ষ কর্মকর্তা ও কর্মচারীরা এবং বাপেক্সের কারিগরি টিম যৌথভাবে কাজ করেছেন। বর্তমানে সংস্থার আওতায় সিলেট-১০এক্স, সিলেট-১১, ডুপিটিলা-১, কৈলাসটিলা-৯, রশিদপুর-১১ ও রশিদপুর-১৩ নম্বর কূপ খনন এবং কৈলাসটিলা-৯ ও বিয়ানীবাজার-২ নম্বর কূপে ওয়ার্কওভার কার্যক্রম চলছে। এসব কার্যক্রম শেষ হলে দেশের গ্যাস উৎপাদন আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।

আরও

বন্ধুত্বের বন্ধনে ইফতার ও দোয়া মাহফিল

বন্ধুত্বের বন্ধনে ইফতার ও দোয়া মাহফিল

উল্লেখ্য, দেশের জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে ২০১২ সালের ৩০ এপ্রিল রশিদপুরে দৈনিক ৩ হাজার ৭৫০ ব্যারেল ক্ষমতাসম্পন্ন কনডেনসেট ফ্র্যাকশনেশন প্ল্যান্ট স্থাপন করা হয়। এই প্ল্যান্ট থেকে প্রতিদিন পেট্রোল, ডিজেল, কেরোসিন, অকটেন ও এলপিজি উৎপাদিত হচ্ছে।

স্থানীয় এবং কেন্দ্রীয় কর্মকর্তারা আশা প্রকাশ করেছেন, নতুন গ্যাস আবিষ্কার দেশের জ্বালানি নিরাপত্তা এবং বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা মনে করেন, এই কূপের কার্যক্রম দেশের অর্থনৈতিক ও শিল্প উন্নয়নের জন্যও সহায়ক হবে।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বিশেষজ্ঞরা বলছেন, রশিদপুরের নতুন কূপে গ্যাস উত্তোলন সফল হলে দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণে বিদেশ থেকে গ্যাস আমদানি কমানো সম্ভব হবে। এটি দেশের জ্বালানি খাতে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

হবিগঞ্জ গ্যাস আবিষ্কাররশিদপুর ৩নং কূপএসজিএফএল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

এসজিএফএল-এর কর্মকর্তা জানান, কূপের নিয়মিত পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হবে, যাতে স্থায়ী ও ধারাবাহিক গ্যাস উৎপাদন নিশ্চিত করা যায়। এই আবিষ্কার দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী করবে এবং দীর্ঘমেয়াদে জাতীয় উন্নয়নে সহায়ক হবে।

আরও

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২

সদরঘাটে লঞ্চ সংঘর্ষে নিহত ২, নিখোঁজ ২

জনপ্রিয় সংবাদ

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

ইসরায়েলের সাইবার ও অস্ত্র স্থাপনা লক্ষ্য করে হামলা ইরানের

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

আমাদের যুব সমাজ কারও আধিপত্য সহ্য করবে না: জামায়াত আমির

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

ঝড়ের সুযোগে আইজিপির বাড়ি ভেঙে চুরি!

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

শ্রীমঙ্গলে কুরআন প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

ঝালকাঠিতে খাল খনন প্রকল্পে অনিয়মের অভিযোগ, ঠিকাদারকে নোটিশ

সর্বশেষ সংবাদ

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

মধ্যপ্রাচ্য ও আফ্রিকার যে সব দেশে শুক্রবার ঈদুল ফিতর ঘোষণা

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

কাতারে হামলা হলে ইরানের গ্যাসক্ষেত্র ধ্বংসের হুঁশিয়ারি ট্রাম্পের

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ইরানকে কড়া হুঁশিয়ারি সৌদির, বড় সামরিক পদক্ষেপের ইঙ্গিত

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

এ সম্পর্কিত আরও পড়ুন

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

ঈদযাত্রা শুরু, রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষের ঢল

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোর থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। রেল, সড়ক ও নৌপথে ঢাকার বিভিন্ন টার্মিনালে যাত্রীচাপ ছিল চোখে পড়ার মতো। গাবতলী বাস টার্মিনালে দেখা গেছে, দূরপাল্লার বাসগুলো নির্ধারিত সময়েই ছেড়ে যাচ্ছে। এতে যাত্রীদের মধ্যে স্বস্তি দেখা গেলেও কিছু বাসে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন যাত্রীরা। তবে পরিবহন মালিকরা এ

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীতে বজ্রপাতে জেলের মৃত্যু, আহত ২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে বজ্রপাতে ঠাকুর চাঁন (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা জনারদনসহ আরও দুইজন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে উপজেলার মুছাপুর ক্লোজার সংলগ্ন ছোট ফেনী নদীর খালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ঠাকুর চাঁন মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জেলে পাড়ার বাসিন্দা এবং জনারদনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার গভীর রাতে জনারদন তার

ঈদ ঘিরে সরাইলে দর্জিদের ব্যস্ততা, দিনরাত চলছে সেলাই

ঈদ ঘিরে সরাইলে দর্জিদের ব্যস্ততা, দিনরাত চলছে সেলাই

ঈদ মানেই আনন্দ, আর সেই আনন্দকে আরও বাড়িয়ে তোলে নতুন পোশাক। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় দর্জিদের ব্যস্ততা এখন তুঙ্গে। ঈদ যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে মানুষের ভিড় দর্জি দোকানগুলোতে। রমজান শুরুর প্রায় দুই সপ্তাহ আগে থেকেই দর্জিদের ব্যস্ততা শুরু হয়। বর্তমানে উপজেলার বিভিন্ন দর্জি দোকানে দিনরাত চলছে সেলাই মেশিনের খটখট শব্দ। সরাইল সদর এলাকার উচালিয়া পাড়া মোড়ে

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাছের সাথে বেধে নির্যাতন, পথেই মৃত্যু

চোর সন্দেহে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে গাছের সাথে বেধে নির্যাতন, পথেই মৃত্যু

পটুয়াখালীর মহিপুর থানাধীন লতাচাপলী ইউনিয়নের তুলাতুলি গ্রামের বাসিন্দা মোতালেব আকন (৭০) কে চোর সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোর ৬টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবার সূত্রে জানা যায়, গত ১৭ মার্চ কাউকে কিছু না জানিয়ে নিজ বাড়ি থেকে বের হয়ে যান মোতালেব আকন। এরপর থেকে তার স্বজনরা

হিজলায় মরহুমা বিবিজা আলমের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

হিজলায় মরহুমা বিবিজা আলমের স্মরণে কোরআন খতম ও দোয়া মাহফিল

বরিশালের হিজলা উপজেলার ১নং হরিনাথপুর ইউনিয়নের মেমানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে মরহুমা মিসেস বিবিজা আলমের রুহের মাগফেরাত কামনায় কোরআন খতম, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ রমাদান ১৪৪৭ হিজরি, ১৭ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ, মঙ্গলবার বাদ আসর এই ধর্মীয় আয়োজন যথাযোগ্য মর্যাদায় সম্পন্ন হয়। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা