বুধবার, ২৪ জুন, ২০২৬১১ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

মজুরীর বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

এহসান বিন মুজাহির
এহসান বিন মুজাহির মৌলভীবাজার, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২০

শেয়ার করুনঃ
মজুরীর বৈষম্যের প্রতিবাদে অস্থায়ী চা শ্রমিকদের সমাবেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা বাগানে কর্মরত অস্থায়ী চা শ্রমিকরা তাদের মজুরী কম দেওয়ার প্রতিবাদে সমাবেশ করেছেন। সোমবার সকালে উপজেলার খেজুরী ছড়া চা বাগানের চা কারখানার সামনে অস্থায়ী শ্রমিকরা একত্রিত হয়ে স্থায়ী শ্রমিকদের মতো তাদেরও সমান মজুরী দেওয়ার দাবি জানান।

সমাবেশে শ্রমিকরা বিভিন্ন শ্লোগান দেন এবং দাবি জানান যে, অস্থায়ী শ্রমিকরা স্থায়ী শ্রমিকদের মতো করেই কাজ করে থাকলেও দৈনিক মজুরীতে বৈষম্য রয়েছে। স্থায়ী শ্রমিকরা ১৮৭ টাকা পান, কিন্তু অস্থায়ী শ্রমিকদের মজুরি মাত্র ১২০ টাকা। অনেক সময় অস্থায়ী শ্রমিকদের কাজেও নেয়া হয় না এবং তারা রেশন সুবিধা থেকেও বঞ্চিত হন।

শ্রমিকরা বলেন, ১২০ টাকা দিয়ে সংসার চালানো অত্যন্ত কঠিন এবং তাই তারা আজকের সমাবেশে মজুরীর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন। তারা ন্যায্য মজুরি এবং সমান সুযোগ-সুবিধা দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করেছেন।

আরও

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

সমাবেশে উপস্থিত শ্রমিকরা বলেন, আমরা চা বাগানে স্থায়ী শ্রমিকদের সঙ্গে সমানভাবে কাজ করি, তবে আমাদের অবহেলা করা হচ্ছে। আমাদের পরিবারের প্রয়োজনে দৈনন্দিন খরচ চালানো কঠিন হয়ে পড়ছে। এজন্য আমরা আমাদের হক আদায়ের জন্য বাধ্য হয়ে প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।

স্থানীয় সূত্রে জানা যায়, সমাবেশ শান্তিপূর্ণভাবে পরিচালিত হয় এবং শ্রমিকরা প্রশাসনের মাধ্যমে তাদের দাবি যথাযথভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। তারা আশা প্রকাশ করেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দাবি বিবেচনা করবেন এবং মজুরীর বৈষম্য দূর করা হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শ্রমিক নেতারা বলেন, চা বাগানের অস্থায়ী শ্রমিকদের কল্যাণ ও ন্যায্য অধিকার নিশ্চিত করা না হলে ভবিষ্যতে আরও বড় আন্দোলন করা হতে পারে। তারা সকলকে সচেতন থাকার এবং সমবেতভাবে অধিকার আদায়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অস্থায়ী শ্রমিকরা এই সমাবেশের মাধ্যমে তাদের দৈনন্দিন জীবনের অসুবিধা তুলে ধরেছেন এবং ন্যায্য মজুরি ও সুযোগ-সুবিধা প্রদানের দাবি পুনর্ব্যক্ত করেছেন। স্থানীয় প্রশাসন ও চা বাগান কর্তৃপক্ষের কাছে তারা দ্রুত সমাধানের আশ্বাস প্রত্যাশা করছেন।

আরও

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

বাজার থেকে বাড়ি ফিরা হলো না, সড়কেই গেল প্রাণ

সমাবেশের শেষে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ঘরে ফিরেন, তবে তাদের দাবি স্পষ্ট যে, চা বাগানের অস্থায়ী শ্রমিকদের অবহেলা চলতে পারে না এবং তাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা আবশ্যক।

মৌলভীবাজার চা শ্রমিকঅস্থায়ী শ্রমিকদের মজুরিমজুরীর বৈষম্য
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

সর্বশেষ সংবাদ

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

মুদি দোকানসহ নতুন ১৬ খাতে ভ্যাটের জাল

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সুনাম বাড়াচ্ছে টেক্সএশিয়া ইন্টারন্যাশনাল

বিশ্ববাজারে বাংলাদেশের পোশাকের সুনাম বাড়াচ্ছে টেক্সএশিয়া ইন্টারন্যাশনাল

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

অন্ধত্ব ও পুষ্টিহীনতা রোধে দুই কোটির বেশি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, জারি লাল সতর্কতা

রেকর্ড তাপপ্রবাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, জারি লাল সতর্কতা

জুলাই আন্দোলন মামলায় ফের গ্রেপ্তার মমতাজ

জুলাই আন্দোলন মামলায় ফের গ্রেপ্তার মমতাজ

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

এশীয় উন্নয়ন ব্যাংক থেকে আসছে বিপুল অর্থ

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

রোহিঙ্গা প্রত্যাবাসনে দ্রুত পদক্ষেপের আহ্বান বাংলাদেশের

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

এ সম্পর্কিত আরও পড়ুন

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা ও নাশকতার অভিযোগে দেশজুড়ে ৮৪ জন আটক

হামলা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ৮৪ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) রাত পর্যন্ত পরিচালিত এসব অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরাও রয়েছে বলে জানা গেছে। পুলিশ সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা ও উপজেলায় একযোগে পরিচালিত অভিযানে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি, সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়।

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

সাপাহার সীমান্তে বিএসএফের অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ, শূন্যরেখায় ৯ জন

নওগাঁর সাপাহার সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ নয়জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির দ্রুত ও কার্যকর তৎপরতায় ওই চেষ্টা ব্যর্থ হয়েছে। বর্তমানে ওই নয়জন দুই দেশের সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। বুধবার (২৪ জুন) সকালে ১৬ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভোর চারটার দিকে সাপাহার উপজেলার আদাতলা সীমান্তচৌকি এলাকার এলেনপুর বিএসএফ ক্যাম্পের

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার আব্দুল্লাহপুর হাজী আমীর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. বাচ্চু মিয়ার বিরুদ্ধে এক শিক্ষার্থীকে দিয়ে এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন করানোর অভিযোগ এনে তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে এক শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

পিরোজপুরের কাউখালী উপজেলায় দুটি সরকারি উচ্চ বিদ্যালয়ের তীব্র শিক্ষক সংকট নিরসন এবং জরুরিভাবে প্রয়োজনীয় শিক্ষক নিয়োগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকাল ১০টায় ছাত্র-ছাত্রী, অভিভাবক ও সচেতন নাগরিকদের উদ্যোগে সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন। বক্তারা জানান, কাউখালী কেজি ইউনিয়ন

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীতে ডিএমপির অভিযানে নিষিদ্ধ আওয়ামীলীগের ২৬ কর্মী গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৬ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২২ জুন) রাজধানীর একাধিক থানায় সমন্বিত অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য নিশ্চিত করেন। পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার অভিযান রমনা, ধানমন্ডি, বংশাল, খিলক্ষেত, কদমতলী,