বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬১২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জমি অধিগ্রহণ জটিলতায় থমকে ঝিনাইদহ-যশোর মহাসড়ক প্রকল্প

মোঃ আতিকুর রহমান টুটুল
মোঃ আতিকুর রহমান টুটুল, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:৩২

শেয়ার করুনঃ
জমি অধিগ্রহণ জটিলতায় থমকে ঝিনাইদহ-যশোর মহাসড়ক প্রকল্প

ঝিনাইদহ-যশোর মহাসড়কের ৪৮ কিলোমিটার অংশকে ছয় লেনে উন্নীত করার প্রকল্পটি শুরু হয়েছিল ২০২১ সালে। ৪ হাজার ৮০০ কোটি টাকার এ প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে। কিন্তু সময়মতো কাজ শেষ না হওয়ায় প্রথম দফায় মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত নির্ধারণ করা হয়। তাতেও নির্ধারিত সময়ে কাজ শুরু না হওয়ায় প্রকল্পটি সংশোধন করে আবার পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।

প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জমি অধিগ্রহণ ব্যয় তিন গুণ বাড়িয়ে ২ হাজার ৬৫০ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। তবে এত অর্থ বরাদ্দ থাকার পরও ঝিনাইদহ ও যশোরের জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখা গতকাল রবিবার (১৭ আগস্ট) পর্যন্ত একটি উপজেলারও ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শেষ করতে পারেনি। এ অবস্থায় ক্ষতিগ্রস্তরা ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে ক্ষোভ প্রকাশ করেছেন।

ভুক্তভোগীরা অভিযোগ করেছেন, অধিগ্রহণের তালিকাভুক্তদের নানা আপত্তি ও অভিযোগ উপেক্ষা করে গত ৮ আগস্ট জমির দাম নির্ধারণ করে নোটিশ প্রদান করা হয়। কিন্তু তারা সেই নোটিশ প্রত্যাখ্যান করে মানববন্ধনের ডাক দেন। ১০ আগস্ট সকালে জেলার কালীগঞ্জ বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগীরা জমির সঠিক মূল্য নির্ধারণের দাবি জানান। তারা ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার সার্ভেয়ার রিয়াজুল ইসলামের বিরুদ্ধে অনৈতিক টাকা দাবি, হয়রানি ও অনিয়মের অভিযোগও তোলেন।

আরও

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল

ভূরুঙ্গামারীতে সার কান্ডে প্রকৃত ঘটনা আঁড়ালে, একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল
প্রতিদিন হাজারো যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন যাতায়াত করে এ মহাসড়ক দিয়ে। বেনাপোল, দর্শনা ও মোংলা সমুদ্রবন্দরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় সরাসরি পণ্য পরিবহন হয় এই পথ দিয়ে। একই সঙ্গে খুলনার সঙ্গে রাজশাহীর যোগাযোগের একমাত্র সড়কপথও এটি। কিন্তু দীর্ঘদিন ধরে প্রকল্পে ধীরগতির কারণে মহাসড়কের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
যশোর অংশের প্রায় ২০ কিলোমিটারজুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। ঝিনাইদহের ২৮ কিলোমিটার অংশেও অধিকাংশ স্থানে পিচ উঠে গেছে। যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় কোথাও কোথাও ইট বিছিয়ে সাময়িক সমাধান করা হয়েছে। কিন্তু কয়েক দিনের মধ্যেই ইট সরে গিয়ে আবার আগের অবস্থায় ফিরে যাচ্ছে।

ঝিনাইদহ-যশোর মহাসড়কজমি অধিগ্রহণ জটিলতাক্ষোভ প্রকাশ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
প্রকল্প ব্যবস্থাপক মোয়াজ্জেম হোসেন জানিয়েছেন, সরকার পরিবর্তনের কারণে নির্ধারিত সময়ে কাজ শুরু করা যায়নি। জমি অধিগ্রহণ জটিলতা থাকায়ও কাজ বিলম্বিত হয়েছে। ফলে প্রকল্প পুনর্মূল্যায়ন করে পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে। সেখান থেকে অনুমোদন পেলে নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা করা হবে।

সর্বশেষ সংবাদ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

যে দিন পৃথিবীর ছায়ায় ঢাকবে চাঁদের প্রায় ছিয়ানব্বই শতাংশ

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নেপালের কোশিতে ভয়াবহ পাহাড়ি ঢলে নিহত ৯৫ নিখোঁজ চার শতাধিক

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

নিম্নমানের ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড প্রত্যাশী বাংলাদেশীদের বড় সুখবর আগস্টে

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

জনপ্রিয় সংবাদ

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

পরকীয়ার অভিযোগে সালিস, প্রকাশ্যে নারীকে জুতাপেটার ভিডিও

এ সম্পর্কিত আরও পড়ুন

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

নৈতিক শিক্ষায় সন্তানদের গড়ে তুলতে হবে: সমাজকল্যাণমন্ত্রী

সন্তানদের আগামী দিনের নেতৃত্ব দেওয়ার উপযোগী করে গড়ে তুলতে নৈতিক শিক্ষায় শিক্ষিত করার পাশাপাশি লেখাপড়ার সঙ্গে খেলাধুলার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী আবু জাফর মো. জাহিদ হোসেন এমপি। তিনি বলেন, খেলাধুলার সুযোগ পেলে শিশুদের মানসিক বিকাশ বাড়বে। একই সঙ্গে সন্তানদের সন্ধ্যার পর বাইরে না রাখার জন্য মা-বোনদের প্রতি আহ্বান জানান তিনি। বুধবার (২৬ আগস্ট) বিকেল

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে শিশু যৌণ নিপীড়নের অভিযোগ

পটুয়াখালীর কলাপাড়ায় খালি ঘরে একা পেয়ে ৫ম শ্রেণি পড়ুয়া মাদরাসা ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে শিমুল হাওলাদার নামের এক যুবকের বিরুদ্ধে। গত (১০ আগষ্ট) বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার মিঠাগঞ্জ ইউপির পশ্চিম মধুখালি গ্রামের ৩ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। ঘটনার পর ১৫ দিন পেরিয়ে গেলেও অভিযুক্ত যুবক প্রভাবশালী হওয়ায় ভয়ে মুখ খোলার সাহস পায়নি। তবে বিষয়টি জানাজানি

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

টেকনাফে জি-৩ রাইফেল, অস্ত্র ও ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে পৃথক দুই যৌথ ও বিশেষ অভিযান চালিয়ে বিদেশি জি-৩ রাইফেলসহ বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। বুধবার (২৬ আগস্ট) কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এসব তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে কোস্ট গার্ড ও পুলিশের একটি যৌথ দল টেকনাফের দমদমিয়া ১৪ নম্বর ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায়

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

কৃষকদের ধাওয়ায় সীমান্তে শটগান-ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাংলাদেশের সীমান্তের অভ্যন্তরে প্রবেশ করে এক বাংলাদেশি কৃষককে মারধরের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের বিরুদ্ধে। এ সময় স্থানীয় কৃষকরা ক্ষুব্ধ হয়ে বিএসএফ সদস্যদের পাল্টা ধাওয়া দিলে তারা দুটি শটগান ও একটি ওয়াকিটকি ফেলে পালিয়ে যান। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে উপজেলার গোতামারী ইউনিয়নের বনচৌকি সীমান্তের আমঝোল এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয় কৃষকরা উদ্ধার করা অস্ত্র ও ওয়াকিটকি

গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক

গভীর রাতে বাড়িতে ঢুকে প্রেমিকার হাত বিচ্ছিন্ন করল প্রেমিক

মেহেরপুর শহরে গভীর রাতে এক তরুণীর বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে। হামলায় স্মৃতি আক্তার নামে ওই তরুণীর ডান হাত কবজির ওপর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মেয়েকে বাঁচাতে এগিয়ে গিয়ে আহত হয়েছেন তাঁর বাবা সেলিম হোসেন ও মা রেবেকা খাতুন। ঘটনার পর অভিযুক্ত শাওন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) দিবাগত রাত