শুক্রবার, ২৬ জুন, ২০২৬১৩ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বাবুই পাখির কান্না কেউ শুনল না—তালগাছ কেটে মুছে দেওয়া হলো শত ছানার জীবন

মো. নাঈম হাসান ঈমন
মো. নাঈম হাসান ঈমন ঝালকাঠি, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৭:১৭

শেয়ার করুনঃ
বাবুই পাখির কান্না কেউ শুনল না—তালগাছ কেটে মুছে দেওয়া হলো শত ছানার জীবন

ঝালকাঠি সদর উপজেলার পূর্ব গুয়াটন গ্রামে একটি তালগাছ কেটে শত শত বাবুই পাখির ছানা ও ডিম ধ্বংস করে দেওয়ার ঘটনায় এলাকাজুড়ে শোক ও ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যায় এই নির্মম ঘটনা ঘটে, যেখানে স্থানীয়দের বারবার অনুরোধ সত্ত্বেও গাছ কাটার সিদ্ধান্ত থেকে সরে আসেনি মালিকপক্ষ। বহু বছর ধরে বাবুই পাখির প্রিয় আশ্রয়স্থল ছিল তালগাছটি, যার প্রতিটি ডালে বাসা বেঁধেছিল অসংখ্য পাখি। গাছ কাটা শেষে নিচে পড়ে থাকা ছানার মৃতদেহ, ডিম ও ভাঙা বাসা দেখে অনেকের চোখে পানি এসে যায়।

স্থানীয় বাসিন্দা মোবারক আলী ফকির তার বাড়ির পাশের তালগাছটি বিক্রি করেন ফারুক ব্যাপারীর কাছে। ফারুক তাৎক্ষণিক শ্রমিক এনে গাছ কেটে ফেলেন। স্থানীয় সচেতন যুবকরা গাছটি না কাটার অনুরোধ করে বাজারমূল্য পরিশোধের প্রস্তাব দিলেও তা উপেক্ষা করা হয়। প্রতিবাদকারীদের সঙ্গে দুর্ব্যবহারও করা হয় বলে অভিযোগ উঠেছে। এলাকার পরিবেশবাদী যুবক জাহিদুল ও সাব্বির জানান, গাছটি শুধু একটি গাছ নয়, এটি ছিল জীবনের কেন্দ্র। পাখির কলতান, ছানার চঞ্চলতা সব মিলিয়ে এটি প্রকৃতির অনন্য নিদর্শন ছিল।

এই ঘটনাকে অনেকে পরিবেশ ও জীববৈচিত্র্যের বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখছেন। স্থানীয় ইউপি সদস্য মাসুদুর রহমান জানান, তিনি গাছ কাটার পর ঘটনাটি জানতে পেরে ঘটনাস্থলে যান এবং ইউএনওকে অবহিত করেন। প্রশাসনের নির্দেশে গাছটি জব্দ করা হয়েছে। পরদিন সকালেই উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ফরেস্টার আরিফুর রহমান জানান, ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আরও

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) এর ঝালকাঠি নেটওয়ার্ক সদস্য আল-আমিন বাকলাই জানান, বাবুই পাখি শুধুই একটি পাখি নয়, এটি বিশ্বব্যাপী পরিবেশ ও নান্দনিকতার প্রতীক। এমন বর্বরতা শুধু প্রকৃতির ক্ষতি নয়, বরং মানবিকতার বিপর্যয় বলেও মন্তব্য করেন তিনি। বাবুই পাখির বাসা ধ্বংস করা ফৌজদারি অপরাধের আওতায় পড়ে এবং এতে জড়িতদের আইনের আওতায় আনার দাবি তোলেন পরিবেশবাদীরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন জানান, ঘটনাটি নিয়ে প্রশাসন ও বন বিভাগ যৌথভাবে তদন্ত করছে এবং পরিবেশ সংরক্ষণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকাবাসীর মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কেবল বিচারের উদ্যোগ নয়, দরকার ব্যাপক জনসচেতনতা এবং জীববৈচিত্র্য রক্ষায় সামাজিক অংশগ্রহণ।

ঝালকাঠি গাছ কেটে ছানা ধ্বংসবাবুই পাখি তালগাছপরিবেশ আইন মামলা
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

জনপ্রিয় সংবাদ

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

নারায়ণগঞ্জ রিসোর্ট ঘটনায় নতুন ব্যাখ্যা দিলেন মামুনুল হক

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

রামনাবাদ চ্যানেলে ট্রলারে বজ্রপাত, আহত পাঁচ জেলে

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

টেকনাফে ব্রিজে ধাক্কা খেয়ে বাস ছিটকে পড়ল খালে, আহত ১২

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

সর্বশেষ সংবাদ

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

রিজার্ভ কমে দাঁড়াল ৩৬.০৮ বিলিয়ন ডলার

রিজার্ভ কমে দাঁড়াল ৩৬.০৮ বিলিয়ন ডলার

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

আশুরা ত্যাগ, সত্য ও তাকওয়ার শিক্ষা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

নতুন করে খুলছে ভারতের ট্যুরিস্ট ভিসা

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে চাপে নেতানিয়াহু, বদলাচ্ছে মধ্যপ্রাচ্যের সমীকরণ

এ সম্পর্কিত আরও পড়ুন

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

সীমান্ত হত্যার প্রতিবাদে কুলাউড়ায় এনসিপির কেন্দ্রীয় নেতারা

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে সফরে গেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। শুক্রবার (২৬ জুন) সকালে দলের শীর্ষ নেতারা কুলাউড়ায় পৌঁছান। সফরে অংশ নেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহদীসহ কেন্দ্রীয় নেতারা। তাদের আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দলীয় সূত্র জানায়, সফরের শুরুতে কেন্দ্রীয় নেতারা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

টেকনাফে বিজিবির ফ্রি চিকিৎসা সেবা

সীমান্ত রক্ষার পাশাপাশি জনসেবামূলক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। বুধবার (২৪ জুন) সকালে টেকনাফ উপজেলা সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত এই ক্যাম্পে শত শত মানুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পান। সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে সেখানে উপস্থিত হন। টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

সংবাদ সংগ্রহে বাধা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগ, রামগড়ে এসআইয়ের বিরুদ্ধে ক্ষোভ

খাগড়াছড়ির রামগড় উপজেলায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনাটি নিয়ে সাংবাদিক মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি উপজেলার ফেনীরকুল স্কেল সংলগ্ন এলাকায় একটি অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক সাহেদ রানা। সেখানে দুই ব্যক্তিকে নিয়ে যাওয়ার সময় তিনি দায়িত্বরত ব্যক্তিদের পরিচয় জানতে চান। সাংবাদিকের দাবি, পরিচয় জানতে চাওয়ার পর

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

পাহাড়ে সেনা অভিযানে অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় পৃথক সন্ত্রাসবিরোধী অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুই দিনের এসব অভিযানে আত্মসমর্পণ, গোলাগুলি এবং একজনের নিহত হওয়ার ঘটনা ঘটেছে বলে জানানো হয়েছে। সেনাবাহিনীর প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৩ জুন পানছড়ি উপজেলার বরকলক এলাকায় এবং ২৪ জুন সকালে রামগড় উপজেলার হাজাছড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান পরিচালিত হয়

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

বিজিবির তাৎক্ষণিক তৎপরতায় অটোরিকশা ফিরে পেল গরীব কিশোর

কক্সবাজারের টেকনাফে ছিনতাই হওয়া একটি অটোরিকশা উদ্ধার করে অসহায় এক কিশোর চালকের মুখে হাসি ফিরিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। দীর্ঘ পাঁচ ঘণ্টার অভিযান শেষে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করা হয়। জানা যায়, গত ২৩ জুন বিকেলে টেকনাফের মেরিন ড্রাইভ এলাকায় ১৪ বছর বয়সী এক অটোরিকশা চালক ছিনতাইয়ের শিকার হয়। দুর্বৃত্তরা তাকে মারধর করে তার একমাত্র উপার্জনের মাধ্যম অটোরিকশাটি ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার