সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ছেলেকে চড়, প্রতিবাদে গোয়ালন্দে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৫, ১৯:৫৩

শেয়ার করুনঃ
ছেলেকে চড়, প্রতিবাদে গোয়ালন্দে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৩

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাহিরচর এলাকায় পূর্ব বিরোধের জের ধরে সংঘটিত এক সহিংস ঘটনায় তিনজন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৭ জুন) সকালে সাত্তার মেম্বার পাড়া এলাকায় এই মারামারির ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন মোঃ মামুন শেখ, তাঁর মামা শ্বশুর মূলচাঁদ মোল্লা এবং মামী শ্বাশুরী লিপি বেগম।

ভুক্তভোগী মামুন শেখের স্ত্রী মোছাঃ ঝর্ণা আক্তার গোয়ালন্দ ঘাট থানায় চারজনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন—মোঃ রানা (১৯), মোঃ সোহেল (২৩), মোঃ হৃদয় (২০), এবং মোঃ কাসাই শেখ (৬০)।

এজাহারে বলা হয়, সকালে মামুন শেখের ছেলে শাওন (১৭) প্রতিবেশী বাড়ির সামনে গেলে বিবাদী মোঃ সোহেল তাকে চড় মারেন। বিষয়টি ছেলেকে থেকে শুনে মামুন শেখ প্রতিবাদ জানাতে গেলে অভিযুক্তরা একযোগে তার ওপর হামলা চালায়। অভিযোগে উল্লেখ আছে, অভিযুক্ত রানা ধারালো ছোল দিয়ে মামুন শেখের মাথায় আঘাত করে এবং লোহার রড ও লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে।

আরও

পদ্মা ব্যারেজ হলে গোয়ালন্দের মাটি সোনায় পরিণত হবে: নির্বাচনী জনসভায় খৈয়ম

পদ্মা ব্যারেজ হলে গোয়ালন্দের মাটি সোনায় পরিণত হবে: নির্বাচনী জনসভায় খৈয়ম
মামুন শেখের চিৎকারে তাঁর আত্মীয়রা ছুটে এলে তাঁদের উপরও হামলা চালানো হয়। মূলচাঁদ মোল্লা ও লিপি বেগমকে মারধর করে গুরুতর আহত করা হয়। অভিযোগ অনুযায়ী, লিপি বেগমকে হত্যার উদ্দেশ্যে রড দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে ডান হাতের কব্জিতে গুরুতর জখম হয় এবং হাড় ভেঙে যায়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
পরে আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়, যেখানে তাঁরা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক নয়, তবে তাঁদের উপর হামলার প্রকৃতি ভয়াবহ বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ বলছে, পরিস্থিতি নজরদারিতে রয়েছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

গোয়ালন্দরক্তক্ষয়ী সংঘর্ষআহত ৩
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার

সর্বশেষ সংবাদ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

২২ বছর পর খুলনায় তারেক রহমান আসছেন আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

চট্টগ্রাম কক্সবাজারে জামায়াত আমিরের সমাবেশ আজ

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

পূর্বাচল প্লট দুর্নীতিতে আজ রায় ঘোষণা

পূর্বাচল প্লট দুর্নীতিতে আজ রায় ঘোষণা

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

এ সম্পর্কিত আরও পড়ুন

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। রিটে ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান,

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

দিনাজপুর-৬ আসনের হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোল্লাবাজারে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো পিছিয়ে পড়ার রাজনীতি করে না, বিএনপি মানেই অগ্রগতি ও উন্নয়নের রাজনীতি। রবিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেছেন, জামায়াতে ইসলামী নেতা ডাঃ শফিকুর রহমান কোনো আলেম নন এবং জনগণকে বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারণা করছে। রবিবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানি রাজাকারদের হাত ধরে যে জামায়াতে ইসলামী গঠন হয়েছে,

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ, নিরাপত্তা এবং ভোটাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৪০ পর্যন্ত বাবুগঞ্জ ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত হয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য সমীরণ দেওয়ান। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে খাগড়াছড়ি-২৯৮ সংসদীয় আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফুটবল প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। রোববার বিকেলে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলের শৃঙ্খলা ভঙ্গ