বুধবার, ১ এপ্রিল, ২০২৬১৮ চৈত্র, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বিতর্কিত যৌথ সভার প্রতিবাদে গোয়ালন্দ বিএনপির কড়া অবস্থান

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ১৬:২৭

শেয়ার করুনঃ
বিতর্কিত যৌথ সভার প্রতিবাদে গোয়ালন্দ বিএনপির কড়া অবস্থান

রাজবাড়ীর গোয়ালন্দে সম্প্রতি অনুষ্ঠিত একটি তথাকথিত যৌথ সভাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা রেলস্টেশন সংলগ্ন অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ। 

তিনি অভিযোগ করেন, বিএনপির কোন সাংগঠনিক পরিচয় না থাকা সত্ত্বেও আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম নিজ উদ্যোগে ‘যৌথ সভা’ আয়োজন করেছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। তিনি আরও বলেন, সভায় অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি দলীয় কাউন্সিলে পরাজিত কিংবা আওয়ামী লীগের ঘনিষ্ঠ, যারা বিগত ১৭ বছর ধরে নিষ্ক্রিয় ছিলেন। তাদেরকে ঘিরে গঠিত সভা দলীয় শৃঙ্খলার পরিপন্থী। নিজাম উদ্দিন আরও উল্লেখ করেন, বিএনপির কেন্দ্র অনুমোদিত জেলা আহ্বায়ক কমিটি রয়েছে যার নেতৃত্বে আছেন অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু, যিনি তারেক রহমানের নির্দেশনায় জেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে নির্ধারিত হয়েছেন।

তিনি বলেন, সাংগঠনিক টিম কর্তৃক অনুমোদিত ইউনিয়ন ও উপজেলা কমিটিগুলোর মাধ্যমে এখন গোয়ালন্দে বিএনপির কাঠামো সুসংগঠিত। তিনি অভিযোগ করেন, খৈয়ম সাহেব দলীয় শৃঙ্খলা মানেন না, ১/১১ তে সংস্কারপন্থী রাজনীতিতে যুক্ত ছিলেন এবং নির্বাচনের সময় চোরাপথে দল পরিচালনার চেষ্টা করেন। দলের প্রতি আনুগত্য ও নীতির প্রতি সম্মান না রেখে যারা নিজেদের স্বার্থে রাজনৈতিক মঞ্চে ওঠেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে রূঢ় অবস্থান নেওয়া হবে বলে জানান তিনি। 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

বিরামপুরে বিয়ের দাবীতে অনশনে কলেজ পড়ুয়া শিক্ষার্থী

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন শাখার নেতারা এবং যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, যারা এই সভাকে দলের ঐক্যের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করেন। তারা দলের সর্বস্তরের নেতাকর্মীদের সংগঠিত থেকে কেন্দ্র ঘোষিত নেতৃত্বের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। উপস্থিত নেতারা বলেন, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিমূলক তৎপরতার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এতে গোয়ালন্দে বিএনপির প্রকৃত নেতৃত্ব ও শৃঙ্খলার দিকনির্দেশনার বিষয়টি আরও সুস্পষ্ট হলো।

গোয়ালন্দ বিএনপি প্রতিবাদ,যৌথ সভা বিরোধরাজবাড়ী রাজনীতি
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

জনপ্রিয় সংবাদ

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় নদীতে পড়ল যাত্রীবাহী বাস

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

প্রকৃতি আর পাখির অনন্য স্বর্গরাজ্য মৌলভীবাজারের ‘বার্ড পার্ক’

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নৌকা-ই ভরসা, সেতুর অপেক্ষায় শালজোড়বাসীর জীবনযুদ্ধ

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নাফ নদ থেকে ৩ নৌকাসহ ১৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

ঝালকাঠিতে হস্তান্তরের আগেই ধসে হেলে পড়েছে ৪২ লাখের ব্রিজ!

সর্বশেষ সংবাদ

শ্রীমঙ্গলে আলোচিত স্কুল ছাত্র হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে আলোচিত স্কুল ছাত্র হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

দূর্নীতি মুক্ত বরিশাল সিটি করপোরেশনের ঘোষণা প্রশাসক শিরিনের

দূর্নীতি মুক্ত বরিশাল সিটি করপোরেশনের ঘোষণা প্রশাসক শিরিনের

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে আলোচিত স্কুল ছাত্র হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

শ্রীমঙ্গলে আলোচিত স্কুল ছাত্র হত্যা মামলায় দুই আসামি গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জোনায়েদ মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে শ্রীমঙ্গল থানা পুলিশের বিশেষ অভিযানে হত্যা মামলার আসামি মো. মারুফ (২৪) ও মো. জুয়েল মিয়া (২৭) গ্রেফতার হন। পুলিশ জানায়, গ্রেফতারকৃত মারুফ উপজেলার ভূনবীর ইউনিয়নের আশিয়ারকুল গ্রামের মো. ছুরত আলী ওরফে ছুরকের ছেলে। অপর আসামি জুয়েল মিয়া একই ইউনিয়নের বাদেআরিশারকুল গ্রামের তোরাব মিয়ার

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

সরাইলে অটো-সিএনজি ভাড়া বৃদ্ধি, যাত্রীদের অসন্তোষ চরমে

ব্রাহ্মণবাড়িয়া ও সরাইলসহ বিভিন্ন এলাকায় অটো রিক্সা ও সিএনজির ভাড়া বৃদ্ধির কারণে যাত্রীদের মধ্যে ব্যাপক ভোগান্তি ও ক্ষোভ দেখা দিয়েছে। যাত্রীরা অভিযোগ করছেন, নির্ধারিত ভাড়ার চেয়ে প্রায় দ্বিগুণ টাকা হাতিয়ে নিচ্ছে চালকরা। বিশেষ করে সন্ধ্যার পর এবং বৃষ্টির সময় ভাড়া চরমভাবে বৃদ্ধি পায়। স্থানীয় সূত্র জানায়, অটো-সিএনজি চালকরা সিন্ডিকেট করে ইচ্ছেমতো ভাড়া নির্ধারণ করছেন। গ্যাসচালিত হলেও জ্বালানি তেলের সংকটের অজুহাতে ভাড়া

দূর্নীতি মুক্ত বরিশাল সিটি করপোরেশনের ঘোষণা প্রশাসক শিরিনের

দূর্নীতি মুক্ত বরিশাল সিটি করপোরেশনের ঘোষণা প্রশাসক শিরিনের

বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দায়িত্ব নেওয়ার প্রথম দিন থেকেই তার লক্ষ্য দূর্নীতি মুক্ত সিটি করপোরেশন প্রতিষ্ঠা করা। বুধবার বরিশাল প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় সভায় তিনি বলেন, “গতকালের ঘটনা নিয়ে ভাবি না, তবে আগামীকাল সেই ভুল যেন না ঘটে। কঠোর দৃষ্টিভঙ্গি বজায় রেখে আমরা দায়িত্ব পালন করব।” শিরীন সাংবাদিকদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা তুলে

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

সিরাজগঞ্জে জাল টাকা তৈরির কারখানায় অভিযান, সরঞ্জামসহ আটক ১

রংপুরের গংগাচড়া উপজেলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ অভিযান চালিয়ে মো. রুবেল মিয়া (৩৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে। বুধবার সকালে র‍্যাব-১২’র সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। র‍্যাব সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় ছড়িয়ে দিচ্ছিল। এই চক্রের সদস্যদের ধরতে ধারাবাহিক অভিযান চলছিল। মঙ্গলবার বিকেলে র‍্যাব-১২ (সিরাজগঞ্জ) ও র‍্যাব-১৩

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

মুন্সিগঞ্জ থেকে চরমোনাই মাহফিলে আসা লঞ্চ ডুবি

বরিশালের চরমোনাইতে বাৎসরিক মাহফিলের জন্য আসা যাত্রীবাহী লঞ্চ ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে জোয়ারের সময় মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে প্রায় ৩০০ যাত্রী নিয়ে আসা এমভি মানিক-৪ লঞ্চটি নদীর বালুর বস্তার উপর উঠে গিয়ে বিপদের মুখে পড়ে। আজ বুধবার দুপুরে ভাটা শুরু হলে পানি কমতে থাকায় লঞ্চটি একপর্যায়ে কাত হয়ে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার কার্যক্রমে অংশ নেয় বাংলাদেশ ফায়ার সার্ভিস ও