বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১২ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

জলাবদ্ধতার মুখে গ্রাম, রাজবাড়ীতে জেলা পরিষদের জায়গায় বহুতল ভবন

মইনুল হক মৃধা
মইনুল হক মৃধা রাজবাড়ী, জেলা প্রতিনিধি

প্রকাশ: ২০ মে ২০২৫, ১৮:৩৯

শেয়ার করুনঃ
জলাবদ্ধতার মুখে গ্রাম, রাজবাড়ীতে জেলা পরিষদের জায়গায় বহুতল ভবন

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গান্ধিমারা বাজার সংলগ্ন বেলগাছি-রামদিয়া রাস্তার পাশে জেলা পরিষদের সরকারি জায়গা ও পানি চলাচলের খাল দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে একসনা লিজ গ্রহীতা নাসিরুল ইসলাম বাবুর বিরুদ্ধে। এলাকাবাসী জানিয়েছে, প্রায় দুই মাস ধরে নির্মাণ কাজ চললেও কর্তৃপক্ষের কাছ থেকে কোনো কার্যকর পদক্ষেপ পাওয়া যায়নি।

সর্বশেষ গতকাল (১৯ মে) এলাকাবাসী রাজবাড়ী জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রশাসক বরাবর লিখিতভাবে অভিযোগ জানিয়েছেন। আবেদনপত্রে তারা উল্লেখ করেন, ওই খাল দিয়ে আশপাশের ৫-৬টি গ্রামের জমির পানি নিষ্কাশন হয়। খালের মধ্যে ভেকু দিয়ে মাটি কেটে আরসিসি পিলার স্থাপন করে পাকা ভবন নির্মাণ করায় জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে এবং কৃষিকাজ হুমকির মুখে পড়েছে।

স্থানীয় ব্যবসায়ীরা অভিযোগ করেন, মদাপুর ইউনিয়ন পরিষদের অর্থায়নে নির্মিত একটি পাবলিক টয়লেটও গুঁড়িয়ে দিয়ে সেখানে নির্মাণকাজ চালানো হচ্ছে। এতে প্রতিদিন বাজারে আগত ক্রেতা-বিক্রেতারা ভোগান্তিতে পড়ছেন। ব্যবসায়ী ও এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজ বন্ধে একাধিকবার প্রশাসনকে জানানোর পরও রহস্যজনকভাবে কাজ চালিয়ে যাওয়া হচ্ছে।

আরও

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই

রাজাপুরে ইয়াবা ও গাঁজা নিয়ে ছাত্রলীগ নেতাসহ আটক দুই
জেলা পরিষদের সহকারী প্রকৌশলী মোঃ আশরাফুজ্জামান বলেন, “অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিজের শর্ত ভঙ্গ করা হয়েছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”

রাজবাড়ী জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ মাজহারুল ইসলাম বলেন, “যে জায়গাটি এক বছরের একসনা বন্দোবস্ত দেওয়া হয়েছিল, সেখানে স্থায়ী ভবন নির্মাণের অনুমতি ছিল না। আমরা তাকে মৌখিকভাবে সতর্ক করেছি। যদি কাজ বন্ধ না হয়, তাহলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
স্থানীয়রা আরও অভিযোগ করেন, জেলা পরিষদের সার্ভেয়ার শাহ ইমরানের সহযোগিতায় নাসিরুল ইসলাম নিয়ম ভঙ্গ করে সরকারি জমিতে ভবন নির্মাণ করছেন। এর আগেও ১৬ এপ্রিল এলাকাবাসী ও ব্যবসায়ীরা জেলা পরিষদসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানালেও ব্যবস্থা নেওয়া হয়নি।

জলাবদ্ধতাকালুখালী উপজেলাবহুতল ভবন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
এ বিষয়ে অভিযুক্ত নাসিরুল ইসলামের মোবাইলে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

আরও

ঝিনাইদহে রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাত এক যুবকের মরদেহ

ঝিনাইদহে রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাত এক যুবকের মরদেহ
এলাকাবাসী এখন অবৈধ দখল ও ভবন নির্মাণ বন্ধ করে খাল ও সরকারি জমি উদ্ধার করতে দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন।

সর্বশেষ সংবাদ

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

ফিতরা সর্বনিম্ন ১১০ সর্বোচ্চ ২৮০৫ টাকা নির্ধারণ

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

গভর্নর অপসারণের গুঞ্জনে নীরবে অফিস ছাড়লেন মনসুর

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

এ সম্পর্কিত আরও পড়ুন

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

পিলখানা হত্যার ১৭ বছরেও বিচার পায়নি কর্নেল কাজী এমদাদ এর পরিবার

২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানা এলাকায় তৎকালীন বাংলাদেশ রাইফেলস (বর্তমান বিজিবি) সদর দপ্তরে সংঘটিত নারকীয় হত্যাকাণ্ডে নিহত হন পিরোজপুর জেলার কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের শীর্ষা গ্রামের কৃতি সন্তান কর্নেল কাজী এমদাদুল হক (পি.এস.সি)। হত্যাকাণ্ডের ১৭ বছর পেরিয়ে গেলেও তার পরিবার এখনো পূর্ণাঙ্গ ন্যায়বিচার পায়নি বলে অভিযোগ রয়েছে। নারকীয় ওই ঘটনায় দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ প্যারাসুটার ও জঙ্গি দমনে সফল সেনা

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

গোয়ালন্দে যুব উন্নয়ন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ

রাজবাড়ীর গোয়ালন্দে ইমপ্যাক্ট প্রকল্পের আওতায় খামারী ও হাঁস-মুরগি পালন বিষয়ে ৮০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা যুব উন্নয়ন অফিস কার্যালয়ে এ সনদপত্র ও ব্যাগ বিতরণ করা হয়। সনদপত্র বিতরণে উপজেলা যুব উন্নয়ন অফিসার মোহাম্মদ হাফিজুল হক, সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ টিপু সুলতান, মোঃ সকিম উদ্দিন আহমেদ, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

পবিত্র রমজান মাস উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে চালু করা হয়েছে বিনা লাভের বাজার। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ( উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার পতনঊষারে বিনা লাভের বাজার গিয়ে দেখা যায়, কম দামে পন্য কেনার জন্য ভিড় করেছেন ক্রেতারা। স্বাভাবিক বাজারের তুলনায় এখানে কম দামে পণ্য কিনতে পেরে ক্রেতারা খুশি।  জানা যায়, নেছার, ফাহিম, সানি, সাকিব, সামাদ, সাকি, বেলাল ও ইলিয়াস নামে আট বন্ধু

জয়পুরহাটে ভোক্তা অধিকারের অভিযান, ৩ কারখানায় জরিমানা

জয়পুরহাটে ভোক্তা অধিকারের অভিযান, ৩ কারখানায় জরিমানা

জয়পুরহাটে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাবের যৌথ অভিযানে শহরের ৩ টি কারখানায় অভিযানে নোংরা পরিবেশ থাকায় সেখানে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  বুধবার বেলা ১১ টা থেকে দুপুর ২ টা পযন্ত এ অভিযান পরিচালনা করা হয়।  এসময় শহরের বনলতা বেকারীকে ৫০ হাজার, রাতুল বেকারীকে ৫০ হাজার এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।   অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা

ঝিনাইদহে রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাত এক যুবকের মরদেহ

ঝিনাইদহে রেললাইনের পাশে পড়েছিল অজ্ঞাত এক যুবকের মরদেহ

ঝিনাইদহের কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষণিকভাবে ওই যুবকের পরিচয় জানা যায়নি।  আজ  সকালে উপজেলার বারবাজার এলাকা থেকে আনুমানিক ২০-২১ বছর বয়সী ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।  পুলিশ ও স্থানীয়রা জানায়, বুধবার সকালে রেল লাইনের পাশের পুকুর পাড়ে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। রেল পুলিশ এসে তার লাশ উদ্ধার করে