সোমবার, ২ ফেব্রুয়ারী, ২০২৬১৯ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সরকারি টিউবওয়েলের পানি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

Aminul Islam Apon
আমিনুল ইসলাম আপন, জেলা প্রতিনিধি

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৯:৫৮

শেয়ার করুনঃ
সরকারি টিউবওয়েলের পানি নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশসহ আহত অর্ধশতাধিক

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকারি টিউবওয়েল থেকে পানি আনাকে কেন্দ্র করে দুই মেম্বারপন্থী লোকজনের মধ্যে তিন ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষে অন্তত অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে এবং পরে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রোববার (১৩ এপ্রিল) সকাল সোয়া ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় সংঘর্ষটি ঘটে। সংঘর্ষে আজমিরীগঞ্জ থানার উপ-পরিদর্শক জিয়াউর রহমানসহ আরও একজন পুলিশ সদস্য আহত হন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার সূত্রপাত হয় শনিবার (১২ এপ্রিল) সকাল ৮টার দিকে। বক্কা মেম্বারের পক্ষের অলি মিয়ার মেয়ে ফারজানা বেগম বাড়ির পাশের সরকারি একটি নলকূপ থেকে পানি নিতে গেলে, আলাউদ্দিন মেম্বারের পক্ষের ওয়াহিদ মিয়ার আত্মীয় ওয়াসিম মিয়া তাকে বাঁধা দেন। কথা কাটাকাটির একপর্যায়ে ওয়াসিম ফারজানাকে গালাগাল করেন ও তার চার বছরের শিশুকে গালে থাপ্পড় মারেন।

আরও

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান
এই ঘটনার জের ধরে রোববার সকালে জলসুখা বাজারে অলি মিয়া ও আজমান মিয়ার মধ্যে বাকবিতণ্ডা হয়, যা পরে হাতাহাতিতে রূপ নেয়। স্থানীয় লোকজন পরিস্থিতি সামাল দিয়ে দুজনকে বাড়ি পাঠালেও, খবর ছড়িয়ে পড়লে বক্কা মেম্বার ও আলাউদ্দিন মেম্বারের সমর্থকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

সংঘর্ষ চলাকালে দুই পক্ষ থেকে ব্যাপক হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। এতে পুলিশের পাশাপাশি দুই পক্ষের অন্তত ৫০ জন আহত হন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনী এসে পুলিশকে সহায়তা করলে পরিস্থিতি শান্ত হয়।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
আহতদের মধ্যে এনামুল (৩০), কাউছার (২৮) ও শামীম মিয়া (৩৯) গুরুতর আহত হওয়ায় তাদেরকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়। বাকিরা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া সংঘর্ষ চলাকালে নিরীহ আদিল হোসাইনের ঘরও ভাঙচুর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

টিউবওয়েলের পানিরক্তক্ষয়ী সংঘর্ষআজমিরীগঞ্জ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বলেন, “সংঘর্ষ থামাতে পুলিশ তিন রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।”

স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় টানাপোড়েনের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে দুই মেম্বারের সমর্থকদের মধ্যে। পানির মতো একটি সাধারণ বিষয় নিয়েও এমন ভয়াবহ সহিংসতা এলাকায় চরম উত্তেজনার সৃষ্টি করেছে। প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

প্লট দুর্নীতি: শেখ হাসিনার ১০ টিউলিপের ৪ বছরের কারাদণ্ড

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

নারীর স্বাধীনতা রোধে জামায়াতের কড়া সমালোচনা ফখরুলের

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

পাকিস্তানের সিদ্ধান্তে নতুন সংকটে বিশ্বকাপ

পাকিস্তানের সিদ্ধান্তে নতুন সংকটে বিশ্বকাপ

নির্বাচনকালীন অভিযোগ জানাতে স্বরাষ্ট্রে সমন্বয় সেল গঠন

নির্বাচনকালীন অভিযোগ জানাতে স্বরাষ্ট্রে সমন্বয় সেল গঠন

জনপ্রিয় সংবাদ

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

বিএনপি থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থীর কোনো অবস্থান নেই: জুনায়েদ আল হাবিব

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

এবার ইরানকে ভয়াবহ হামলার হুমকি ট্রাম্পের

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নির্বাচনে যুক্তরাষ্ট্র নিরপেক্ষ থাকবে: মার্কিন রাষ্ট্রদূত

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

নাইকোকে ৪২ মিলিয়ন ডলার জরিমানা, পাচ্ছে বাংলাদেশ

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

প্রায় ২০০ ইইউ পর্যবেক্ষক আসছে বাংলাদেশে

এ সম্পর্কিত আরও পড়ুন

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

নোয়াখালীতে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ, পুড়েছে দুই দোকান

নোয়াখালী-৩ আসনের বেগমগঞ্জে বিএনপির নির্বাচনী অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) ভোররাতের দিকে উপজেলার রাজগঞ্জ ইউনিয়নের বাকিপুর গ্রামে দুর্বৃত্তরা প্রথমে ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পরে অফিসে আগুন ধরিয়ে দেয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় পাশের একটি সাইকেল দোকান ও একটি কৃষি উপকরণের দোকান পুড়ে ছাই হয়ে যায়। তবে কেউ হতাহত হয়নি। নোয়াখালী জেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ইমন চৌধুরী রনি

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

ঢাকা-১১: ড. কাইয়ুমের প্রার্থিতা চ্যালেঞ্জে রিট নাহিদের

দ্বৈত নাগরিকত্ব ও তথ্য গোপনের অভিযোগ এনে ঢাকা-১১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ড. এমএ কাইয়ুমের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেছেন একই আসনের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী ও দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (২ ফেব্রুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দাখিল করা হয়। রিটে ড. এমএ কাইয়ুমের প্রার্থিতা স্থগিতের আবেদন জানানো হয়েছে। নাহিদ ইসলামের আইনজীবী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা জানান,

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান- ডাঃ জাহিদ

দিনাজপুর-৬ আসনের হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোল্লাবাজারে অনুষ্ঠিত নির্বাচনি পথসভায় বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কখনো পিছিয়ে পড়ার রাজনীতি করে না, বিএনপি মানেই অগ্রগতি ও উন্নয়নের রাজনীতি। রবিবার (১ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত এ পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম জামাল বলেছেন, জামায়াতে ইসলামী নেতা ডাঃ শফিকুর রহমান কোনো আলেম নন এবং জনগণকে বেহেশতের টিকিট বিক্রির নামে প্রতারণা করছে। রবিবার বিকেলে রাজাপুর উপজেলার শুক্তাগড় মাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, “পাকিস্তানি রাজাকারদের হাত ধরে যে জামায়াতে ইসলামী গঠন হয়েছে,

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরিশাল-৩ আসনের বাবুগঞ্জ উপজেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের অংশগ্রহণ, নিরাপত্তা এবং ভোটাধিকার বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৩০ মিনিট থেকে ১২টা ৪০ পর্যন্ত বাবুগঞ্জ ক্যাডেট কলেজ আর্মি ক্যাম্পের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার বিভিন্ন সংখ্যালঘু সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। উপস্থিত ছিলেন উপজেলা কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলিপ কুমার