বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬১ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

"টেকনাফে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান"

Enews71 Desk
ইনিউজ৭১ , ডেস্ক

প্রকাশ: ২৬ মার্চ ২০২৫, ১৬:৩

শেয়ার করুনঃ
"টেকনাফে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠান"

টেকনাফে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বুধবার সকালে উপজেলা শহীদ মিনারে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়।  

সকাল ১০টায় উপজেলা কমপ্লেক্স আদর্শ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন ও টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ গিয়াস উদ্দিন জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, টেকনাফ এজাহার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ও মায়মুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়।  

বেলা সাড়ে ১১টায় উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, ২৫ মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর গণহত্যার বিরুদ্ধে বাঙালি জাতি ঐক্যবদ্ধ হয়েছিল। ২৬ মার্চ স্বাধীনতা ঘোষণার পর দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জিত হয়। বক্তারা মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।  

আরও

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা
অনুষ্ঠানে টেকনাফ মডেল থানার ওসি মো. গিয়াস উদ্দিন, কক্সবাজার জেলা বিএনপির অর্থ সম্পাদক মো. আবদুল্লাহ, উপজেলা বিএনপি সভাপতি এড. হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন, উপজেলা জামায়াতের আমির মাও. রফিক উল্লাহ, সাংবাদিক আশেক উল্লাহ ফারুকী প্রমুখ বক্তব্য রাখেন।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
দিবসটি উপলক্ষে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক নেতা ও সরকারি কর্মকর্তাদের মধ্যে স্বাধীনতা স্মারক প্রদান করা হয়। আলোচনা সভায় বক্তারা স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মত্যাগকে স্মরণ করেন।  

স্থানীয় বাসিন্দারা জানান, এবারের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা ছিল বেশ সমৃদ্ধ। স্কুল-কলেজের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধভিত্তিক নাটক, গান ও কবিতা পাঠের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে। উপজেলা প্রশাসনের আয়োজনে সারাদিনব্যাপী চলেছে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান।  

স্বাধীনতা দিবস
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, স্বাধীনতা দিবসে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে এই আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। মুক্তিযোদ্ধারা তাদের বক্তব্যে তরুণ প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার পরামর্শ দেন।

আরও

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

সর্বশেষ সংবাদ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

প্রথমবার সাড়ে ১১ লাখ কোটি টাকা ছাড়াল সরকারের অভ্যন্তরীণ ঋণ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

নগরবাসীর স্বাস্থ্যসেবায় ১৩ সিটিতে ২০ কোটি টাকা বরাদ্দ

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

ভারতের মণিপুরে ফের উত্তেজনা, নাগা বিদ্রোহীদের গুলিতে নিহত দুই নারী

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

২০২৭-এর পাঠ্যবইয়ে জিয়ার ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি’ নিবন্ধ

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

৬৫ হাজার ৫১৭ কোটি টাকার ১৬ প্রকল্প একনেকে

জনপ্রিয় সংবাদ

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

বঙ্গোপসাগরে চাঁদার দাবিতে জেলে ট্রলারে হামলা, আহত ৪

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

র‍্যাব বিলুপ্ত করে সংসদে পাস হলো এসআরবি বিল

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

শ্রীমঙ্গলে আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ ও ফল প্রকাশ

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

লালবাগে মাটির নিচে মিলল নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ, আটক একজন

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

কলাপাড়ায় এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে মিউটিশন, আটক

এ সম্পর্কিত আরও পড়ুন

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

চাঁনখারপুলের মেস থেকে জবি শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

রাজধানীর চাঁনখারপুল এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত অনিক চন্দ্র পাল বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে চাঁনখারপুলের পি কে গাঙ্গুলি লেনের একটি ভবনের চারতলার মেস থেকে তাঁর মরদেহ উদ্ধার করে সহপাঠীরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অনিকের

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

সবাই মাদক বন্ধ চায়, তবুও সরাইলে হাত বাড়াইতে মিলছে ইয়াবা

ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী সরাইল উপজেলায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ ক্রমেই বাড়ছে। উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভায় বক্তারা বলেন, সীমান্ত জেলা হওয়া এবং সরাইলের ওপর দিয়ে ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন আঞ্চলিক সড়ক থাকায় মাদক কারবারিরা এ অঞ্চলকে মাদক পরিবহন ও বিতরণের সহজ পথ হিসেবে ব্যবহার করছে। সভায় জনপ্রতিনিধিরা মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযান আরও জোরদার করার দাবি জানান। সভায় ইউপি চেয়ারম্যানরা অভিযোগ করেন, ঢাকা-সিলেট মহাসড়কের

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

বড়লেখায় দুই অভিযানে চার ষাঁড়সহ চারজন গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় চোরাচালান ও মাদকের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়ে ভারত থেকে সীমান্ত পেরিয়ে আনা চারটি উন্নত জাতের ষাঁড় বাছুর এবং ৪০ লিটার দেশীয় তৈরি মদ উদ্ধার করেছে থানা পুলিশ। এসব ঘটনায় চোরাচালান ও মাদক বহনের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার এসআই মো. আবদুল করিম

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

গঙ্গামতিতে ম্যানগ্রোভ বন ঘেঁষে স্থাপনা, হুমকিতে লেক

কুয়াকাটা সমুদ্রসৈকতের পর্যটনপল্লী গঙ্গামতি লেকের পাশে সংরক্ষিত ম্যানগ্রোভ বন ঘেঁষে কাঠের স্থাপনা নির্মাণের কাজ চলছে। পটুয়াখালীর ধুলাসার ইউনিয়নের ধোলাই মার্কেটের পশ্চিম দিকে গত চারদিন ধরে স্থাপনাটি নির্মাণ করা হলেও বন বিভাগ ও ভূমি অফিসের পক্ষ থেকে শুরুতে কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এতে সংরক্ষিত বনাঞ্চল, প্রাকৃতিক জলাশয় ও গঙ্গামতি লেক হুমকিতে পড়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা। সরেজমিনে দেখা যায়, লেক ও জলাশয়ের

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

ভাঙা ব্রিজে বাঁশের পাটাতন, ঝুঁকিতে হাজারো মানুষের জীবন

নওগাঁর আত্রাই উপজেলার সাহাগোলা ইউনিয়নের তারাটিয়া ছোটডাঙ্গা বাজার এলাকায় রতনডারি খালের ওপর নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। প্রায় এক বছর আগে ব্রিজটির মাঝখানের অংশ ভেঙে ধসে পড়ার পর স্থানীয়রা কাঠের পাটাতন দিয়ে কোনো রকমে পারাপার করছেন। এতে কয়েক গ্রামের হাজার হাজার মানুষকে প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির বিভিন্ন অংশে ভাঙন ধরেছে। ফলে যেকোনো সময়