শনিবার, ৭ নভেম্বর, ২০২৬২২ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কবরস্থান নেই, তবু বসতঘরের আঙিনায় মাজার !

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১:৩৮

শেয়ার করুনঃ
কবরস্থান নেই, তবু বসতঘরের আঙিনায় মাজার !

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মোতাহির আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ উঠেছে বসতঘরের আঙিনায় সাতপীরের নামে স্বপ্নের ভুয়া মাজার প্রতিষ্ঠা করে দীর্ঘদিন যাবত সরলমনা মুসলমানদের সাথে প্রতারণা করে আসছেন। কোনো কবরস্থান নেই, কিন্তু প্রবাস থেকে স্বপ্নে দেখে বাড়ির আঙিনায় বানিয়েছেন সাত পীরের ভুয়া মাজার। চাঞ্চল্যকর ঘটনাটি শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়রের পূর্ব লালবাগ এলাকায়।

 ৭ পীরের নামে কল্পিত এ মাজারকে প্রতিষ্ঠালগ্ন থেকেই ভুয়া বলে প্রতিবাদ করে আসছেন এলাকাবাসী। জুলাই বিপ্লবের পর ভুয়া মাজার অপসারণরে দাবিতে আরও সোচ্চার হন এলাকাবাসী। সম্প্রতি এলাকার তাওহিদি জনতার পক্ষ থেকে মো. আবুল হোসেন স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার বরাবর দেওয়া হয়েছে। এতে ভুয়া মাজার অপসারণসহ সকল কার্যক্রম বন্ধ করতে প্রশাসনের সহযোগিতা চাওয়া হয়েছে।

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

গতকাল সরেজমিন পূর্ব শ্রীমঙ্গল আবাসিক এলাকায় গিয়ে দেখা যায়, মাজারের প্রবেশ পথের গেটে লেখা রয়েছে ‘নূরে দরবারিয়া মাজার শরিফ’ এবং ভেতরে লেখা ৭ পীর। মাজারের ভেতেরে প্রবেশ করে দেখা যায়, কবরের আকৃতিতে পাশাপাশি ৭টি কবর। এরমধ্যে একটি কবরের সামনে সাইনবোর্ডে লেখা নুরে দরবারিয়া  মাজার শরিফ। সামনে রয়েছে একটি দানবাক্স ও মোমবাতি জ্বালানোর পাকা স্থাপনা। ৭ কবরের মাঝে বড় কবরটিতে দুইপাশে সাদা ও মধ্যখানে লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো। আর এখানে দেখা গেলো কিছু মহিলা ও পুরুষ মাজার জিয়ারত করছেন। 

পাশে ছোট একটি মহিলাদের ও একটি পুরষের নামাজ ঘর রয়েছে। বিভিন্ন সাইনবোর্ডে লেখা রয়েছে, মাজারের ভেতরে বাকি জ্বালানোর সময় খাদেমের সাথে কথা বলা নিষেধ। খাদেমের অনুমতি ছাড়া দান বাক্সের উপরে পানি, তেল ও তাগা রাখা নিষেধ। এছাড়া লেখা রয়েছে খাদেমের সাথে দেখার করার সময় সকাল ১১টা হতে বিকেল ৪টা পর্যন্ত। এলাকাবাস জানান, স্বপ্নের ভুয়া মাজার যে স্থানে তৈরি করা হয়েছে সেই স্থানে আগে বড় একটি বাঁশঝাড় ও গাবরের গর্ত ছিলো। 

বসতঘরের আঙিনায় মাজার !
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

অনুসন্ধানে জানা যায়, সাত পীরের মাজার এর খাদেম মোতাহির আলী সৌদি আরবের মক্কা নগরীতে হজ্ব পালনরত অবস্থায় ২০০১ সালে ঘুমিয়ে থাকা অবস্থায় স্বপ্নে নির্দেশ পান যে, শ্রীমঙ্গল থানাধীন পূর্ব শ্রীমঙ্গল এলাকায় নিজ বসতঘরের আঙিনায় সাতটি কবরের আকৃতি করে মাজার স্থাপন করার জন্য। পরবর্তীতে তিনি ২০০২ সালে দেশে  এসে নজ বাড়িত ৭টি কবর আকৃতি করে মাজার স্থাপন করেন। উক্ত কবরের ৫টি উত্তর-দক্ষিণ এবং ২টি পূর্ব পশ্চিম শিয়রী অবস্থায় নির্মাণ করা হয়। 

তবে উক্ত নির্মিত কবরে কোন মৃত মানুষকে সমাহিত করা হয়নি। নির্মিত ৭টি কবরের চারপাশে পাকা দেয়াল। ৭টি কবরের স্থানই বর্তমানে সাত পীরের মাজার নামে এলাকায় পরিচিত।

মাজারের সামনে দেখা হয় খাদেম মোতাহিরের প্রতিবেশি জেসমিন বেগমের সাথে। মাজার সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, যেখানে মাজার করা হয়েছে সেখানে আমরা ছোট বেলায় পায়খানা করতাম এবং ময়লা-আবর্জনার স্তুপ ছিল। এখানে একটি কবরও নেই, যেখানে কবরস্থান নেই এখানে মাজার হয় কিভাবে? 

এলাকার সবাই জানে এটা ময়লার ভাগাড় ছিল। মোতাহির ভুয়া মাজার দাবি করে এলাকাবাসি এবং সরলমনা মুসলমানদের সাথে প্রতারণা করে অনেক টাকা হাতিয়ে নিচ্ছে।  এলাকার বাসিন্দা ও পূর্ব শ্রীমঙ্গল জামে মসজিদের মোতয়াল্লি মোঃ মকবুল মিয়া জানান, সাতপীরের মাজারের বাড়িটি ১৯৫৬ সালের রেকর্ড অনুযায়ী আমার বাবার ছিল। 

পরর্বতীতে খাদেম মোতাহির আলীর বাবা নূর মিয়ার কাছে তিনি বিক্রি করেন। সেখানে মোতাহির আলী রাতের বেলা একেক করে ভুয়া সাতটি কবরস্থান তৈরি করেন। আমার জানামতে এই ভূমিতে কোন ধরণের কবর অথবা মাজারের কোন চিহৃ ছিল না। সে নিজের মনগড়া ৭ পীরের ভূয়া মাজার তৈরী করে এলাকাসহ বিভিন্ন স্থান থেকে আগত সরলমনা মুসলমানদের সাথে প্রতারণা করে আসছে। আমরা শুরু থেকে এখন পর্যন্ত মাজার অপসারণে ও কার্যক্রম বন্ধের দাবিতে সোচ্চার। ভূয়া মাজারের খাদিমের বিরোদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

পূর্ব শ্রীমঙ্গল লালবাগ গ্রামের আবুল হোসেন বলেন, পূর্ব শ্রীমঙ্গলের লালবাগ এলাকায় জনৈক মোতাহির আলী তার বসতঘরের আঙিনায় কোনো কবরস্থান না থাকা সত্তে¡ও ৭ পীরের মাজার নামে এলাকাবাসী এবং সরলমা মুসলমানদের সাথে দীর্ঘদিন যাবত প্রতারণা করে আসছেন। তিনি বিদেশে বসে স্বপ্নে দেখে দেশে এসে মাজার বানানোর সিদ্ধান্ত নেন। এলাকার মানুষদের সাথে সম্পূর্ণ ধোকাবাজি ও প্রতারণা করে ৭পীরের নাম নাম দিয়ে ২০১১ সালে ভুয়া মাজার প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকে তিনি খামি এর দায়িত্ব পালন করছেন। যারা এই মিথ্যা ৭ পীরের মাজারের প্রচার প্রসারের কাজে নিয়োজিত তাদেরকে আর্থিক সহায়তা দিচ্ছেন তিনি। 

মাজারের বিভিন্ন কার্যক্রমে তার আপন বোন মমতা ও ছোট শ্যালক সহযোগী হিসেবে কাজ করছে। এছাড়া মাজার পরিচালনা কমিটিতে রাখা হয়েছে তার  ছেলে, তার আপন বোন জামাই, ভাগনা, ভাতিজাকে। পরিবারের সদস্যরাই কমিটিতে স্থান পেয়েছেন এবং আয়-ব্যয় তাদের হাতেই। তিনি বলেন, ২০১৭ সাল হতে এখন এলাকাবাসী বিভিন্নভাবে প্রতিবাদ ও মানববন্ধন করে আসলেও তার অর্থশক্তির কাছে এলাকাবাসি পরাজিত। ভুয়া মাজার অপসারণ ও কার্যক্রম বন্ধে এলাকার মানুষেরা গণস্বাক্ষর সম্বলিত স্বারকলিপিজেলা প্রশাসক ও শ্রীমঙ্গল থানা বরাবর লিখিত অভিযোগ দেওয়ার ভিত্তিতে প্রশাসন ও  বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করে।

 তদন্তের প্রতিবেদনে এটি সম্পূর্ণরূপে ভুয়া মাজার প্রমাণিত হয় এবং বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। ২০২৭ সালের আগস্ট মাসে শ্রীমঙ্গল তথানা প্রশাসন থেকে মোতাহির আলীকে মাজারের সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়। তা সত্তে¡ অর্থশক্তির কারণে মাজারের সকল কার্যক্রম এখনো চালিয়ে আসছে। এখানে কোন মাজার নেই, অথচ ওরসের নামে বেহায়াপনাসহ ইসলাম বিরোধী বিভিন্ন আচার-অনুষ্ঠান করে পরিবেশকে মারাত্মকভাবে বিঘিœত করা হচ্ছে বলে স্বারকলিপিতে উল্লেখ করেন তারা। সামাজিক অবক্ষয় ও অপকর্ম রোধে তথাকথিত ৭ পীরের মাজারের নামে জনৈক মোতাহিরের তৈরি মাজার আকৃতির স্থাপনা অপসারণ ইউএনও’র সদয় দৃষ্টি কামনা করেন এলাকাবাসি।

সদর ইউনিয়নের  ৫ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আব্দুস সালাম রাজা বলেন, এখানে পূর্বে কোনো কবরস্থান বা মাজার ছিল না। বরং বর্তমানে যেখানে মাজার করা হয়েছে সেখানে ছিল গরুব গোবর ফেলার স্থান। আমরা ছোটবেলায় মানুষ পায়খানা করতো, গরুর গোবর ফেলতো। এর পাশে ছিল বাশঝাড়।  মোতাহির প্রথমে ওয়েলিন্ডং এর কাজ করতো। তার অর্থনৈতিক অবস্থা ভালো না থাকায় তার পরিবার সৌদি পাঠায। সৌদি থেকে দেশের বাড়িতে শূন্য হাতে ফিরে এসে বাড়ির সামনে একটি ছোট টং দোকান তৈরী করে কোনরকম সংসার চালাতেন। 

অভাবেরর তাড়নায় ২০১১ সালে সারি সারি ভুয়া কবর সাজিয়ে ৭ পীরের মাজার বানিয়ে ভন্ডামি চালিয়ে শুরু করে প্রতারণা করে আসছে। নিজের পিতার নামে মাজারের নামকরণ করা হয়েছে নূরে দরবারিয়া শরীফ এবং বেনামী ৭ পীরের ভূয়া মাজার। কাউকে সে এই পীরদের নাম জানাতে চায় না। মোতাহিরের প্রতারণার ফাঁদ থেকে সরলমনা মুসলমানদেে বাঁচাতে কয়েক বছর ধরে অনেক প্রতিবাদ করেও লাভ হয়নি বলেও তারা জানান। তবে জুলাই বিপ্লবের পর তাদের এ আন্দোলণ সফল হওয়ার আশাবাদী তারা।

এ বিষয়ে শ্রীমঙ্গল সদর ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের সদস্য গিয়াস দাস বলেন, মাজার নিয়ে দীর্ঘদিন ধরে মোতাহির আলী ও এলাকাবাসির সাথে ঝামেলা চলছে। তবে আমি এলাকাবাসি সুত্রে জেনেছি যেখানে বর্তমানে মাজার করা হয়েছে, এখানে কারো কোনো খবর নেই। এটা নিয়ে অনেক প্রতিবাদ সর্বশেষ মামলা পর্যন্ত গড়িয়েছে। এ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশ শ্রীমঙ্গলের ফিল্ড সুপার ভাইজার আব্দুল বারি বলেন, ৭ পীরের মাজার বিষয়ে তদন্ত করার জন্য ইউএনও স্যার আমাকে দায়িত্ব দিয়েছিলেন, চলতি মাসেই আমি তদন্তের প্রতিবেদন স্যারের কার্যালয়ে প্রেরণ করেছি। তবে  তদন্ত করে ৭ পীরের মাজারে কবরস্থানের  কোনো অস্তিত্ব মিরেনে এবং এটি ভুয়া মাজার বলে প্রতিবেদন জমা দিয়েছেন তিনি। শ্রীমঙ্গল থানার এসআই (ডিএসবি) জিয়া উদ্দিন বলেন, ওসি স্যারের নির্দেশে সাত পীরের মাজার নিয়ে তথ্য নিয়ে জানতে পেরেছি এটি ভুয়া। এখানে কোনা কবর নেই। সাতটি কবর আকৃতি হলেও কাউকে সমাহিত করা হয়নি।

মাজারের স্থানে কোনো কবরস্থান নেই স্বীকার করে নূরে দরবারিয়া সাতপীরের মাজার শরীফের খাদেম অভিযুক্ত মোতাহির আলী বলেন, আমি ২০০১ সালে হজ্ব করি। হজ্ব পালনকালে আমার গায়ে হালকা বাতাস লেগে আমার ঘুম এসে যায়। তখন স্বপ্নে দেখি আমার বাড়িতে নূরে দরবারিয়া মাজার শরীফের আকৃতি। স্বপ্নের ধারাবাহিকতার ২০১১ সালে মাজার তৈরি করি। সাত পীরের নাম জানতে চাইলে তিনি বলেন, সাতপীরের নাম আমার কাছে এখনো আসে নাই। শুধু নূরে দরবারিয়া মাজার শরীফ এর নাম এসেছে। যখন তিনি জানবেন সকলের সামনে তুলে ধরবেন। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইসলাম উদ্দিন  দৈনিক খোলা কাগজকে জানান, এ বিষয়ে এলাকার মানুষজন আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছিলেন। যারা অভিযোগ নিয়ে এসেছিলেন আমি তাদের বলে দিয়েছি, যদি মাজার কেদ্রিক কোনো ধরণের অসামাজিক বা অনৈসলামিক কার্যকলাপ হয় অথবা প্রতারণার অভিযোগ পাওয়া যায় তাহলে তদন্ত সাপেক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া আমি এ বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব দিয়েছিলাম ইসলামিক ফাউন্ডেশ শ্রীমঙ্গল এর ফিল্ড সুপারভাইজার আব্দুল বারিকে। পরবর্তীতে তদন্ত প্রতিদেন এর আলোকে ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

শ্রমিক আন্দোলন ও ভাঙচুর-অগ্নিসংযোগ এক করে দেখার সুযোগ নেই: রিজভী

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

ফ্যাসিবাদ কোনো দলের নাম নয়, এটি একটি ভাইরাস: শফিকুর রহমান

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

দেশবাসীকে যে বিষয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

জনপ্রিয় সংবাদ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

ফতুল্লায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

এলএনজি সরবরাহ কমছে, জাতীয় গ্রিডে গ্যাসের চাপ কমার শঙ্কা

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে বন বিভাগের গাছের টেন্ডারে নাম-দাম পরিবর্তনের অভিযোগ

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

মালয়েশিয়া থেকে এক সপ্তাহে ৪৫ বাংলাদেশিসহ ১৮২ জনের প্রত্যাবাসন

এ সম্পর্কিত আরও পড়ুন

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

টেকনাফে উদ্ধার ৫৬ জিম্মি থানায়, সেনাসদস্য নিহতের ঘটনায় ক্ষোভ

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালীর দুর্গম পাহাড়ে সশস্ত্র মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার হওয়া ৫৬ জিম্মিকে থানায় হস্তান্তর করেছে যৌথ বাহিনী। শুক্রবার সকালে তাঁদের টেকনাফ মডেল থানায় নেওয়া হয়। এদিকে অভিযানে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্য নিহতের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর জানায়, বৃহস্পতিবার বিকেলে যৌথ বাহিনীর অভিযানে গোলাগুলির সময় সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭)

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কোকোর স্মরণে পাঁচবিবিতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

জয়পুরহাটের পাঁচবিবিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর স্মৃতিকে স্মরণীয় করে রাখতে দুই দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) সকালে উপজেলার জাম্বুবান কমফোর্ট স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাম্বুবান মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিযোগিতার উদ্বোধন হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী। এ

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি, সেনাসদস্য নিহত, উদ্ধার ৫৭ জিম্মি

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে যৌথ বাহিনীর অভিযানে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে বাংলাদেশ সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় জিম্মি অবস্থায় থাকা ৫৭ জন রোহিঙ্গা ও বাঙালি নাগরিককে উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে মানবপাচারকারী চক্রের পাঁচ সদস্যকে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, টেকনাফ উপজেলার রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে ১৫-১৬

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

নবাবগঞ্জে ৬৫ উপকারভোগী পেলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সহায়তা

দিনাজপুরের নবাবগঞ্জে প্রতিবন্ধী, দরিদ্র মেধাবী শিক্ষার্থী, দুস্থ, অসহায়, অসুস্থ ও গৃহহীনসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৬৫ জন মানুষের মধ্যে এককালীন আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন, স্মারকলিপি পেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়ম ও দুর্নীতির সংবাদ প্রকাশের জেরে উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (বর্তমানে স্বাস্থ্য মন্ত্রণালয়ে সংযুক্ত) ডাঃ সিনথিয়া তাসমিন কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সদস্য সচিব অনুসন্ধানী সাংবাদিক মো. এহসানুল হক (এহসান বিন মুজাহির-এর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা- হয়রানি মামলার প্রতিবাদে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে শ্রীমঙ্গল প্রেসক্লাবের