রবিবার, ২২ নভেম্বর, ২০২৬৮ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

খাগড়াছড়িতে জেলারকে অবরুদ্ধ করলেন কারারক্ষীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ০:৪৮

শেয়ার করুনঃ
খাগড়াছড়িতে জেলারকে অবরুদ্ধ করলেন কারারক্ষীরা

খাগড়াছড়ি জেলা কারাগারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জেলার আক্তার হোসেন শেখকে তার অফিস কক্ষে অবরুদ্ধ করে রাখেন কারারক্ষীরা। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর দেড়টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এ অবরোধ চলতে থাকে। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এদিন আক্তার হোসেন শেখের খাগড়াছড়িতে শেষ কর্মদিবস ছিল। তবে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে কারারক্ষী ও বন্দীদের ওপর মানসিক নির্যাতন, অবৈধ টাকা আদায়সহ নানা অভিযোগ ছিল বলে জানা গেছে।

আরও

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

লকডাউনেও ঢাকার সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল

অবরোধকারী কারারক্ষী নাছির উদ্দীন ও আব্দুস সালাম জানান, জেলার নিয়মিতভাবে কারারক্ষীদের কাছ থেকে কাজের বিনিময়ে টাকা দাবি করতেন। এছাড়াও বন্দীদের কাছ থেকেও টাকার বিনিময়ে সুযোগ-সুবিধা প্রদান করতেন।

নাছির উদ্দীন বলেন, "বন্দীদের কাছ থেকে টাকা না নিলে তাদের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানো হতো। একবার বন্দীরা তাকে আক্রমণের চেষ্টা করলে আমরা তাকে রক্ষা করি। তার বিরুদ্ধে আগেও একাধিক অভিযোগ এসেছে এবং তদন্ত হয়েছে। ইতোমধ্যে তাকে ওএসডি করে বদলি করা হয়েছে। কিন্তু তিনি হঠাৎ করেই আমাদের রাজশাহী বদলি করে দেন, যা আমরা মেনে নিতে পারিনি।"

আরও

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, নিরাপত্তা জোরদার

রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের সপ্তম চালান, নিরাপত্তা জোরদার
কারারক্ষী
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ ঘটনার খবর পেয়ে খাগড়াছড়ি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার ও জেলা প্রশাসকের সিনিয়র সহকারী কমিশনার মো. শাহীন আলম ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. হাসান মারুফ কারারক্ষীদের সঙ্গে আলোচনা করে অভিযোগ শুনেন এবং যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়।

খাগড়াছড়ি জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক বাপ্পি দাশও জেলার আক্তার হোসেন শেখের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি জানান, "গত বছর আন্দোলনের সময় গ্রেপ্তার হওয়ার পর কারাগারে আমাকে মানসিকভাবে নির্যাতন করা হয় এবং টাকা আদায় করা হয়। মাত্র দেড় ফুট জায়গার জন্য ৮-৯ দিনে ৪৬ হাজার টাকা দিতে হয়েছে।"

একই অভিযোগ করেন কারাগারে থাকা এক বন্দী আব্দুল করিম। তিনি বলেন, "পারিবারিক মামলায় দুই মাসের বেশি কারাগারে থাকার সময় ১০-১৫ হাজার টাকা দিতে হয়েছে। না হলে মারধর করা হতো। এ ধরনের ঘটনা এখানে নিয়মিত ঘটে।"

এ বিষয়ে খাগড়াছড়ি জেলা কারাগারের ভারপ্রাপ্ত জেল সুপার মো. শাহীন আলম বলেন, "কারারক্ষীদের অভিযোগ শুনেছি এবং আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব। এটি বড় কোনো সমস্যা নয়, ভুল বোঝাবুঝি হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে, এবং জেলার অবরুদ্ধ ছিলেন না। তার বদলি হয়েছে, তাই তিনি স্বাভাবিকভাবে এখান থেকে যেতে পারবেন।"

সর্বশেষ সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

শ্রমিক আন্দোলন ও ঋণের চাপে পোশাকশিল্পে বাড়ছে অনিশ্চয়তা

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

জনপ্রিয় সংবাদ

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

মিরপুর মডেল থানায় ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সৌদির অংশ দখলের দাবি, মার্কিন গণমাধ্যমের নীরবতা নিয়ে প্রশ্ন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

সুপ্রিম কোর্টের নতুন রেজিস্ট্রার জেনারেল হলেন হেমায়েত উদ্দিন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

একনেকে ৩৩ হাজার কোটি টাকার ১৬ উন্নয়ন প্রকল্প অনুমোদন

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

রূপপুরের প্রথম ইউনিট থেকে আজ গ্রিডে যুক্ত হচ্ছে বিদ্যুৎ

এ সম্পর্কিত আরও পড়ুন

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে ট্রাকের ধাক্কায় দুই প্রাণ ঝরল, গরুরও মৃত্যু

লালমনিরহাটে গরুবাহী ভটভটি ও মোটরসাইকেলকে পণ্যবোঝাই ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় একটি গরুও মারা গেছে। রোববার (২২ নভেম্বর) সকালে সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বসুনিয়াটারী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন পঞ্চগ্রাম ইউনিয়নের খোড়াগাছ গ্রামের ফজলুল হক এবং কুলাঘাট এলাকার এমদাদুল হক (৪৫)। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজানুল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, গরুর ব্যাপারী ফজলুল হক

খাগড়াছড়িতে ডাকসু ভিপির বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ডাকসু ভিপির বাড়িতে গভীর রাতে অগ্নিসংযোগের চেষ্টা

খাগড়াছড়িতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি সাদিক কায়েমের বাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ ও কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনার সময় বাড়িতে তাঁর বাবা-মা অবস্থান করছিলেন। তবে এলাকাবাসীর তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন সাদিক কায়েম। তিনি জানান, শনিবার দিবাগত রাত সাড়ে

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝালকাঠিতে জনজীবন বিপর্যস্ত, ফসলের ক্ষতির শঙ্কা

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ঝালকাঠিতে জনজীবন বিপর্যস্ত, ফসলের ক্ষতির শঙ্কা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ঝালকাঠির জনজীবন। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভারী ও মাঝারি বৃষ্টি শনিবারও থেমে থেমে অব্যাহত রয়েছে। এতে শহর ও গ্রামাঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন নিম্নআয়ের মানুষ, দিনমজুর ও শ্রমজীবীরা। একই সঙ্গে রোপা আমন ধানসহ বিভিন্ন ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা। বৃষ্টির কারণে ঝালকাঠি শহরের রাস্তাঘাটে মানুষের চলাচল কমে

বৈরী আবহাওয়ায় হিলি বন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

বৈরী আবহাওয়ায় হিলি বন্দর পরিদর্শনে স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান

বৈরী আবহাওয়া উপেক্ষা করে দেশের দ্বিতীয় বৃহত্তম দিনাজপুরের হিলি স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শন করেছেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মানজারুল মান্নান। শনিবার (২১ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি বন্দরে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে ফুল দিয়ে বরণ করে নেন। পরিদর্শনকালে চেয়ারম্যান স্থলবন্দরের অভ্যন্তরের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন। পাশাপাশি হিলি ইমিগ্রেশন চেকপোস্ট ও জিরো পয়েন্ট সরেজমিনে পরিদর্শন করেন। বন্দরের অবকাঠামোগত অবস্থা,

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার অবৈধ তামাক উদ্ধার

কুলাউড়া সীমান্তে বিজিবির অভিযানে ১০ লাখ টাকার অবৈধ তামাক উদ্ধার

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ লাখ ১১ হাজার টাকা মূল্যের ভারতীয় অবৈধ তামাকজাত দ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২১ নভেম্বর) শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত টহল ও অভিযানের অংশ হিসেবে শনিবার সকাল ১০টা ২০