শনিবার, ২২ আগস্ট, ২০২৬৭ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ডাসারে অধ্যক্ষ ও শিক্ষকদের অনিয়মে শিক্ষাপ্রতিষ্ঠান সংকটে

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১৭:২৩

শেয়ার করুনঃ
ডাসারে অধ্যক্ষ ও শিক্ষকদের অনিয়মে শিক্ষাপ্রতিষ্ঠান সংকটে

মাদারীপুরের ডাসার উপজেলার ডি.কে. আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমী অ্যান্ড কলেজে অধ্যক্ষসহ ১২ জন শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। এসব অনিয়মে স্থানীয়রা ক্ষুব্ধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানটি টক অব দ্য উপজেলায় পরিণত হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে অধ্যক্ষ মাসুদুর রহমানের দুটি শাখা থেকে সম্মানী গ্রহণ, ক্লাস চলাকালে প্রাইভেট পড়ানো, শিক্ষকদের কোয়ার্টার ভাড়া পরিশোধ না করা এবং দীর্ঘদিনের অনুপস্থিতির পরেও বেতন উত্তোলন।  

জানা গেছে, অধ্যক্ষ মাসুদুর রহমান কলেজ ও স্কুল শাখা থেকে মাসিক সম্মানী গ্রহণ করেন এবং ক্লাসরুম ব্যবহার করে নিয়মিত প্রাইভেট পড়ান। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম মাসের পর মাস অনুপস্থিত থেকে বেতন নিয়েছেন। এছাড়া ১২ জন শিক্ষক প্রতিষ্ঠানের কোয়ার্টারে বাস করলেও ভাড়া পরিশোধ করছেন না।  

আরও

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সব এলাকায়

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যে সব এলাকায়

প্রতিষ্ঠানের নাইট গার্ড পদেও রয়েছে অনিয়ম। আব্দুল হাকিম নামের এক ব্যক্তির নিয়োগ থাকলেও চাকরি করছেন আয়নাল নামের অন্য একজন। এসব অনিয়ম জানাজানি হলে স্থানীয়দের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠানের সুনাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।  

স্থানীয় সচেতন মহল ও অভিভাবকরা জানান, প্রতিষ্ঠানে সঠিক নজরদারির অভাবে এমন অনিয়ম চলছে। দিন দিন শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। তাদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া হোক।  

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg
ডাসার
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা খুলনায়

তিন ঘণ্টার ব্যবধানে দুই যুবককে গুলি করে হত্যা খুলনায়

অভিযুক্তদের মধ্যে নৈশপ্রহরী আয়নাল বলেন, তিনি আব্দুল হাকিমের পরিবর্তে চাকরি করছেন। সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মমতাজ বেগম জানান, অফিসিয়াল কাজে তাকে ঢাকায় থাকতে হয়। আর শিক্ষক মাহতাব হোসেন দাবি করেন, ভাড়া না দিলেও তিনি বিদ্যুৎ বিল পরিশোধ করেছেন।  

অধ্যক্ষ মাসুদুর রহমান বলেন, কলেজের সভাপতি জেলা প্রশাসক। বক্তব্য প্রয়োজন হলে তার সঙ্গে যোগাযোগ করতে হবে। ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার জানান, এসব অভিযোগ সম্পর্কে তিনি অবগত নন এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।  

স্থানীয়রা মনে করেন, সঠিক ব্যবস্থাপনা না থাকলে শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম হারিয়ে যাবে। এ অবস্থায় কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা। তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনার প্রত্যাশা করেছেন সাধারণ জনগণ।

সর্বশেষ সংবাদ

মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়

মন্ত্রিসভায় আসছে নতুন মুখ, পার্থ পাচ্ছেন তথ্য মন্ত্রণালয়

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত গ্রেফতার

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত গ্রেফতার

আইসিএবি-আইসিএসবি-ডিটিবিএ প্রতিনিধিদের পেশাগত মতবিনিময়

আইসিএবি-আইসিএসবি-ডিটিবিএ প্রতিনিধিদের পেশাগত মতবিনিময়

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

নজরুল পদক পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

জনপ্রিয় সংবাদ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

শ্রীমঙ্গল বিএনপিতে নেতৃত্ব বদল ঘিরে তীব্র অসন্তোষ, বিক্ষোভ

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

সংশোধিত ৭০ অনুচ্ছেদে হবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

মির্জা ফখরুল দেশের ২৩তম রাষ্ট্রপতি

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

রুহুল কবীর রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

ফুল দিয়ে নতুন রাষ্ট্রপতিকে অভিনন্দন তারেক রহমানের

এ সম্পর্কিত আরও পড়ুন

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত গ্রেফতার

মহিপুরে ৪ বছরের শিশুকে যৌন নির্যাতনে অভিযুক্ত গ্রেফতার

পটুয়াখালীর মহিপুর, চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সেকান্দার চৌকিদার (৪৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রাত নয়টার দিকে ধুলাসার ইউনিয়নের অনন্তপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল সকালে ওই শিশুর পিতা বাদী হয়ে মহিপুর থানায় সেকান্দারের বিরুদ্ধে একটি যৌন নির্যাতনের মামলা দায়ের করেন। সেকান্দার ওই গ্রামের মৃত আতাহার আলীর ছেলে।  মামলা সূত্রে জানা

আইসিএবি-আইসিএসবি-ডিটিবিএ প্রতিনিধিদের পেশাগত মতবিনিময়

আইসিএবি-আইসিএসবি-ডিটিবিএ প্রতিনিধিদের পেশাগত মতবিনিময়

বাংলাদেশের হিসাবরক্ষণ, কোম্পানি সচিব, কর ও সংশ্লিষ্ট পেশাজীবী সম্প্রদায়ের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় ও পেশাগত সহযোগিতা জোরদারে একটি পেশাদার আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২০ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত এ আলোচনায় ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি), ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অব বাংলাদেশ (আইসিএসবি), ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন (ডিটিবিএ) এবং বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশনের (বিএএ) প্রতিনিধিরা অংশ নেন। আলোচনায় নেতৃত্ব দেন আইসিএবির সভাপতি সাব্বির

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

জ্বালানি সংকটে বিপর্যস্ত চট্টগ্রামের বিদ্যুৎ ব্যবস্থা

জ্বালানি সংকটে বড় ধরনের চাপের মুখে পড়েছে বৃহত্তর চট্টগ্রামের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা। এ অঞ্চলের ২৮টি বিদ্যুৎকেন্দ্রের মধ্যে ছয়টি বর্তমানে বন্ধ রয়েছে। আরও কয়েকটি কেন্দ্র আংশিক উৎপাদনে থাকায় বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে নগর ও গ্রামাঞ্চলের বিদ্যুৎ সরবরাহে। বিদ্যুৎ বিভাগের তথ্য অনুযায়ী, বন্ধ থাকা কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে হাটহাজারী বিদ্যুৎকেন্দ্র, কাপ্তাই সোলার, রাউজান-১ ও রাউজান-২, টেকনাফ সোলার এবং ইউনাইটেড

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে কারবারি গ্রেপ্তার

উখিয়া সীমান্তে দুই লাখ ইয়াবা উদ্ধার, বিজিবির হাতে কারবারি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে দুই লাখ পিস ইয়াবাসহ মো. জিয়া উদ্দিন নামে ৩৫ বছর বয়সী এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কক্সবাজারের টেকনাফ থানার কাঞ্জরপাড়া গ্রামের মৃত নূর আহমদের ছেলে। শুক্রবার ভোরে উখিয়া ব্যাটালিয়নের ৬৪ বিজিবির অধীন টেকনাফের উনচিপ্রাং সীমান্ত ফাঁড়ির একটি বিশেষ টহল দল অভিযানটি পরিচালনা করে। উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, গোপন

গাজীপুরে একদিনে চার প্রাণহানি, দুর্ঘটনায় বাড়ছে শঙ্কা

গাজীপুরে একদিনে চার প্রাণহানি, দুর্ঘটনায় বাড়ছে শঙ্কা

গাজীপুরে গত ২৪ ঘণ্টায় পৃথক দুর্ঘটনায় চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ট্রেনে কাটা পড়ে এক যুবক, ডাম্প ট্রাকের চাপায় এক বৃদ্ধা, অজ্ঞাত গাড়ির চাপায় এক মোটরসাইকেল আরোহী এবং বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক দিনমজুর নিহত হয়েছেন। বৃহস্পতিবার জেলার কালিয়াকৈর, শ্রীপুর ও মহানগরীর বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক ওমর ফারুক জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা-জয়দেবপুর-যমুনা সেতু রেলপথের