সোমবার, ২ মার্চ, ২০২৬১৭ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় জমি দখল নিয়ে ৬ পরিবারের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২৪, ০:৩৫

শেয়ার করুনঃ
কুয়াকাটায় জমি দখল নিয়ে ৬ পরিবারের অভিযোগ

কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি গাজী মো. ইউসুফ আলীর বিরুদ্ধে জমি দখল, মামলা-হামলা এবং নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবেশী ছয়টি পরিবার সংবাদ সম্মেলন করেছেন। শনিবার (২৩ ডিসেম্বর) কুয়াকাটা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য ইউসুফ বিশ্বাস।

লিখিত বক্তব্যে জানানো হয়, গাজী মো. ইউসুফ আলী দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতার অপব্যবহার করে ছয়টি পরিবারের জমি জবরদখল করে রেখেছিলেন। চলতি বছরের ৫ আগস্টের পরে ভুক্তভোগী পরিবারগুলো তাদের জমি উদ্ধার করতে সক্ষম হন। কিন্তু জমি উদ্ধারের পর থেকেই তাদের বিরুদ্ধে একের পর এক চাঁদাবাজি, মামলা এবং হুমকির মাধ্যমে হয়রানি করা হচ্ছে।

আরও

রাজবাড়ীতে ‘তরমুজ’ সিন্ডিকেটে হাসছে ব‍্যবসায়ী, পকেট কাটা যাচ্ছে ক্রেতাদের

রাজবাড়ীতে ‘তরমুজ’ সিন্ডিকেটে হাসছে ব‍্যবসায়ী, পকেট কাটা যাচ্ছে ক্রেতাদের

ভুক্তভোগী পরিবারের সদস্য শাহজাহান বিশ্বাস বলেন, "আমাদের জমি দখলে রেখে ইউসুফ গাজী আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছিল। ২০১৬ সালে মামলাগুলোর নিষ্পত্তি হলেও আমরা জমি ভোগ করতে পারিনি। ৫ আগস্টের পর জমি উদ্ধার করার পর থেকে তারা আমাদের ওপর নির্যাতন আরও বাড়িয়েছে।"

অভিযোগে আরও জানানো হয়, প্রতিবেশী হাবিব মৃধার লাউসহ তিন শতাধিক গাছ কেটে ফেলে ইউসুফ গাজী ও তার পরিবারের সদস্যরা। ক্ষতির পরিমাণ প্রায় পাঁচ লাখ টাকা। এ ঘটনায় আদালতে মামলা করা হয়েছে, যার নম্বর ১৬৫৯/২০২৪।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

আরও

জমি দখল
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

হিজলায় ইলিশ অভয়াশ্রম সফল করতে জনসচেতনতামূলক সভা

হিজলায় ইলিশ অভয়াশ্রম সফল করতে জনসচেতনতামূলক সভা

সংবাদ সম্মেলনে হুমকি ও হয়রানির অভিযোগ তুলে ভুক্তভোগীরা জানান, ইউসুফ গাজী বলেছেন, "শেখ হাসিনা আবার ক্ষমতায় এলে তোমাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেবো।" এই ধরনের হুমকির কারণে তারা সামাজিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

অন্যদিকে, গাজী মো. ইউসুফ আলী অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছেন যে, তার ৫০ বছরের ভোগদখলীয় জমি ভেকু দিয়ে মাটি কেটে দখল করে নিয়েছে শাহজাহান বিশ্বাস ও তার সহযোগীরা। তিনি বলেন, "তারা আমার জমি দখল করে মিথ্যা অভিযোগ তুলছে। ৫ আগস্ট আমাকে মারধর করে আমার পায়ের চার স্থানের হাড় ভেঙে দিয়েছে। আমি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছি, তাই গাছ কাটার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।"

সংবাদ সম্মেলনে উপস্থিত ভুক্তভোগী পরিবারের সদস্য মো. হোসেন বিশ্বাস, মস্তফা ঘরামী, নুর নবী, শহীদ গাজী, কুলসুম, এবং হাবিব মৃধা দাবি করেন, তাদের বিএস রেকর্ডসহ জমির সব মালিকানার কাগজপত্র সঠিক থাকার পরও গাজী মো. ইউসুফ জোরপূর্বক জমি দখল করেছিলেন। 

জনপ্রিয় সংবাদ

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

গোয়ালন্দে আশ্রয় কেন্দ্রের মূল্যবান গাছ অবৈধভাবে বেচাকেনার অভিযোগ

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

মৌলভীবাজারে ক্রিকেট খেলায় জোরে বল করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

তিনটি আসনের ব্যালট পেপারসহ নথি হেফাজতে নিতে ট্রাইব্যুনালের নির্দেশ

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

ভোট কারচুপির দাবি, সংসদে গেলেও লড়াই চলবে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

খামেনি নিহত, পশ্চিমা জোটে যোগ দিচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য!

খামেনি নিহত, পশ্চিমা জোটে যোগ দিচ্ছে ফ্রান্স-জার্মানি-যুক্তরাজ্য!

তেহরানে তীব্র হামলা, চার সপ্তাহ অভিযান ঘোষণা ট্রাম্পের

তেহরানে তীব্র হামলা, চার সপ্তাহ অভিযান ঘোষণা ট্রাম্পের

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

খামেনির শাহাদাতে হিজবুল্লাহর ভয়ংকর প্রতিশোধ ঘোষণা

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

খামেনি হত্যাকে নৃশংস হত্যা ও আইন লঙ্ঘন, বললেন পুতিন

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

ইরানের উপর সামরিক অভিযান ‘‘অবৈধ আগ্রাসন’’: উত্তর কোরিয়া

এ সম্পর্কিত আরও পড়ুন

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাস ও বাইকের সংঘর্ষ: নিহত-১, আহত ১

মেরিন ড্রাইভে ট্যুরিস্ট বাস ও বাইকের সংঘর্ষ: নিহত-১, আহত ১

কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের দরিয়ানগর এলাকায় রোববার বিকেলে ঘটে এক প্রাণঘাতী দুর্ঘটনা। টেকনাফগামী একটি মোটরসাইকেলের সাথে বিপরীতমুখী দ্রুতগামী ট্যুরিস্ট বাস (জীপ ও চাঁদের গাড়ি সদৃশ) মুখোমুখি সংঘর্ষ করলে হাফেজ মাওলানা অলী উল্লাহ নিহত হয়েছেন। মোটরসাইকেলে থাকা আরোহী আমির হোসেন গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দুর্ঘটনার সময় মোটরসাইকেলটি সংঘর্ষের তীব্রতায় দুমড়েমুচড়ে

হিলি সীমান্তে বিজিবি অভিযানে ১১ লাখ টাকার মাদক উদ্ধার, নাখোশ সুবেদার !

হিলি সীমান্তে বিজিবি অভিযানে ১১ লাখ টাকার মাদক উদ্ধার, নাখোশ সুবেদার !

দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবি হিলিসিপি বিওপি ক্যাম্পের একটি বিশেষ টহল দল রবিবার ভোরে ১১ লাখ টাকার অধিক ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার করেছে। অভিযানে নেতৃত্ব দিয়েছেন টহল কমান্ডার জেসিও-৯৪২১ সুবেদার মোঃ আলাউদ্দিন। জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) অধীনে এই অভিযান অনুষ্ঠিত হয়। বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ৩:৩০ ঘটিকায় সীমান্ত মেইন পিলার ২৮৫/৬ এস থেকে ৩০ গজ বাংলাদেশের অভ্যন্তরে হিলি

কুয়াকাটায় এলিড হোল্ডিংয়ের নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

কুয়াকাটায় এলিড হোল্ডিংয়ের নামে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পটুয়াখালীর কুয়াকাটায় হাউজিং কোম্পানি এলিড হোল্ডিং এর নামে অপপ্রচার ও ষড়যন্ত্রের অভিযোগ করেছে কোম্পানির স্থানীয় প্রতিনিধি। কোম্পানির ক্রয়কৃত নিজস্ব জমিতে সাইন বোর্ড স্থাপনকে ঘিরে কতিপয় কুচক্রী মহল গণমাধ্যম কর্মীদের কাছে অসত্য এবং ভিত্তিহীন তথ্য দিয়ে অপপ্রচার চালাচ্ছে। এতে কোম্পানির সুনাম ক্ষুন্ন হচ্ছে । ১ মার্চ (রবিবার) বিকেল ৩টায় কুয়াকাটা প্রেসক্লাবে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানির স্থানীয় প্রতিনিধি জামাল

শ্রীমঙ্গলে বেপরোয়া মাদক কারবারিরা, ছুরিকাঘাতে আহত-বিএনপি-জাসাসের দুই নেতা

শ্রীমঙ্গলে বেপরোয়া মাদক কারবারিরা, ছুরিকাঘাতে আহত-বিএনপি-জাসাসের দুই নেতা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে হাত বাড়ালেই মিলছে মাদক। মাদক সরবরাহকারী একটি চক্র দীর্ঘদিন ধরে শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায় মাদক বাণিজ্য চালিয়ে আসছে। সহজলভ্য হওয়ায় মাদকাসক্ত হয়ে পড়েছেন যুবসমাজ। এতে উপজেলায় বাড়ছে চুরি-ছিনতাইসহ অপরাধমূলক নানা কর্মকাণ্ড। মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রতিবাদকারীদের ওপর হামলা, ছুরিকাঘাতসহ প্রাণে হত্যার হুমকির অভিযোগও পাওয়া গেছে।  ভুক্তভোগী শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক শ্রম-বিষয়ক সম্পাদক সোহেল আিহমদ জানান, শহরের শাপলাবাগ রেলক্রসিং

উলিপুরে অবৈধ উপায়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

উলিপুরে অবৈধ উপায়ে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন

কুড়িগ্রামের উলিপুরে ' পরিবেশ ও বাস্তুসংস্থান রক্ষা করুন, নদী থেকে বালু উত্তোলন বন্ধ করুন' এই স্লোগানকে ধারন করে অবৈধ উপায়ে বালু উত্তোলনের প্রতিবাদে পরিবেশ বাদী সংগঠন গ্রীন ভয়েস এর উদ্যোগে  পদযাত্রা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  রোববার (১ মার্চ) সকাল ১১টায় গ্রীন ভয়েস (পরিবেশ যুব সংগঠন) এর আয়োজনে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে পরিবেশ পদযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক