রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬২৫ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জাতীয়বাংলাদেশ

মতভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বার্তা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ডিসেম্বর ২০২৪, ৩:১৭

শেয়ার করুনঃ
মতভেদ ভুলে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বার্তা

দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং মর্যাদা রক্ষায় রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যের আহ্বানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

বৈঠকে উপস্থিত নেতারা রাজনৈতিক আদর্শে ভিন্নতা থাকা সত্ত্বেও দেশের স্বার্থে ঐক্যবদ্ধ থাকার বিষয়ে একমত হন। বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের বিভিন্ন ইস্যু, অভ্যন্তরীণ হস্তক্ষেপ, এবং সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা হয়। ভারতে বাংলাদেশবিরোধী তৎপরতা, আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা, এবং বাংলাদেশের অভ্যন্তরে হস্তক্ষেপের তীব্র নিন্দা জানানো হয়। নেতারা সরকারের সাহসী ভূমিকার প্রশংসা করেন এবং বিষয়গুলো আন্তর্জাতিক পরিসরে আরও জোরালোভাবে তুলে ধরার আহ্বান জানান।

আরও

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে আলোচনা

বৈঠকে ভারতের সঙ্গে বাংলাদেশের হওয়া বিভিন্ন চুক্তি প্রকাশ করার দাবি জানানো হয়। রামপাল বিদ্যুৎকেন্দ্রসহ দেশের জন্য ক্ষতিকর চুক্তিগুলো বাতিলের আহ্বান জানিয়ে বলা হয়, ভারতের অর্থনৈতিক নিপীড়ন, সাংস্কৃতিক আধিপত্য এবং অভ্যন্তরীণ হস্তক্ষেপ মোকাবিলায় সরকারকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি ভারতকে মর্যাদাশীল ও সৎ প্রতিবেশীসুলভ আচরণ করার আহ্বান জানানো হয়।

আরও

যুবলীগ নেতার বিএনপিতে যোগদান ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া

যুবলীগ নেতার বিএনপিতে যোগদান ঘিরে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া–পাল্টা ধাওয়া
স্বাধীনতা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আসিফ নজরুল বৈঠকের সারমর্ম তুলে ধরে বলেন, "আমাদের আর শক্তিহীন, দুর্বল বা নতজানু ভাবার সুযোগ নেই। যেকোনো উসকানির মুখে আমাদের ঐক্যবদ্ধ ও সাহসী থাকতে হবে।" তিনি জানান, প্রবাসী বন্ধু এবং অন্যান্য রাষ্ট্রের সহযোগিতা নেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোকে দেশের পক্ষে সক্রিয় করতে পরামর্শ দেওয়া হয়েছে।

জাতীয় ঐক্যের প্রস্তাব

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বৈঠকে দেশের স্বার্থে একাধিক পদক্ষেপ নেওয়ার প্রস্তাব আসে। এর মধ্যে সমাবেশ আয়োজন, ‘পলিটিক্যাল কাউন্সিল’ গঠন, এবং নিরাপত্তা কাউন্সিল গঠন উল্লেখযোগ্য। অংশগ্রহণকারীরা বলেন, রাজনৈতিক আদর্শের ভিন্নতা থাকা সত্ত্বেও স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদার প্রশ্নে সবাই এককভাবে কাজ করবে।

বিএনপিসহ বিভিন্ন দলের অংশগ্রহণ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। জামায়াতে ইসলামী, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলন, গণ অধিকার পরিষদ, জাতীয় পার্টি (জাফর), বাংলাদেশ ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয়। যেকোনো উসকানির মুখে দেশের অভ্যন্তরে সহিংসতা প্রতিরোধে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।

জাতীয় ঐক্যের অংশ হিসেবে আগামীকাল ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন ড. ইউনূস। এ ছাড়া ছাত্রনেতাদের সঙ্গে বৈঠকের আয়োজনও রয়েছে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, এই বৈঠকগুলো জাতীয় ঐক্যের উদ্দেশ্যে একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গঠনে সহায়তা করবে।

জনপ্রিয় সংবাদ

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্নহত্যা

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

বেহেশতের টিকিটের নামে ভণ্ডামি করছে জামায়াত : রফিকুল ইসলাম জামাল

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

টি-২০ বিশ্বকাপ: বাংলাদেশের সমর্থনে ভারতের ম্যাচ বয়কট করল পাকিস্তান

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

সংখ্যালঘু ভোটারদের নিরাপদে ভোটাধিকার নিশ্চিতের আশ্বাস সেনা ক্যাম্প কমান্ডার'র

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় বিএনপি থেকে বহিষ্কার সমীরণ দেওয়ান

সর্বশেষ সংবাদ

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

শফিকুর রহমানের ঘোষণা: নাহিদ ইসলামকে মন্ত্রী বানানো হবে

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

ময়মনসিংহে বিদ্রোহী প্রার্থীর দৌরাত্ম্য, ভোট বিভাজনে চাপে ধানের শীষ

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন

রায়গঞ্জে আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে ৫০ নেতাকর্মীর যোগদান, আলোড়ন

নির্বাচন ঘিরে সারাদেশে ৭২ ঘণ্টার যানবাহন কড়াকড়ি

নির্বাচন ঘিরে সারাদেশে ৭২ ঘণ্টার যানবাহন কড়াকড়ি

আওয়ামী লীগ ফিরলে জিয়ার ভুল পুনরাবৃত্তি হবে: আসিফ মাহমুদ

আওয়ামী লীগ ফিরলে জিয়ার ভুল পুনরাবৃত্তি হবে: আসিফ মাহমুদ

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন ঘিরে সারাদেশে ৭২ ঘণ্টার যানবাহন কড়াকড়ি

নির্বাচন ঘিরে সারাদেশে ৭২ ঘণ্টার যানবাহন কড়াকড়ি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে যানবাহন চলাচলের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে সরকার। এ বিষয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ গত ১ ফেব্রুয়ারি একটি প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ৩২ ধারার ক্ষমতাবলে ভোটের দিন ১২ ফেব্রুয়ারি সারাদেশে ট্যাক্সিক্যাব, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচল বন্ধ থাকবে। এই নিষেধাজ্ঞা কার্যকর হবে ১১ ফেব্রুয়ারি দিবাগত রাত

ভোটের মাঠে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ

ভোটের মাঠে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনী নামছে আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে ইতিহাসের অন্যতম বৃহৎ নিরাপত্তা বলয় গড়ে তুলছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা পরিপত্র অনুযায়ী, নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে পরিচালনা এবং সার্বিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রায় ৯ লাখ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। পরিপত্রে বলা হয়েছে, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ডের পাশাপাশি ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায়

বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্ধ সরকার, সাংবাদিকতায় দায়িত্বহীনতার অভিযোগ

বিভ্রান্তিকর সংবাদে ক্ষুব্ধ সরকার, সাংবাদিকতায় দায়িত্বহীনতার অভিযোগ

ইনকিলাব মঞ্চের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় কিছু গণমাধ্যমে প্রকাশিত বিভ্রান্তিকর সংবাদ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দায়িত্বশীল সাংবাদিকতা ছাড়া এমন সংবেদনশীল পরিস্থিতিতে ভুল তথ্য জনজীবনে ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, গত

ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করল সেনাবাহিনী

ঢাকার সবচেয়ে ঝুঁকিপূর্ণ কেন্দ্র চিহ্নিত করল সেনাবাহিনী

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর ঢাকা-১৪ ও ঢাকা-১৬ আসনকে সবচেয়ে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেনাবাহিনীর মিরপুর ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এস এম ফুয়াদ মাসরুর জানিয়েছেন, এই দুই আসনে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় ঢাকা-১৪, ১৬ ও ১৮ আসনের সার্বিক

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যের ভিসায় বড় পরিবর্তন, আসছে ই-ভিসা

যুক্তরাজ্যে যেতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য নতুন বার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। সংস্থাটি জানিয়েছে, আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে নতুন ব্যবস্থায় পরিচালিত হবে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম। শনিবার (৭ ফেব্রুয়ারি) এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় বলা হয়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব ভ্রমণকারীর যুক্তরাজ্যে যেতে ভিসা প্রয়োজন