বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

এতিম শিশুর অধিকার নিশ্চিতে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা মা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৪, ১:১১

শেয়ার করুনঃ
এতিম শিশুর অধিকার নিশ্চিতে দ্বারে দ্বারে ঘুরছেন বিধবা মা

পিতৃহীন এতিম শিশুর অধিকার নিশ্চিত ও পৈত্রিক ভিটা ফিরে পাওয়ার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেছে মা কাকলি বেগম। সেইসাথে শিশুর অধিকার নিশ্চিত করতে গিয়ে স্থানীয় বিএনপি নেতার প্রভাবে শ্বশুরবাড়ি লোক কর্তৃক নির্যাতনের ঘটনারও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভুক্তভোগী মা। আর এই দাবিতে প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন তিনি।

সোমবার (২১ অক্টোবর) বেলা ১২ টায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির হলরুমে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আরও

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার স্বামী কামাল হোসেন মিন্টু দীর্ঘদিন ধরে জীবিকার জন্য প্রবাসে থেকেছেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি দেশে চলে আসার পর ২০২০ সালে মৃত্যুবরণ করেন। তখন থেকে ১১ বছরের শিশু সন্তান মো. মিনহাজ ও শ্বশুর আ. মজিদ ফকিরকে নিয়ে স্বামীর নিজের গড়া আধাপাকা ভবনে বসবাস করে আসছি। কিন্তু কিছুদিন পরেই বৃদ্ধ শ্বশুর শারীরিকভাবে এতটাই অসুস্থ হয়ে পড়ে যে তিনি চলাচলে অক্ষম হয়ে পড়েন এবং দৈনন্দিন কার্য সম্পাদনেও অক্ষম হয়ে পড়েন।।

তিনি বলেন, এই সুযোগে একমাত্র ননদ বিউটি বেগম এবং ইমাম হোসেন, মো. মিজান ও মো. হুমাউনসহ চার দেবররা আমার ওপর মানসিক নির্যাতন শুরু করে। তারা স্বামীর ভিটা ছাড়ার জন্য হুমকি-ধামকি দিতে থাকে। তবে তাতে আমি ভ্রূক্ষেপ না করলে ২০২২ সালের ১৮ জানুয়ারি রাতে আমার একমাত্র ননদের সহযোগিতায় দেবর ইমাম হোসেন ধর্ষণের চেষ্টা চালায়। ডাক-চিৎকার দিয়ে ওই রাতে কোনোভাবে রক্ষা পেয়ে আদালতে একটি মামলা দায়ের করি।

আরও

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

বিধবা
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

এদিকে গুরুতর শারীরিক অবস্থার মাঝেই আমার দেবর ও  ননদরা মিলে শ্বশুরের সম্পত্তি প্রতারণার মাধ্যমে কৌশলে নিজেদের নামে রেজিস্ট্রি করে নেয়। যেখানে ওয়ারিশ হওয়া সত্ত্বেও আমার স্বামীর অংশে কিছুই রাখা হয়নি। বিষয়টি আমি জানতে পেরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তাতে তেমন কোন ভ্রূক্ষেপ না করলে; সে ঘটনায় এতিম শিশুর ভবিষ্যৎ চিন্তা করে ন্যায় বিচারের আশায় আদালতে একটি মামলা দেই। মামলা দায়েরের কিছুদিন পরে আমার শ্বশুর মৃত্যুবরণ করেন।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অপরদিকে এর মাঝেই স্থানীয় বিএনপি নেতা  আ. ছত্তার খান ও তার শ্যালক যুবদল নেতা রুহুল আমিন খান আমার ননদ ও দেবরদের পক্ষে অবস্থান নিয়ে পিতৃহীন শিশুসন্তানসহ আমাকে ঘর ছাড়া করার পায়তারায় লিপ্ত হয়। যার ধারাবাহিকতায় বিভিন্নভাবে আমাকে ও আমার শিশু সন্তানকে নানানভাবে নির্যাতন শুরু করে।

তিনি বলেন, একপর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিজয়ে পরের দিন চলতি বছরের গত ৬ আগস্ট বিএনপি নেতা  আ. ছত্তার খান ও তার শ্যালক যুবদল নেতা রুহুল আমিন খানের  প্রভাব দেখিয়ে ননদ ও দেবররা আমার স্বামীর হাতে গড়া বসতঘরে তালা দেয় এবং আমাদের সেখানে প্রবেশে বাধার সৃষ্টি করে।

এরপর মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র মো. মিনহাজকে নিয়ে আমি মানবেতর জীবনযাপন করছি। আজ এই আত্মীয়ের বাসায় কাল অন্যের বাসায় এভাবে থেকে দিন কাটাচ্ছি। কারও কাছে গিয়ে বিএনপি ও যুবদল নেতার কারণে বিচার চেয়েও, বিচার পাচ্ছি না। তারা নানানভাবে ভয়ভীতি দেখাচ্ছে, যার ফলে এখন শিশু সন্তানকে নিয়ে জীবনযাপন করাটাই শঙ্কার মনে করছি। এ অবস্থায় প্রশাসনের সুদৃষ্টি কামনার পাশাপাশি সন্তানের অধিকার পৈত্রিক সম্পদ ফিরে পাওয়াসহ জীবনের নিরাপত্তা চাচ্ছি।

তিনি বলেন, তবে আশার আলো হচ্ছে আমার ভাশুর জামাল হোসেন নান্টু দেবরদের প্রতারণার বিষয়টি জানতে পেরে তিনি শিশু সন্তানের নামে তার ভাগের সম্পদ লিখে দিয়েছেন। সেই হিসেব হলেও আমার বসতঘর দখলের কোনো সুযোগ নেই ননদ ও দেবরদের। এসব  স্থানীয় বিএনপি নেতা আ. ছত্তার খান ও তার শ্যালকের জোরে করছে দখলদাররা। এছাড়াও সর্বশেষ চেয়ারম্যান কামরুল আহাসান জমি লিখে দেয়ার বিষয়টি জিজ্ঞাসা করলে মৃত্যুর আগে আমার শ্বশুর আ. মজিদ ফকির তা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সামনে অস্বীকার করেন।

এ বিষয়ে বরিশাল জেলা বিএনপি ১নং সদস্য আ. ছত্তার খান জানান, কাকলি বেগম ভুয়া কথাবার্তা বলে, সে বিগত সময় থানা- কোর্টে ও সেনাবাহিনীর কাছে গেছে। কিন্তু সম্পূর্ণ মিথ্যা তথ্য নিয়ে দৌড়ঝাঁপ করার কারণে কোনো স্থানেই সুবিধা নিতে পারেনি। অপরদিকে যুবদল নেতা রুহুল আমিন খান জানান, ঘটনার দিন তিনি বরিশাল শহরে অবস্থান করেছেন তার স্ত্রী ঐ দিন অসুস্থ থাকায় তাকে নিয়ে ডাক্তারের কাছে ছিলেন। এ বিষয়ে তিনি কিছু জানেন না। তার বিরুদ্ধে মিথ্যে গুজব ছড়ানো হচ্ছে বলে জানান তিনি। 

জনপ্রিয় সংবাদ

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান। এতে করে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গত দুই যুগে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে বুধবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে ভাসমান

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই সঙ্গে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ থানার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে চরানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী দৌলতদিয়া ফেরিঘাটসহ আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় পর্যন্ত প্রায় ৫