বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬১০ অগ্রহায়ণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

প্রধানমন্ত্রীর উপহারের ঘরে নেই বাসিন্দা, ঝুলছে তালা!

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ জুলাই ২০২৪, ০:১৬

শেয়ার করুনঃ
প্রধানমন্ত্রীর উপহারের ঘরে নেই বাসিন্দা, ঝুলছে তালা!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দেওয়া ৮৩০ ঘরের মধ্যে অ‌ধিকাংশ ঘরেই উপকারভোগীর বসবাস নেই বলে অভিযোগ রয়েছে। এসব উপকারভোগী পরিবারগুলোর আশ্রায়ণের নির্দিষ্ট বরাদ্ধকৃত ঘরে ঝুলছে তালা। উপজেলার আশ্রায়ণ প্রকল্পগুলো সরজমিনে গে‌লে এমনটাই চোঁখে পড়ে। অভিযোগ র‌য়ে‌ছে আশ্রয়ণ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবার নির্বাচনের ক্ষেত্রে সঠিকভাবে যাচাই বাছাই না করে ঘর বরাদ্দ দেয়ায় উপকারভোগী‌দের ঘ‌রে তালা ঝুল‌ছে।

সরেজমিনে গিয়ে দেখাগেছে, উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালি আশ্রয়ণ প্রকল্পের ৬৬ টি ঘরের মধ্যে প্রায় ২০ টি ঘরেই তালা ঝুলছে। একই ইউনিয়নের গোলবুনিয়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে ৩৩ ঘর থাকলেও প্রায় ১৩টি ঘরেই তালা ঝুলছে। এছাড়া অন্য ইউনিয়ন গুলোতেও ঘুরে দেখা গেছে বরাদ্দকৃত ঘর নিয়ে দখল করে তালা ঝুলিয়ে সেখান থেকে গিয়ে অন্যত্র থাকছেন। কেউ ১০ থেকে ১৫ দিন, কেউবা আবার ১ থেকে ২ মাস থেকেই অবস্থান মজবুত করে ঘরে তালা ঝুলিয়ে চলে গেছেন। আবার কোন কোন উপকারভোগী তাদের বরাদ্ধকৃত ঘর বিক্রি করে অন্যত্র চলে গেছেন এমন অভিযোগও রয়েছে এলাকাবাসীর। পরিত্যাক্ত ঘরে অনেককে আবার পশু (ছাগল) পালন করতেও দেখা গেছে।

আরও

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

উপজেলার আমড়াগাছিয়া ইউনিয়নের সোনাখালী আশ্রায়ণ প্রকল্পের তালাবদ্ধ কয়েকটি ঘরের নাম্বার উল্লেখ করা হলো--৬, ৯, ১১, ১৩, ২১, ২৩, ৩৮, ৫৬, ৬০, ৬৪, ৬৬ নং ঘর। এবং একই ইউনিয়নের গোলবুনিয়া আশ্রায়ণ প্রকল্পের তালাবদ্ধ ঘর নং-১, ৩, ১১, ১৪, ১৯, ২১, ২৬, ২৭, ২৮ নং ঘর।

উল্লেখ্য, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ প্রকল্পে প্রথম পর্যায়ে ১৮১ জন, দ্বিতীয় পর্যায়ে ২০০ জন, তৃতীয় পর্যায়ে ২৯৫ জন, চতুর্থ পর্যায়ে ১৫৪ ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হয়েছে। পরিবারগুলোর মাঝে ঘরের চাবি, কবুলিয়ত দলিল, নামজারি খতিয়ান, ডিসিআরসহ যাবতীয় কাগজপত্র হস্তান্তর করে উপজেলা প্রশাসন। 

আশ্রয়ণ প্রকল্প
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

ঈশ্বরদীতে বিক্ষোভের প্রস্তুতিকালে গুলিতে আহত পাঁচ বিএনপি নেতাকর্মী

ঈশ্বরদীতে বিক্ষোভের প্রস্তুতিকালে গুলিতে আহত পাঁচ বিএনপি নেতাকর্মী

এর প্রায় দুই-তিন মাস পর থেকে কিছু কিছু পরিবার পর্যায়ক্রমে ঘরে আসতে শুরু করে। তবে বর্তমানে অনেক পরিবারের জিনিসপত্র ঘরে থাকলেও তারা নিয়মিত বসবাস করছেন না। অনেক পরিবার আছে, তারা কখনই আশ্রয়ণ প্রকল্পের ঘরে বসবাস করেনি। আশ্রয়ণে বসবাসকারী বাসিন্দারা তাদের কোনোদিন দেখেননি বলেও জানান আশ্রায়ণে বসবাসকারী একাধিক বাসিন্দা।

জানাগেছে, প্রতিটি ঘর প্রথম পর্যায়ে ১লক্ষ ৭১ হাজার, দ্বিতীয় পর্যায়ে ১ লক্ষ ৯১ হাজার, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে প্রায় ২ লক্ষ ৪৬ হাজার টাকা ব্যয়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য এই আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণ করা হয়।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ সোনাখালি আশ্রায়ণে আশ্রিত একাধিক বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এ প্রকল্পের ২১ নম্বর ঘরটির মালিক ইউনিয়নের পরশুরিয়া গ্রামের ইব্রাহিম। তিনি ঘর বুঝে পাওয়ার এক বছরের অধিক সময়ে একদিনও এখানে বসবাস করেনি। দীর্ঘদিন ধরেই তার ঘরে তালা ঝুলছে। ৬ নম্বর ঘরটির মালিক মিরাজ হোসেন। তার বাড়ি দক্ষিণ সোনাখালি এলাকায়। ঘর বুঝে পাওয়ার পর কয়েক দিন থাকলেও বর্তমানে তিনি নিজ গ্রামে সপরিবারে বসবাস করছেন। এরকম আরো অনেক পরিবার রয়েছেন যারা ঘর পাওয়ার পরে চলে গেছেন।

আমড়াগাছিয়া ইউনিয়নের গোলবুনিয়া আশ্রয়ণের ১ নম্বর ঘরের মালিক বেতমোড় গ্রামের কামাল হোসেন। তিনি প্রথম দিকে কিছু দিন আসা যাওয়ার মাঝে থাকলেও প্রায় ৭-৮ মাস ধরে তার কোনো খোঁজখবর নেই। ১৯ নম্বর ঘরের মালিক কামরুল ঘর পাওয়ার পর ২০-২২ দিন বসবাস করে থাকলেও নয় মাস ধরে এখানে আসেন না। আশ্রায়ণের এ সকল ঘরে মানুষজন বসবাস না করায় অযত্নে আর অবহেলায় পড়ে রয়েছে ঘরগুলো। 

এ ছাড়া উপজেলার পাঁচশতকুড়া টিকিকাটা এলাকার ৪ নং ওয়ার্ডের সুফিয়া বেগমের ঘরটি আছে তালাবদ্ধ অবস্থায়। স্থানীয় লোকজন ঘরটিকে গরুর গোয়াল হিসেবে ব্যবহার কর‌ছে।  ঘরটিতে কোন যাতায়াতের পথ নেই । স্থানীয় লোকজন জানান ,প্রায় দুই বছর যাবত এখানে কেউ বসবাস করছেন না।

মঠবাড়িয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার জানান, আশ্রয়ণ প্রকল্পে কিছু সমস্যা আমাদের নজরে এসেছে। প্রকল্পের যোগাযোগ ব্যবস্থাসহ সমস্যাগুলো নিয়ে পর্যায়ক্রমে আমরা কাজ করে যাচ্ছি। 

মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, সমস্ত উপকার ভোগীকেই যাচাইবাছায়ের কয়েকটি ধাপ পার করেই শর্ত সাপেক্ষে গৃহের দলিলসহ কাগজপত্র হস্তান্তর করা হয়েছে। আমরা যতটুকু খোঁজখবর নিয়েছি, এখানে তো কাজের জায়গা নেই। তাই এরা ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে দিন মজুর হিসাবে কাজ করে। অনেকে আছেন অনুমতি নিয়ে তারপরে গিয়েছেন। অনেক জায়গায় রয়েছেন বাবার পরিবর্তে ছেলে থাকেন। মাঝে মাঝে কাজের জন্য বাইরে যায় আবার চলে আসে। ঘরগুলো বিক্রির কোন সুযোগ নেই। আর কেউ যদি স্থায়ীভাবে না থাকে, তাহলে আমরা যাচাই বাছাই ক‌রে ব্যবস্থা নিবো।

জনপ্রিয় সংবাদ

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় ১৯ জনের বিচার শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

গঙ্গার পানিচুক্তির মেয়াদ শেষের আগে বাংলাদেশ-ভারত বৈঠক শুরু

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

পাঁচ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, বাড়তে পারে দিনের তাপমাত্রা

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

নবম বেতন স্কেলে বৈষম্য দূর করতে কর্মচারীদের নয় দফা দাবি

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

সর্বশেষ সংবাদ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

আওয়ামী লীগ আমলের সব অপরাধ তদন্তে ট্রাইব্যুনালের নতুন উদ্যোগ

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

নিলামে নাম না লিখিয়ে আইপিএল বয়কট মোস্তাফিজের

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

ডিসেম্বরে পাঁচ শিশু হাসপাতাল চালু, বাড়বে দেশে চিকিৎসাসুযোগ

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

সুদের হার বাড়ার আশঙ্কায় বিশ্ববাজারে স্বর্ণের দরপতন অব্যাহত

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

ট্রাম্পের নতুন শুল্কের চাপে ভারতসহ বিশ্বের বড় অর্থনীতিগুলো

এ সম্পর্কিত আরও পড়ুন

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বাড়ানোর দাবিতে উত্তাল গাজীপুর, পুলিশের সঙ্গে সংঘর্ষ

মজুরি বোর্ডের বৈঠকে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের পরও অসন্তোষ দেখা দিয়েছে গাজীপুরে। বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকে জেলার ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু করেন শ্রমিকেরা। একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল সাড়ে ৮টার দিকে চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস, নাওজোড়, বোর্ডবাজারের সাইনবোর্ড, সালনা এবং

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারে বাসের নিচে অটোরিকশা, প্রাণ গেল পাঁচ যাত্রীর

কক্সবাজারের ঈদগাঁওয়ে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও থানা এলাকার ফকিরাবাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন চকরিয়ার খুটাখালীর সাহাব উদ্দিন (৪৩) এবং লামা এলাকার বাসিন্দা ও পটিয়া মাদ্রাসার শিক্ষার্থী সাইফুল ইসলাম (২৪)। নিহত অপর তিনজনের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাঁদের মধ্যে একজন নারী রয়েছেন বলে জানিয়েছে পুলিশ। প্রত্যক্ষদর্শী

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

সেতুর অপেক্ষায় দুই উপজেলার চল্লিশ গ্রামের মানুষের দীর্ঘশ্বাস

নওগাঁর আত্রাই ও নাটোরের নলডাঙ্গা উপজেলার সীমান্তবর্তী আত্রাই নদীতে সেতু না থাকায় দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন দুই উপজেলার অন্তত ৩০ থেকে ৪০টি গ্রামের মানুষ। প্রায় ১২০ মিটার প্রশস্ত নদী পারাপারে তাঁদের একমাত্র ভরসা নৌকা। প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থী, কৃষক, কর্মজীবী মানুষ ও ব্যবসায়ীদের। তবে সেতু নির্মাণের প্রস্তাব উন্নয়ন প্রকল্প প্রস্তাবে (ডিপিপি) অন্তর্ভুক্ত হওয়ায় নতুন করে আশার সঞ্চার

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

হিলি সীমান্তে পলাতক নেতাকর্মীদের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির সতর্কতা

ভারত থেকে পলাতক আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং মাদক কারবারিদের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সতর্কতা জারি করেছে জয়পুরহাট-২০ বিজিবি। সীমান্ত এলাকায় সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছে সীমান্তরক্ষী বাহিনীটি। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে সীমান্তঘেঁষা হিলি রেলওয়ে স্টেশনে আয়োজিত এক সচেতনতামূলক আলোচনা সভায় এসব কথা বলেন জয়পুরহাট-২০ বিজিবির অধীনস্থ হিলি সিপিবিওপি ক্যাম্পের কমান্ডার মো. শরিফুল ইসলাম। তিনি বলেন,

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, বাড়িওয়ালীসহ গ্রেপ্তার ১১

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লি থেকে ১৬ বছর বয়সী এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। পার্লারে কাজ দেওয়ার প্রলোভন দেখিয়ে তাকে সেখানে নিয়ে গিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে কোহিনূর (৩৫) নামে এক বাড়িওয়ালীকে আটক করা হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে দৌলতদিয়া বাজার এলাকা থেকে কিশোরীকে উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ নভেম্বর ঢাকার সাভার থেকে এক