শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬১ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

হিলি বন্দরের গুদামে পড়ে আছে ৩০ মেঃ টন ভারতীয় পেঁয়াজ, বিপাকে আমদানীকারক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১ মে ২০২৪, ২:১৪

শেয়ার করুনঃ
হিলি বন্দরের গুদামে পড়ে আছে ৩০ মেঃ টন ভারতীয় পেঁয়াজ, বিপাকে আমদানীকারক

দীর্ঘ প্রায় সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে সরকারি ৪০% শুল্ক পরিশোধ করে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে বিপাকে পড়েছে বন্দরের আর এসবি এন্টারপ্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান। ক্রেতা না থাকায় ৭দিন ধরে গুদামে পড়ে রয়েছে ভারত থেকে আমদানি করা ৩০ মেঃ টন পেঁয়াজ। 

বন্দরে খোঁজ নিয়ে জানা গেছে, ভারতীয় পেঁয়াজ আর দেশি পেঁয়াজের দাম সমান। এ কারণে গত ৭ দিনেও ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়নি। হিলি পানামা পোর্টের ভিতরে ভারতীয় ট্রাক থেকে খালাস করে নিজের গুদামে গুদামজাত করে রেখেছেন আমদানিকারক। পেঁয়াজ পচনশীল পণ্য হওয়ায় নিয়মিত ফ্যানের বাতাস দিতে হচ্ছে।

আরও

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের

ঝালকাঠির দুই আসনেই বিএনপির জয়, ভরাডুবি প্রতিদ্বন্দ্বিদের

অন্য দিকে হিলি বাজারের দেশি পেঁয়াজ বিক্রেতারা বলছেন, দেশি পেঁয়াজ ৬৫ থেকে ৭০ টাকা কেজি বিক্রি হচ্ছে।  ভারতীয় পেঁয়াজও ওই দামেই বিক্রি করতে হবে। ক্রেতারা একই দামে ভারতীয় পেঁয়াজ কিনতে চান না। 

মঙ্গলবার (২১ মে) হিলি বাজার ঘুরে দেখা গেছে প্রায় সব দোকানে দেশীয় পেঁয়াজের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। তাই ভারতীয় পেঁয়াজ বাজারে নেই এবং ক্রেতাদের চাহিদা ও তেমন নাই।

আরও

রাজবাড়ী দুটি আসনেই বিএনপি জয়ী

রাজবাড়ী দুটি আসনেই বিএনপি জয়ী

ভারতীয় পেঁয়াজ
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

বাজারের পেঁয়াজ বিক্রেতা শাকিল আহম্মেদ বলেন, আমরা দেশি পেঁয়াজ ৬২ থেকে ৬৫ টাকা কেজি দরে কিনছি। আর খুচরা বিক্রেতার কাছে ৬৮ থেকে ৭০ টাকা কেজি দরে বিক্রি করছি। ভারতীয় পেঁয়াজ ৬৪ টাকা কেজি যাচ্ছে। সেই পেঁয়াজও ৬৮-৭০ টাকা কেজি দরে বিক্রি করতে হবে। কিন্তু ক্রেতারা একই দামে ভারতীয় পেঁয়াজ কিনবেন না। তাই আমরা দেশি পেঁয়াজ বিক্রি করছি।

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বন্দরের পেঁয়াজ আমদানিকারক মেসার্স আরএসবি এন্টার প্রাইজের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, সম্প্রতি ভারত সরকার পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা তুলে নেওয়ায় এবং দেশের বাজারে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ায় হিলি বন্দরের বেশি কিছু আমদানিকারক ভারত থেকে পেঁয়াজ আমদানির জন্য আবেদন করি। আমরা গত মঙ্গলবার (১৪ মে) ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করি। কিন্তু ভারত সরকার পেঁয়াজ রপ্তানিতে ৪০ শতাংশ শুল্ক আরোপ করায় প্রতিকেজি পেঁয়াজের দাম পড়েছে ৫৫ থেকে ৫৬ টাকা। এরসঙ্গে আছে বাংলাদেশ সরকারের শুল্ক, পরিবহন খরচ, লেবার খরচসহ অন্যান্য খরচ। সবমিলিয়ে ৬০ টাকা কেজি পড়ে গেছে।

তিনি আরও বলেন, প্রতিকেজি পেঁয়াজ ৬৪ থেকে ৬৫ টাকা কেজি বিক্রি না করলে আমাদের লোকসান গুনতে হবে। তাই আমদানির ৩০ মেট্রিক টন পেঁয়াজ গুদামজাত করে রেখেছি। পচনশীল পণ্য হওয়ায় নিয়মিত ফ্যানের বাতাস দিতে হচ্ছে। ক্রেতা না থাকায় ৭ দিনেও কোন পেঁয়াজ বিক্রি করতে পারি নাই। জানি না কত টাকা লোকসান গুনতে আল্লাহ ভালো জানে। 

উল্লেখ্য, ভারত সরকার অভ্যন্তরীন বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি ও সরবরাহ সংকটের কারণে গত বছরের ৭ ডিসেম্বর পেঁয়াজ রফতানিতে নিষেধাজ্ঞা দেয়।

পরে প্রায় সাড়ে ৫ মাস বন্ধ থাকার পর চলতি মাসের গত মঙ্গলবার (১৪ মে) একটি ট্রাকে ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করে মেসার্স আরএসবি এন্টার প্রাইজ।

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

সর্বশেষ সংবাদ

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

১৭ ফেব্রুয়ারির মধ্যে শপথ সম্পন্ন হবে: প্রেস সচিব

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের দীর্ঘ সামরিক অভিযানের প্রস্তুতি

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

সোম বা মঙ্গলবারের মধ্যে নতুন সরকার গঠন! চলছে প্রস্তুতি

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করলো নির্বাচন কমিশন

নবনির্বাচিত এমপিদের গেজেট প্রকাশ করলো নির্বাচন কমিশন

এ সম্পর্কিত আরও পড়ুন

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চরবাগডাঙ্গায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে নিহত ২, আহত ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের পাঠাপাড়া গ্রামের একটি বাড়িতে ককটেল বানানোর সময় ভয়াবহ বিস্ফোরণে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। শনিবার ভোর পাঁচটার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বিস্ফোরণে দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হয়েছেন। নিহত দুইজনের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিস্ফোরণের

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

রাজবাড়ীতে সাবেক এমপি সহ ৯ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ী জেলার দুটি আসনে জাতীয় পার্টি, গণঅধিকার পরিষদ, সাংস্কৃতিক মুক্তিজোট, জাকের পার্টি, খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের মোট ৯ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে। এদের মধ্যে রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য নাসিরুল হক সাবু পদ ও জামানত দুটিই হারিয়েছেন। রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম ৫৩ হাজার ৪৪৯ ভোট

মৌলভীবাজার-৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

মৌলভীবাজার-৪ আসনে তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (কমলগঞ্জ–শ্রীমঙ্গল) আসনে প্রয়োজনীয় ভোটের সীমা পূরণে ব্যর্থ হওয়ায় তিন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগের কম ভোট পেলে সংশ্লিষ্ট প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। জামানত হারানো প্রার্থীরা হলেন— জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রীতম দাশ, যিনি পেয়েছেন ৪ হাজার ৮৭৫ ভোট; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত আবুল

এক অষ্টমাংশ ভোট না পেয়ে প্রার্থীদের বিপর্যয়, বরিশালে জামানত খোয়ালেন ২০ জন

এক অষ্টমাংশ ভোট না পেয়ে প্রার্থীদের বিপর্যয়, বরিশালে জামানত খোয়ালেন ২০ জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বরিশাল জেলার ছয়টি আসনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হওয়ার ঘটনা ঘটেছে। ৩৬ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মধ্যে ২০ জন প্রয়োজনীয় ভোটের সীমা অতিক্রম করতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বরিশাল-১ আসনে মোট প্রদত্ত ভোট ছিল ২ লাখ ৩ হাজার ৮৬০। এর মধ্যে সেরনিয়াবাত সেকেন্দার আলী (বাইসাইকেল) পেয়েছেন ১

মৌলভীবাজার ৪টি আসনেই বিএনপির জয়, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

মৌলভীবাজার ৪টি আসনেই বিএনপির জয়, গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি সংসদীয় আসনেই ভুমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। সাত উপজেলা, ছয় পৌরসভা ও ৬৭টি ইউনিয়ন নিয়ে গঠিত জেলায় রয়েছে চারটি আসন— মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী), মৌলভীবাজার-২ (কুলাউড়া), মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ)। বৃহস্পতিবার গভীর রাতে সংসদীয় ভোট, গণভোট ও পোস্টাল ভোট গণনা শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা তৌহিদুজ্জামান পাভেল বেসরকারিভাবে ফল ঘোষণা করেন। মৌলভীবাজার-১ আসনে