শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬৩০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

পচা মাসুদ গ্রেপ্তার, একদিন পর হাকিমপুরে নাগরিক সেবা চালু

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৪, ২২:৫২

শেয়ার করুনঃ
পচা মাসুদ গ্রেপ্তার, একদিন পর হাকিমপুরে নাগরিক সেবা চালু

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বিচার কার্য চলাকালীন সময়ে পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলালকে মারধরের ঘটনায় থানায় মামলা দায়ের পূর্বক আসামি পচা মাসুদকে পুলিশ গ্রেফতার করায় পৌরসভার সকল নাগরিক সেবা এক দিন বন্ধ রাখার পরে আজ থেকে পূর্বের নিয়মে চালু করেছে পৌরসভার সকল কাউন্সিলর বৃন্দ। 

মঙ্গলবার (১২ মার্চ) সকাল থেকে এক দিন সকল নাগরিক সেবা বন্ধ রেখে মামলার আসামি গ্রেফতার হওয়ায় তারা নাগরিক সেবা চালু করেছেন। 

আরও

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

বিচার চলাকালীন সময়ে কাউন্সিলরকে মারধরের ঘটনায় হাকিমপুর থানায় মামলা করেছেন ওই কাউন্সিলর। এক দিন নাগরিক সেবা বন্ধ থাকার কারণে ভোগান্তিতে পড়েন এলাকাবাসী। 

মঙ্গলবার (১২ মার্চ) হাকিমপুর (হিলি) পৌরসভাতে সেবা নিতে আসা মহিদুল ইসলাম বলেন, আমি ঢাকাতে থাকি, আমার ভোটার আইডি কার্ডের জন্য কাগজে স্বাক্ষর প্রয়োজন। আমি গতকাল  পৌরসভাতে এসে জানতে পারলাম সকল কাউন্সিলররা কর্মবিরতিতে গেছেন। যার ফলে আমার প্রয়োজনীয় কাগজে স্বাক্ষর করাতে না বাসায় ফিরে যায়। আজ আবার পৌরসভায় এসে কাগজে স্বাক্ষর করে নিলাম কি আর করা!

আরও

কুয়াকাটায় ব্যালটের ছবি তুলতে গিয়ে আটক ১

কুয়াকাটায় ব্যালটের ছবি তুলতে গিয়ে আটক ১

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png
নাগরিক সেবা
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

হাকিমপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর ইমরান হোসেন দুলাল বলেন, আমি হিলি বাজারে পাবনা স্টোরের পাশে নিজস্ব অফিসে বসে বাদী-বিবাদীকে নিয়ে বিচার করছিলাম। এক পর্যায়ে বিচারের সমাধান হয়। কিন্তু বিবাদী সাবিনা ইয়াসমিন তা মেনে নেননি। পরে গালি গালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে তিনি চলে যান। পরের দিন শুক্রবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিবাদী ছাবিনা আক্তারসহ দক্ষিণ বাসুদেবপুর এলাকার রাকেশ, মাসুদ (পচা) হাতে লাঠিসোঁটা, ধারালো অস্ত্র নিয়ে আমার ব্যক্তিগত অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি বিবাদীকে গালিগালাজ করতে নিষেধ করলে ১নং বিবাদী ছাবিনা ইয়াসমিন আমার শার্টের কলার ধরে আমাকে সেন্ডেল দিয়ে মারপিট করেন। এ সময় অন্যরা লাঠি দিয়ে আমাকে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এমনকি আমার অফিসের ড্রয়ারে থাকা ৩ লাখ টাকা অসৎ উদ্দেশে নিয়ে যায়।

 এ ছাড়াও কিছু প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। পরে আমি হাকিমপুর থানাতে একটি লিখিত অভিযোগ দিয়ে মামলা দায়ের ও পৌরসভার সকল নাগরিক সেবা বন্ধ রাখেন সকল সদস্য বৃন্দ। এর একদিন পরে মামলার এজাহার ভূক্ত আসামি মাসুদ পচা কে পুলিশ গ্রেফতার করায় আজ থেকে আবারও পৌরসভার সফল নাগরিক সেবা চালু পূর্বের নিয়মে চালু হয়েছে। 

হাকিমপুর পৌর সভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, কাউন্সিলর ইমরান হোসেন দুলাল চলতি মাসের ৭ মার্চ বাদী আবুল বাসার ও বিবাদী সাবিনা ইয়াসমিনের মধ্যে মনোমালিন্য নিয়ে হিলি বাজারের তার নিজস্ব অফিসে বিচারে বসেন। এক সময় তাদের মধ্যে মীমাংসা করে দিলে বিবাদী সাবিনা ইয়াসমিন বিচার না মেনে কাউন্সিলরকে জুতা এবং দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করেন। পরে বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন ওই কাউন্সিলর। অভিযোগের ভিত্তিতে গতকাল মামলার আসামি মাসুদ পচাকে গ্রেফতার করে পুলিশ। যার কারণে আজ সকল থেকে পৌরসভার সকল নাগরিক সেবা পূর্বের নিয়মে চালু করেছেন।

এ বিষয়ে হাকিমপুর থানার ওসি দুলাল হোসেন বলেন, হাকিমপুর পৌরসভার কাউন্সিলর ইমরান হোসেন দুলাল বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করেন। আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। খুব অল্প সময়ের মধ্যে মামলার এজাহার ভূক্ত আসামি মাসুদ পচাকে পুলিশ গ্রেফতার করে আজ দিনাজপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি। 

সর্বশেষ সংবাদ

বিএনপির জয়ে চীনের প্রাণঢালা অভিনন্দন, উষ্ণ কূটনৈতিক বার্তা

বিএনপির জয়ে চীনের প্রাণঢালা অভিনন্দন, উষ্ণ কূটনৈতিক বার্তা

ঢাকার ২০ আসনে বিএনপি ও জামায়াতের জয়ী প্রার্থীরা

ঢাকার ২০ আসনে বিএনপি ও জামায়াতের জয়ী প্রার্থীরা

ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

ঐতিহাসিক জয়ে তারেক রহমানকে অভিনন্দন জানাল যুক্তরাষ্ট্র

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসছে

তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার আসছে

বিএনপির জয়ে সরকার গঠনের পথ সুগম

বিএনপির জয়ে সরকার গঠনের পথ সুগম

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশাল জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ৬টি সংসদীয় আসনের আওতাধীন ১০ উপজেলায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাথমিক ভোটের হার দাঁড়িয়েছে ৫৬.৭০ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গৌরনদী উপজেলায় সর্বোচ্চ ৬২.০১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। আগৈলঝাড়ায় ৬১.৭১ শতাংশ, হিজলায় ৬০.৫৬ শতাংশ এবং বানারীপাড়ায় ৬০ শতাংশ ভোট পড়েছে। উজিরপুর উপজেলায় ভোটের হার ৫৮.০২ শতাংশ। মেহেন্দিগঞ্জে ৫৬.৭৪ শতাংশ, বাবুগঞ্জে

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একজন ব্যক্তি খড় দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে যায়। ভোটকেন্দ্রের আশপাশে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী। আজ সকালেই এ ঘটনা ঘটে এবং তা কেন্দ্রিয় কর্তৃপক্ষের নজরে আসে। নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা গেছে। তাঁর আটক হওয়ার খবর স্থানীয় নির্বাচনী পরিবেশে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া সৃষ্টি

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

বরিশাল-উজিরপুরের হাবিবপুর ভোট কেন্দ্রে কেন্দ্রীয় নিয়ম ভঙ্গের অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুইজন কেন্দ্র থেকে অনুমতি ছাড়াই বের হন। পরে তারা উপজেলা জামাতের আমীরের বাসায় বৈঠক করেছেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের তথ্যানুযায়ী, ঘটনা জানার পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার কাছে খবর দেন। অভিযোগ যাচাই শেষে নবনিযুক্ত

নির্বাচনে দায়িত্ব পালনকালে পৌলিং অফিসারের আকস্মিক মৃত্যু

নির্বাচনে দায়িত্ব পালনকালে পৌলিং অফিসারের আকস্মিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামের এক পোলিং অফিসার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।