মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬১০ আষাঢ়, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অর্থনীতিবাংলাদেশ

বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে ইউরোপ-আমেরিকার ৩ দেশে: ইপিবি

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৪

শেয়ার করুনঃ
বাংলাদেশের পোশাক রপ্তানি কমছে ইউরোপ-আমেরিকার ৩ দেশে: ইপিবি

একক দেশ হিসেবে বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্র। আর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) অঞ্চলে অন্যতম বড় বাজার জার্মানি ও ইতালি। এই তিনটি দেশেই অব্যাহতভাবে কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ইপিবির তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চলতি অর্থবছরের সাত মাসে পোশাক রপ্তানি কমেছে ৩ দশমিক ৫১ শতাংশ। একই সময়ে জার্মানিতে রপ্তানি ১৩ দশমিক ৪৬ শতাংশ, ইতালিতে কমেছে ১ দশমিক ৮১ শতাংশ। প্রধান কয়েকটি দেশে পোশাক রপ্তানি কমলেও সার্বিকভাবে ইউরোপীয় ইউনিয়ন অঞ্চলে রপ্তানি ১ দশমিক ৩২ শতাংশ বেড়েছে। পাশাপাশি নন-ট্রাডিশনাল বা অপ্রচলিত বাজারেও ক্রমান্বয়ে রপ্তানি বাড়ছে।

আরও

ইয়াবা অর্থনীতি বাড়াচ্ছে অপরাধী ও লোভী চক্র

ইয়াবা অর্থনীতি বাড়াচ্ছে অপরাধী ও লোভী চক্র

বাংলাদেশের প্রধান রপ্তানি বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি কমার বিষয়ে জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি শহীদুল্লাহ আজিম বলেন, ইপিবি যুক্তরাষ্ট্রে রপ্তানি যত কমার তথ্য দিয়েছে, বাস্তবে তার চেয়ে অনেক বেশি কমেছে। কারণ, দেশটি তাদের মোট পোশাক আমদানির লক্ষ্যমাত্রা ১০০ বিলিয়ন ডলার থেকে কমিয়ে ৭৫ বিলিয়ন ডলার করেছে।তারা পোশাকের চেয়ে খাদ্যসহ অন্য দরকারি পণ্যে বেশি জোর দিচ্ছে। এ কারণে চীন, বাংলাদেশ, ভিয়েতনামসহ কয়েকটি দেশ থেকে পোশাক কেনা কমিয়ে দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে, সামনে ক্ষতি পুষিয়ে ওঠা কঠিনই হবে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

তথ্য-উপাত্ত পর্যালোচনা করে দেখা যায়, চলতি অর্থবছরের সাত মাসে (জুলাই-জানুয়ারি) ইউরোপীয় ইউনিয়নের দেশ জার্মানিতে রপ্তানি হয়েছে ৩ দশমিক ৫১ বিলিয়ন ডলারের পণ্য, আগের বছরের চেয়ে ১৩ দশমিক ৪৬ শতাংশ কম। একইভাবে যুক্তরাষ্ট্রে রপ্তানি হয়েছে ৪ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের পণ্য, যা আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৫১ শতাংশ কম। তবে পুরো ইউরোপীয় ইউনিয়নে গত সাত মাসে ১৩ দশমিক ৯২ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি গত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ দশমিক ৩২ শতাংশ বেশি। এর মধ্যে স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও পোল্যান্ডে ভালো প্রবৃদ্ধি হয়েছে। স্পেনে রপ্তানি বেড়েছে ৬ দশমিক শূন্য ৫ শতাংশ হারে।

পোশাক রপ্তানি
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

টেকনাফে টানা বর্ষণে পাহাড়ধ্বসের শঙ্কা: নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

টেকনাফে টানা বর্ষণে পাহাড়ধ্বসের শঙ্কা: নিরাপদ আশ্রয়ে যেতে মাইকিং

ফ্রান্সে ৪ দশমিক ২৫ শতাংশ, নেদারল্যান্ডসে ১১ দশমিক ৭৭ শতাংশ এবং পোল্যান্ডে ২০ দশমিক ৩০ শতাংশ হারে রপ্তানি বেড়েছে। যুক্তরাজ্য ও কানাডাতেও রপ্তানি বেড়েছে। এ সময়ে যুক্তরাজ্যে রপ্তানি হয়েছে ৩ দশমিক ৩১ বিলিয়ন ডলার এবং কানাডায় হয়েছে ১ দশমিক ২৭ বিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে যুক্তরাজ্যে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৯৮ শতাংশ। আর কানাডাতে প্রবৃদ্ধি হয়েছে শূন্য দশমিক ৬৮ শতাংশ হারে।

এদিকে প্রধান বাজারে রপ্তানি কমলেও আশার খবর হলো, কিছু অপ্রচলিত বাজারে রপ্তানি বাড়তে শুরু করেছে বাংলাদেশি পণ্যের। তথ্য বলছে, গত সাত মাসে অপ্রচলিত বাজারে ৫ দশমিক ৪৬ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এ ক্ষেত্রে গত সাত মাসে প্রবৃদ্ধি ১১ দশমিক ৬৯ শতাংশ। এর মধ্যে জাপানে বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ, অস্ট্রেলিয়াতে ২৩ শতাংশ ও দক্ষিণ কোরিয়াতে ১৭ দশমিক ৫৭ শতাংশ হারে। যদিও ভারতে পোশাক রপ্তানি কমেছে ২১ দশমিক ৮৬ শতাংশ হারে।

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

আত্রাইয়ে রেললাইনের পাশে পড়েছিল শিক্ষকের মরদেহ

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

শিশু আয়াত হত্যা ও লাশ ছয় টুকরো মামলায় মৃত্যুদণ্ড

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি: সাবেক গভর্নরের সম্পৃক্ততা পেয়েছে সিআইডি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

প্রশ্নফাঁস কাণ্ডে আবেদ আলীর পরিবারের বিচার শুরু

এ সম্পর্কিত আরও পড়ুন

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজারের বেশি বৃদ্ধি

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৪ হাজারের বেশি বৃদ্ধি

টানা দুই দফা দাম কমার পর আবারও দেশের বাজারে সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৪ হাজার ৪৩২ টাকা বৃদ্ধি করে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২২ জুন) সকালে বাজুস এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানায়। নতুন দাম একই দিন সকাল ১০টা

স্বর্ণের দামে বড় পতন, বাজারে স্বস্তির ইঙ্গিত

স্বর্ণের দামে বড় পতন, বাজারে স্বস্তির ইঙ্গিত

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা কমিয়ে নতুন দর নির্ধারণ করেছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার প্রভাবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি। শুক্রবার (১৯ জুন) সকালে বাজুসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। নতুন দর অনুযায়ী ২২ ক্যারেটের এক ভরি

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

ব্যাংক খাতে ২০২৫ সালে রেকর্ড লোকসানের ধাক্কা

দেশের ব্যাংক খাতের আর্থিক অবস্থার অবনতির চিত্র উঠে এসেছে ২০২৫ সালের মুনাফা-লোকসানের হিসাবে। কিছু বহুজাতিক ও বেসরকারি ব্যাংক ভালো মুনাফা করলেও কয়েকটি দুর্বল ব্যাংকের বড় ক্ষতির কারণে পুরো খাত ১ লাখ ৩৬ হাজার ৬৬৬ কোটি টাকা লোকসানে পড়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি ও মাসিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালে ব্যাংক খাতের নিট মুনাফা ছিল ১৪ হাজার ২৩০ কোটি টাকা। ২০২৩

ভ্যাটসহ নতুন স্বর্ণমূল্য ঘোষণা করল বাজুস

ভ্যাটসহ নতুন স্বর্ণমূল্য ঘোষণা করল বাজুস

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার প্রথমবারের মতো ভ্যাটসহ স্বর্ণালংকারের দাম ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে নতুন এই মূল্য কার্যকর হয়েছে। বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের (১১.৬৬৪ গ্রাম) প্রতি ভরি স্বর্ণালংকারের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা। যা আগের দামের তুলনায় ভরিপ্রতি ৯

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

এনবিআরের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুললেন সিপিডি ফেলো

বিশিষ্ট অর্থনীতিবিদ এবং সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, বাজেটের হিসাব মেলানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) যে বড় লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, তা বাস্তবায়ন করা কঠিন। তাঁর মতে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসনের ঘাটতি থাকলে এই ধরনের উচ্চ লক্ষ্য অর্জন প্রায় অসম্ভব হয়ে পড়ে। সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক আলোচনাসভায় তিনি এসব

সর্বশেষ সংবাদ

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেশ ছাড়িয়ে বিশ্ববাজারে পরিচিত শ্রীমঙ্গলের আনারস

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

দেবীদ্বারে শিক্ষার্থী দিয়ে এসএসসি খাতা মূল্যায়নের অভিযোগে তোলপাড়

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

শিক্ষক সংকট নিরসনের দাবিতে কাউখালীতে মানববন্ধন

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির

নাশকতা পরিকল্পনা ভেস্তে দেওয়ার দাবি ডিএমপির