বুধবার, ৩ জুন, ২০২৬২১ জ্যৈষ্ঠ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

কুয়াকাটায় রাতের আধারে জমি দখল, আতংকিত বিনিয়োগকারীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৩, ০:৩৮

শেয়ার করুনঃ
কুয়াকাটায় রাতের আধারে জমি দখল, আতংকিত বিনিয়োগকারীরা

পর্যটন নগরী কুয়াকাটায় জমি দখলের হিরিক পরেছে। এক রাতে ৩টি আবাসিক হোটেলের সামনে সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়া হয়েছে। আবাসিক হোটেল ক্যাসেল ড্রিম ও ডেসটিনি গ্রুপের ভবনের সামনে দুটি ঘর তোলা হয়েছে। শুক্রবার রাত তিনটার দিকে  প্রভাবশালী একটি গ্রুপ এ দখল প্রক্রিয়া চালায়। গভীর রাতে ২৫-৩০ জন মানুষ নিয়ে দখল প্রক্রিয়া চালানোর সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পরে। ৯৯৯ এ খবর পেয়ে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। ততক্ষণে ঘর উত্তোলন ও সাইনবোর্ড টানানোর কাজ সম্পন্ন করে দখলদাররা। 

সরেজমিনে দেখা গেছে, আবাসিক হোটেল  ক্যাসেল ড্রিম, ডেসটিনি গ্রুপের একটি টিন সেড আবাসিক ভবন এবং বেঙ্গল গেস্ট হাউসের সামনে গাছের সাথে তিনটি সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে দখলদাররা। সাইনবোর্ডে লেখা রয়েছে এই জমির মালিক মোঃ আসলাম হাওলাদার, মোঃ মনির হোসেন, কাজী হারুনর রশিদ,মোঃ সেলিম রেজা, নেয়ামুল সিদ্দিকী (সনেট), মোঃ ইয়ার হোসেন এই ছয় জনের নাম লেখা রয়েছে। এর পাশাপাশি আরো একটি সাইনবোর্ড দেখা গেছে। সেখানে লেখা রয়েছে প্রস্তাবিত হোটেল সী টাচ। কিভাবে তারা এই জমির মালিক হয়েছে, রাতের আধারে কেনই বা জমি দখল করা হয়েছে তা কেউ জানেন না।

আরও

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

উলিপুরে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

স্থানীয় এবং ভূমি প্রশাসন সুত্রে জানাগেছে, কুয়াকাটা জিরো পয়েন্টের পশ্চিমে প্রায় ৫ একর জমি নিয়ে সরকারের সাথে মালেক ফরাজী গংদের দীর্ঘদিন ধরে মামলা চলমান রয়েছে। এ মামলা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছে। এ মামলায় এখনো কোন পক্ষই অদ্যবতি ফয়সালায় যেতে পারেনি। বিএস জরিপে এসব জমি সরকারের নামে রেকর্ড হয়েছে। এসব জমি বিনিয়োগকারীদের কাছে হস্তান্তর করা হয়েছে অনেক আগেই। ওইসব বিনিয়োগকারীরা বিরোধীয় জমিতে অন্তত ১০ টি পাকা স্থাপনা করেছে। হঠাৎ করে এসব স্থাপনার সামনে রাতের আধারে  প্রভাবশালী সুবিধাভোগী লোকদের সহযোগিতায় মালিকানা দাবীতে সাইনবোর্ড ও ঘর তোলায় হতবাগ হয়েছেন এসব বিনিয়োগকারীরা। তাদের দাবী সরকারের সাথে মামলা চলমান থাকা অবস্থায় ভুয়া মালিকানা দাবীতে এসব জমি দখল করা হয়েছে। যার কারণে তাদের বিনিয়োগ নিয়ে দূঃসচিন্তায় পরেছেন।

স্থানীয়দের সুত্রে জানাগেছে, গত এক বছরে একাধিক জমি এভাবে দখল হয়ে গেছে। বিনিয়োগকারীদের জমির সামনে থাকা পাউবোর অধিগ্রহণকৃত জমিতে জনপ্রতিনিধিসহ বিভিন্ন প্রভাবশালীদের সহযোগিতায় ঘর তুলে দখলে নিয়েছে স্থানীয় অনেক মানুষ। এখন তাদের জমি এবং সম্পদ মুল্যহীন হয়ে পরেছে।  এতে শংকিত হয়ে পরেছেন কুয়াকাটায় বিনিয়োগকারীরা।

জমি দখল
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

মিরপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধারে যুগ্মসচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা

হোটেল ক্যাসেল ড্রীমের কেয়ার টেকার আলমগীর চৌকিদার জানান, রাত আড়াইটার দিকে ২৫-৩০ জনের একটি দল ট্রলি গাড়ীতে করে টিনের ঘর নিয়ে এসে তাদের হোটেলের সামনে বসিয়ে দেয় এবং মালিকানা দাবীর সাইনবোর্ড টাঙ্গিয়ে দেয়। তিনি ভয়ে হোটেলের গেট বন্ধ করে আত্মরক্ষা করে। আলমগীর জানান, দখলকারীরা বরিশাল এবং উপজেলা শহরের লোক। এদের কাউকেই তিনি চিনেন না। বেঙ্গল গেস্ট হাউসের মালিক নাসরিন আজম জানান, রাত তিনটার   দিকে হোটেল থেকে তাকে ফোনে জানায় তার হোটেলের সামনে কে বা কাহারা তাদের জমি দাবী করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দিয়েছে। তাৎক্ষনিক প্রশাসনকে বিষয়টি অবহিত করেন বলে জানান তিনি। 

এ বিষয়ে মালিকানা দাবীতে দেয়া সাইনবোর্ডে থাকা নাম্বারে ফোন দিলে কাজী হারুনর রশিদ জানান, তারা লাল মিয়া তালুকদারের কাছ থেকে এই জমি ক্রয় করেছেন। তার ভিত্তিতে তারা সাইনবোর্ড এবং ঘর তুলেছেন। সরকারের নামে রেকর্ড হওয়া বিএস জরিপ ভাংতে আদালতে মামলা করেছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কুয়াকাটা হোটেল মোটেল ওনার্স এসোসিয়েশন সাধারণ সম্পাদক এম এ মোতালেব শরীফ বলেন, মালিকানা দাবীতে বেআইনিভাবে রাতের আধারে এভাবে দখল হলে বিনিয়োগকারীরা কুয়াকাটায় বিনিয়োগ করতে আগ্রহ হারিয়ে ফেলবে। এমন দখল বন্ধে প্রশাসনের দৃস্টি দেয়া উচিত বলে মনে করেন এই হোটেল মালিক।

মহিপুর থানার অফিসার্স ইনচার্জ মোঃ ফেরদৌস আলম জানান, ৯৯৯ এ ফোন পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ করে দিয়েছি। এ বিষয়ে এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে। 

এ ব্যাপারে কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রট বলেন, তিনি জমি দখলের কথা শুনেছেন। পরিদর্শন শেষে আইনানুযায়ী দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে কথা হয় কুয়াকাটা পৌর মেয়রের সাথে। তিনি জানান, ফেইসবুকে দেখে আমি এসিল্যান্ড এবং ইউএনও কে জানিয়েছি। তারা এবিষয়ে আইনগত ব্যবস্থা নিবেন। 

জনপ্রিয় সংবাদ

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

হাকিমপুরে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নার্গিস পারভীন

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

মঠবাড়িয়ায় ভিন্ন স্থানে দুই মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

ভাড়াউড়া রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ট্রাক্টর, চালক আহত

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

চুক্তি ঠেকাতে ইরানের ভেতরে কট্টরপন্থী গোষ্ঠী সক্রিয়!

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

ইরান চুক্তি করতে আগ্রহী, দাবি ট্রাম্পের

সর্বশেষ সংবাদ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

ফিফার সঙ্গে সম্প্রচার চুক্তি চূড়ান্ত পর্যায়ে বাংলাদেশ

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

দল পুনর্গঠনে নতুন কৌশলে এগোচ্ছেন শেখ হাসিনা

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

এ সম্পর্কিত আরও পড়ুন

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

একযুগ পর গোয়ালন্দে ফিরছেন ফরিদ দেওয়ান

দীর্ঘ প্রায় এক যুগ পর নিজ জন্মভূমি রাজবাড়ীর গোয়ালন্দে ফিরছেন গোয়ালন্দ উপজেলা যুবদলের সাবেক সভাপতি ও গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক পৌর কাউন্সিলর মোঃ ফরিদ দেওয়ান। এতে করে আগামীকাল ৪ জুন বৃহস্পতিবার তাঁর এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দলীয় নেতাকর্মীদের দাবি, বিগত সময়ে বিভিন্ন হামলা-মামলা, জেল-জুলুম ও রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে ফরিদ

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৫৮ ফুটের বিশাল মৃত তিমি

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতে ভেসে এসেছে ৫৮ ফুট দৈর্ঘ্যের একটি বিশালাকৃতির মৃত বেলিন প্রজাতির তিমি। বুধবার (৩ জুন) দুপুর দুইটার দিকে ঝাউ বাগান সংলগ্ন সৈকতের পূর্বপাশে তিমিটি ভেসে আসলে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। স্থানীয়দের দাবি, গত দুই যুগে কুয়াকাটা সৈকতে ভেসে আসা তিমিগুলোর মধ্যে এটিই সবচেয়ে বড়। এর আগে বুধবার সকালে কুয়াকাটা উপকূল থেকে প্রায় ১৫ কিলোমিটার গভীর সাগরে ভাসমান

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

টেকনাফে অপহরণচেষ্টা ব্যর্থ, মার্কিন শিশু উদ্ধার

কক্সবাজারের টেকনাফে অপহরণের শিকার চার বছর বয়সী এক মার্কিন নাগরিক শিশুকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৫)। একই সঙ্গে অপহরণচেষ্টার ঘটনায় জড়িত সংঘবদ্ধ চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩ জুন) র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (ল' অ্যান্ড মিডিয়া) সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলেন টেকনাফ থানার নতুন পল্লান পাড়ার শাহাব উদ্দিন

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

জুড়ীতে বজ্রপাতে ১৪ গবাদিপশুর মৃত্যু, নিঃস্ব ছয় চা শ্রমিক পরিবার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আকস্মিক বজ্রপাতে ১৪টি গবাদিপশুর মৃত্যু হয়েছে। বুধবার (৩ জুন) দুপুরে উপজেলার ৮নং গোয়ালবাড়ী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কুচাই জ্বালাই ও পাথরটিলা এলাকায় এ ঘটনা ঘটে। এতে ছয়টি চা শ্রমিক পরিবার বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও ছয়জন চা শ্রমিক তাদের গবাদিপশুগুলোকে মাঠে চরানোর জন্য ছেড়ে দেন। দুপুরের দিকে হঠাৎ আকাশ কালো

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

গোয়ালন্দে পদ্মা নদীর ভাঙন শুরু, ঝুঁকিতে লঞ্চ ও ফেরিঘাট

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে পানি বৃদ্ধি ও প্রবল স্রোতের কারণে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে। নদীর তীরবর্তী দৌলতদিয়া ফেরিঘাটসহ আশপাশের বসতবাড়ি, ফসলি জমি ও গুরুত্বপূর্ণ অবকাঠামো এখন মারাত্মক ঝুঁকির মুখে রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকটি বসতভিটা ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। স্থানীয় প্রশাসনের তথ্যানুযায়ী, দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট থেকে ছোটভাকলা ইউনিয়নের অন্তার মোড় পর্যন্ত প্রায় ৫