শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৮ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিক্ষাবাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত নাজমুলের

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১২ জুলাই ২০২৩, ২৩:৪০

শেয়ার করুনঃ
বিশ্ববিদ্যালয়ে ভর্তি অনিশ্চিত নাজমুলের

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের মেধাবী শিক্ষার্থী নাজমুল ইসলাম চলতি বছরের বিশ্ববিদ্যালয়ে ভর্তির পরিক্ষাগুলোয় ভালো ফলাফল করেছে। তবে অর্থের অভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তায় রয়েছে নাজমুল ও তার পরিবার।

নাজমুল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফলাফলে ৮০তম স্থান, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফলাফলে ৪০৭তম স্থান, গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তির পরিক্ষার ফলাফলে ৬৬৬তম স্থান অর্জন করেছে। এছাড়া ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার ফলাফলের অপেক্ষমাণ তালিকায় তার রোল রয়েছে।

আরও

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

লাকসামে কর্ণফুলি এক্সপ্রেস লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ

সে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৪.৫ পেয়ে এসএসসি এবং কুড়িগ্রাম সরকারী কলেজ থেকে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ ৫ পেয়ে এইচএসসি পাস করে। 

ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামের নজরুল ইসলাম ও ফাহিমা বেগম দম্পতির বড় ছেলে নাজমুল। তার ছোট আরও দুই ভাই লেখাপড়া করে। 

আরও

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের
বিশ্ববিদ্যালয়ে ভর্তি
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

নাজমুলের বাবা নজরুল ইসলাম একটি দর্জির দোকানে কাজ করেন। মা ফাহিমা বেগম গৃহিনী। দর্জির দোকানে সামান্য মজুরিতে কাজ করা নজরুল ইসলামের পক্ষে পাঁচ সদস্যের পরিবারের ভরণপোষণের যোগান দেওয়াই কষ্টকর। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নাজমুল ইসলাম জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আশা আছে। তবে অর্থের অভাব আশা পূরণ হবে কিনা জানিনা। কোচিংয়ের ফি, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার আবেদন, থাকা, খাওয়া, যাতায়াত খরচের জন্য বাবা একটি গরু বিক্রি করে টাকা দিয়েছেন। এছাড়া এনজিও থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়েছেন। সব টাকাই শেষ হয়ে গেছে। কোন প্রতিষ্ঠান বা সংস্থার শিক্ষা বৃত্তি পেলে উচ্চ শিক্ষার আশা পূরণ হবে।

নাজমুলের বাবা নজরুল ইসলাম বলেন, একটি দর্জির দোকানে কাজ করি। সেখান থেকে যা পাই তা দিয়ে কোনমতে ৫ জনের সংসার চলে। জমিজমা নেই। ছেলের বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন কিভাবে পূরণ করবো।

কুড়িগ্রাম সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন বলেন, নাজমুল মেধাবী ছাত্র। সে কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষায় ভালো ফলাফল করেছে। 

তিলাই ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল বলেন, নাজমুল বাবা একটি দর্জির দোকানে কাজ করে অনেক কষ্টে ছেলের লেখাপড়ার খরচ চালিয়েছেন। দেশের যে কোন প্রতিষ্ঠান বা সংস্থাকে নাজমুলের স্বপ্ন পূরণে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

সর্বশেষ সংবাদ

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

আসিফ আকবরের গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তদের গুলি

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

এনসিপির পুনর্গঠিত কমিটিতে আহ্বায়ক নাহিদ, সদস্যসচিব আখতার

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

রিয়াদ লক্ষ্য করে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংস

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮, আহত অন্তত ৪৬ জন

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

আইনের শাসনে দক্ষিণ এশিয়ায় অগ্রগতিতে শীর্ষে বাংলাদেশ

এ সম্পর্কিত আরও পড়ুন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির ভিন্ন সূচি, কোথাও টানা ১০ দিন

হিন্দুধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুরু হচ্ছে ছুটি। ছুটির তালিকা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে সরকারি-বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা ক্যালেন্ডার অনুযায়ী টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন। তবে কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে ছুটির সময়সূচিতে ভিন্নতা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে সরকারি চাকরিজীবীদের ছুটিও বাড়িয়েছে সরকার। নির্বাহী আদেশে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করায় সরকারি চাকরিজীবীরা মোট পাঁচ দিনের ছুটি পাচ্ছেন।

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটি গঠন কার্যক্রম স্থগিত

বেসরকারি নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখতে বলা হয়েছে। নতুন প্রবিধানমালা চূড়ান্ত না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

বিদ্যুৎ-পানি বিচ্ছিন্ন, তালাবদ্ধ ভবনে নির্ঘুম রাত কাটালেন চুয়েট উপাচার্য

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে পদত্যাগের দাবিতে উপাচার্য ভবনে তালা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। সোমবার (১২ অক্টোবর) দুপুর ১২টার পর থেকে মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টা পর্যন্ত ২৩ ঘণ্টার বেশি সময় ধরে তিনি ভবনে অবরুদ্ধ ছিলেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, উপাচার্য পদত্যাগ না করা পর্যন্ত ফটকের তালা খোলা হবে না। ভবনে তালা দেওয়ার পাশাপাশি বিদ্যুৎ ও পানির সংযোগ

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২১০০ কোটি টাকার বই ছাপায় ধীরগতি, নজরদারিতে ২৬ প্রেস

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপা ও সরবরাহে ধীরগতির কারণে ২৬টি প্রেসকে বিশেষ নজরদারিতে রেখেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন শিক্ষাবর্ষ শুরুর কয়েক মাস বাকি থাকলেও নবম-দশম শ্রেণির বই ছাপার কাজ বেশির ভাগ প্রেসে শুরু হয়নি। গত রোববার পর্যন্ত মাধ্যমিক স্তরের মাত্র ২০ শতাংশ বই সরবরাহ করা হয়েছে। এনসিটিবি সূত্র জানায়, আগামী শিক্ষাবর্ষের জন্য ১১৩টি প্রেসে মোট ৩০ কোটি ৬১ লাখ

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

ষষ্ঠ শ্রেণিতে চার নতুন বিষয়, বদলাচ্ছে শিক্ষার ধরন

২০২৭ সাল থেকে ষষ্ঠ শ্রেণির শিক্ষা কার্যক্রমে চারটি নতুন বিষয় যুক্ত করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। নতুন বিষয়গুলো হলো—আনন্দময় শিক্ষা, কারিগরি শিক্ষা, খেলাধুলা ও সংস্কৃতি। এর মাধ্যমে ষষ্ঠ শ্রেণি থেকেই শিক্ষার্থীদের পাঠ্যশিক্ষার পাশাপাশি কারিগরি দক্ষতা, খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৫৩তম