শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬৩ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশরাজনীতি

নওগাঁয় ককটেল বিস্ফোরণ: মামলায় আসামী জেলা যুবদল সভাপতিসহ ১২, আটক ১

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ২:১৯

শেয়ার করুনঃ
নওগাঁয় ককটেল বিস্ফোরণ: মামলায় আসামী জেলা যুবদল সভাপতিসহ ১২, আটক ১

নওগাঁ শহরে ককটেল বিস্ফোরণের অভিযোগে জেলা যুবদলের সভাপতি ও ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের ১২জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ সদর মডেল থানায় মামলাটি করেন জেলা ছাত্রলীগের সাবেক সদস্যমোশাররফ হোসেন শান্ত। 

এ ঘটনায় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন ঝলককে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) ফয়সাল বিন আহসান মাহিন।

আরও

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

নতুন কমিটিকে স্বাগত জানিয়ে দেবীদ্বারে বিএনপির শক্তি প্রদর্শন

থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের আন্তান মোল্লা ডিগ্রি কলেজের সামনের সড়কে ছাত্রলীগের গাড়ীবহরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় ছাত্রলীগের  এক সাবেক নেতা আহত হন। এ ঘটনায় বুধবার সকালে  আহত জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশাররফ হোসেন (শান্ত) বাদী হয়ে নওগাঁ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেন। মামলায় জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি দেওয়ান ফারুক ও ছাত্রদলের সাধারণ সম্পাদক মামুন বিন ইসলাম (দোহা) সহ ১২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৫০ জনকে আসামি করা হয়। 

মামলায় অন্য আসামীরা হলেন, সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক নূরে আলম মিঠু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক জেড এইচ খান মানিক, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান নিপু, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম পবলু, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সমাপাদক রুহুল আমিন, স্বাধীন ইসলাম, সিনিয়র সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা ও সহ সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন ঝলক, জেলা যুবদল সদস্য মিলন হোসেন , সুমন হোসেন, সেকেন্দার আলী এবং মোঃ বাপ্পি। এ ঘটনায় জয়নাল আবেদিন ঝলক (২৫) নামের এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

ককটেল বিস্ফোরণ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

বন্যার পানি নেমে যাওয় জনপদজুড়ে এখন শুধু ধ্বংসের চিহ্ন

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

নওগাঁ জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রেজভী বলেন, মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের ২৫-২৬ জন নেতা-কর্মী ১২টি বাইকে বিশ্বকাপ খেলা শেষে আস্তানমোল্লা ডিগ্রি কলেজের সামনে দিয়ে শহরের সরিষাহাটি মোড়ে আওয়ামী লীগ কার্যালয়ের দিকে যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর কতিপয় দুষ্কৃতকারী ককটেল নিক্ষেপ করে। বিস্ফোরণে জেলা ছাত্রলীগের সাবেক সদস্য মোশারফ হোসেন শান্ত আহত হয়। বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি এবং রাজনৈতিক স্বার্থ হাছিলের জন্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। এই হামলা বিএনপি-জামায়াতের চক্রান্ত।

এদিকে এসসব অভিযোগ অস্বীকার করে জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু বলেন, ছাত্রলীগের নেতা–কর্মীরা নিজেরাই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে। নিজেরা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তারা আমাদের দায়ী করে বিক্ষোভ মিছিল করে এবং কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুর চালায় গতকাল রাতে। আগামী ৩ ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে নেতা-কর্মীরা যাতে অংশ নিতে না পারেন, সে উদ্দেশ্যে আওয়ামী লীগ এই মিথ্যা মামলা সাজিয়েছে। 

নওগাঁ সদর মডেল থানার ওসি ফয়সাল বিন আহসান বলেন, ‘আস্তান মোল্লা কলেজের সামনে নওগাঁ সরকারি কলেজ ছাত্রলীগের বেশ কয়েক নেতা-কর্মীকে লক্ষ্য করে চারটি ককটেল নিক্ষেপের অভিযোগে একটি মামলা করা হয়েছে। ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে। বাঁকিদের আটকের চেষ্টা চলছে। 

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বন্যার্ত এগারো জেলায় চিকিৎসকদের ছুটি বাতিল

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

বাবার হত্যার প্রতিশোধের অঙ্গীকার মোজতবা খামেনির, জাতীয় ঐক্যের বার্তা

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

যমুনার প্রবল স্রোতে টাঙ্গাইলে বাড়ছে ভাঙন আতঙ্ক

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সরাইলে কিশোরকে কুপিয়ে হত্যা, জড়িতদের ধরতে পুলিশের অভিযান

সর্বশেষ সংবাদ

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

সংবিধান সংস্কার নয়, সংশোধন করতে চায় সরকার: মির্জা ফখরুল

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম বাড়েনি, জানালেন বিদ্যুৎমন্ত্রী

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

অযত্নে বিলীনের পথে শ্রীমঙ্গলের সাড়ে ৩৫০ বছরের ‘কামিনী ভবন’

এ সম্পর্কিত আরও পড়ুন

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

আদিবাসীদের নৃত্যের তালে তালে তিন ধর্মপ্রদেশের বিশপকে বরণ

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নের পাথরঘাটা ক্যাথলিক মিশন ধর্মপল্লীতে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় আয়োজন সাধু পিতর ও পৌলের পর্ব উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রাজশাহী, দিনাজপুর ও জয়পুরহাট ধর্মপ্রদেশের বিশপ, যাজক, সন্ন্যাসিনী, ধর্মভ্রাতা এবং দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শত শত খ্রিস্টভক্ত অংশ নেন। অনুষ্ঠানের শুরুতে সাঁওতাল সম্প্রদায়ের নারীরা ঐতিহ্যবাহী মাদল বাদ্য ও মনোমুগ্ধকর নৃত্যের

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

আত্রাইয়ে শুরু ডিজিটাল ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের তথ্য সংগ্রহ কার্যক্রম

প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারে ঘোষিত ‘কৃষক কার্ড’ বাস্তবায়নের লক্ষ্যে নওগাঁর আত্রাই উপজেলায় ডিজিটাল পদ্ধতিতে কৃষকদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার সকাল ৯টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে উপজেলার মনিয়ারি ইউনিয়নের ঐতিহ্যবাহী পতিসর কৃষি ব্লকে আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, সম্পূর্ণ অনলাইনভিত্তিক মোবাইল অ্যাপস ব্যবহার করে কৃষকদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। প্রকৃত কৃষকদের নির্ভুল তথ্যভাণ্ডার গড়ে

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জে মাদক সেবনে বাধা, হামলায় এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ফুলজোড় নদীর পশ্চিম পাড় এলাকায় মাদক সেবনে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘটিত বার্মিজ ছুরি ও চাপাতির হামলায় আহত এইচএসসি পরীক্ষার্থী আব্দুর রহমান (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি স্থানীয় বস্তা ব্যবসায়ী মো. ফিরোজের ছেলে এবং রায়গঞ্জ বিজনেস ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনিক্যাল কলেজের

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

উজানের ঢলে কাপ্তাই বাঁধের জলকপাট খুলছে শনিবার

টানা ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদের পানির উচ্চতা দ্রুত বৃদ্ধি পাওয়ায় বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট আংশিক খুলে পানি ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান স্বাক্ষরিত শুক্রবার রাতের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ১১টার পর যেকোনো সময় প্রতিটি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হবে।

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

জিয়া হত্যা মামলার অভিযুক্ত সেনা কর্মকর্তা ৪৫ বছর পর গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেনকে দীর্ঘ ৪৫ বছর পলাতক থাকার পর রাজধানী থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, পলাতক অবস্থার বেশির ভাগ সময় তিনি ভারতে আত্মগোপনে ছিলেন এবং একপর্যায়ে ছদ্মনাম ব্যবহার করে বাংলাদেশ-ভারত সীমান্ত পারাপার করতেন। বুধবার দিবাগত রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।