বুধবার, ২২ এপ্রিল, ২০২৬৯ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধবাংলাদেশ

ফরিদপুরে দেশীয় অস্ত্রের শোডাউন, গ্রেফতার ৫

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২, ১৫:৩৯

শেয়ার করুনঃ
ফরিদপুরে দেশীয় অস্ত্রের শোডাউন, গ্রেফতার ৫

ফরিদপুরে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দেয়ায় সন্ত্রাসী ‘খাজা বাহিনী’র পাঁচ সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। জেলার বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেফতার করা হয়। রোববার (২৮ আগস্ট) বিকেলে জেলা পুলিশের এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. শাহজাহান এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন: সাগর বেপারি, নাজমুল ইসলাম, রাকিব, তুষার ও সাব্বির। তাদের সবার বাড়ি ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নে। পুলিশ সুপার (এসপি) মো. শাহজাহান বলেন, কানাইপুর ইউনিয়নের ছাত্রলীগের বিদ্যমান দুই গ্রুপের প্রভাব বিস্তার নিয়ে ২৫ আগস্ট কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কে দেশীয় অস্ত্রের মহড়া দেয়া হয়, যা পরবর্তী সময়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

আরও

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

বাম্পার ফলনেও শঙ্কায় মৌলভীবাজারের বোরো চাষিরা, জ্বালানি ও মজুত সংকট

পরে অনুসন্ধানে স্থানীয় সন্ত্রাসী খাজা বাহিনীর সশস্ত্র মহড়া ছিল বলে পুলিশ জানতে পারে। কানাইপুর ইউনিয়ন ছাত্রলীগের বিদ্যমান দুই গ্রুপের প্রভাব বিস্তার নিয়ে ওই মহড়া দেয়া হয়।

 

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

এসপি শাহজাহান বলেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এসএম আসলাম, ছাত্রলীগ কর্মী সোহাগ গ্রুপকে ভয় দেখানোর জন্য সন্ত্রাসী খাজা গ্রুপের থানা ছাত্রলীগের সহসভাপতি সৌরভ, দিদার, শহীদ, সোহেলসহ তাদের লোকজন এলাকায় আতঙ্ক সৃষ্টির জন্য দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শোডাউন করে।

দেশীয় অস্ত্র
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

গ্রাফিতি বিতর্কে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

গ্রাফিতি বিতর্কে চট্টগ্রাম সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

 

পুলিশ জানায়, শোডাউনের উদ্দেশ্য ছিল কানাইপুর ছাত্রলীগের সভাপতি আসলামকে আক্রমণ ও ভয় দেখানো এবং আতঙ্ক সৃষ্টি করা। ছাত্রলীগের সভাপতি আসলাম এ ঘটনায় খায়রুজ্জামান খাজাসহ ১৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন। পুলিশ তদন্তে করে পাঁচজনকে শনাক্ত করে তাদের আইনের আওতায় আনা হয়। তাদের হাতে শোডাউনের সময় লোহার রড়, রামদা, ছ্যানা, ছুরি ছিল।

 

পুলিশ সুপার আরও বলেন, সন্ত্রাসের প্রতি জিরো টলারেন্স অবস্থানকে সমুন্নত রেখে এ ঘটনায় অপরাধীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হয় এবং জেলার বিভিন্ন স্থান থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সর্বশেষ সংবাদ

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

দেবীদ্বারে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই প্রশ্নপত্র বিভ্রাট

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

অর্থাভাবে ৬ বছর ধরে থেমে আছে গোয়ালন্দে স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

ভূরুঙ্গামারীতে পরীক্ষা কেন্দ্রে বিশুদ্ধ পানি ও চকলেট বিতরণ

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

বরিশালে বিএনপি নেতার অফিস ভাঙচুর, অভ্যন্তরীণ দ্বন্দ্বে উত্তেজনা চরমে

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

নতুন যুদ্ধ নয়, শান্তি চায় মার্কিন সাবেক সেনারা, বিক্ষোভ

জনপ্রিয় সংবাদ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

আত্রাইয়ে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণের অভিযোগ

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি কূটনীতিতে কাতার সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

মানসিক দুর্বলতাকে পুঁজি করে কিশোরীকে প্রতারণা, ভূয়া তান্ত্রিক গ্রেপ্তার

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

স্বাধীনতা পুরস্কার পেলেন দেশের গর্বিত কৃতী ব্যক্তিত্বরা

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

দেশে ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৮ শিশুর মৃত্যু

এ সম্পর্কিত আরও পড়ুন

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা, স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কার বিল্লাল

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলা ও ভাঙচুর চালানোর ঘটনা ঘটেছে। এ ঘটনায় রমনা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. বিল্লাল হোসেন তালুকদারের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার রাত ১১টার দিকে এ হামলার ঘটনাটি ঘটে এবং এরই মধ্যে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়েছে। সোহাগ পরিবহনের পরিচালক ফজলে রুবায়েত পাপ্পু জানান, কাউন্টারের সামনে দুজন ব্যক্তি ধূমপান করছিলেন। তাঁদের সরে যেতে অনুরোধ করা

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার

শনিবার (২৩ আগস্ট) রাতে বুড়িগঙ্গা নদী থেকে নারী ও শিশুসহ চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহগুলো রাজধানীর সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সদরঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. সোহাগ রানা এই তথ্য নিশ্চিত করেছেন। প্রাথমিকভাবে জানা গেছে, মৃতদের মধ্যে একজন ৩ বছরের শিশু, দুই নারী ও একজন পুরুষ রয়েছেন। তাদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের মাধ্যমে মৃতদের