
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২২, ২:৫৬

১৪-ই ফেব্রুয়ারী গাংনী উপজেলা প্রেসক্লাবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ সকাল ১০ ঘটিকায় প্রেসক্লাব কতৃপক্ষের উদ্যেগে বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপিত হয়েছে। আমন্ত্রিত অতিথি আর এক ঝাঁক সাংবাদিকের উপস্থিতিতে পবিত্র কোরাআন তেলওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এশিয়ান টিভির গাংনী প্রতিনিধি এম.এন. পাভেল।
গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাকের গাংনী প্রতিনিধি আমিরুল ইসলাম অল্ডামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এম.এ. খালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম।

দেশ এবং দশের উন্নয়নের মূলমন্ত্র হিসেবে গণমাধ্যমকে আখ্যা দিয়ে বক্তব্য রাখেন গাংনী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, মেহেরপুর-২ (গাংনী) আসনের মাননীয় সাংসদ সাহিদুজ্জামান খােকনের প্রতিনিধি মনিরুজ্জামান আতু, গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান, সাংস্কৃতিক কর্মী আজিজুল হক রানু।
গাংনী উপজেলা প্রেসক্লাবের ১৮তম বর্ষে পদার্পন অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক সময়ের কাগজের জেলা প্রতিনিধি এম.এ লিংকন, দৈনিক মানবজমিন পত্রিকার জেলা প্রতিনিধি সাহাজুল সাজু, দৈনিক সকালের সময়ের প্রতিনিধি লিটন মাহমুদ, আজকের পত্রিকার প্রতিনিধি রাকিবুল ইসলাম কবি, বার্তা বাজারের প্রতিনিধি মাসুদ রানা, শিক্ষক ও সাংবাদিক আবুল কাশেম, বদরুজ্জামান, গালিব আহমেদ, এজাজ উদ্দিন ছোটন, রাকিবুল ইসলাম রকি, এস এম তারেক সহ প্রমুখ।