রবিবার, ১১ অক্টোবর, ২০২৬২৭ আশ্বিন, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইউপি নির্বাচন: "শ্যাষ ভোটটা দিয়া যাই"

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ০:৪০

শেয়ার করুনঃ
ইউপি নির্বাচন: "শ্যাষ ভোটটা দিয়া যাই"

‘বাবা হুনছি (শুনছি) য্যার য্যার (যার) ভোট হে হে দেবে, কোন মারামারি হুরাহুরি নাই। বুড়া মানু হাটতে পারি না।  নাতি পোতিনরা কোলে কাহে কইরা ভোট দিতে লইয়া আইছে। বয়সতো কম হয়নাই। আবার ভোট দেতে পারি না-না পারি শ্যাষ ভোটটা দিয়া যাই।’ কুয়াশায় ঢাকা শীতের সকালে ভোটদিতে এসে কথাগুলো বলছিলেন জবুনা খাতুন।

তিনি পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া গ্রামের মৃত আব্দুর রশিদ হাওলাদারের স্ত্রী। তিনি আরও বলেছেন, কয়েক বছর অইল ভোট দেতে আইনাই কারণ আইয়া হুনি আমার ভোট আরাকজনে দেছে। এইবার হগুল্ডি (সবাই) কয় য্যার য্যার ভোট হে দিতে পারবে। 

আরও

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

জবুনা খাতুনকে কোলে তুলে নিয়ে আসা নাতী পারভেজ হোসেন বলেন, কাল থেকেই বলছেন আমাকে একটু নিয়ে যাবি? জীবনের শ্যাষ ভোট টা দিয়া আই। পরে তারে নিয়া আসছি।

শুধুই জবুনা খাতুনই নয় এসময় ভোট দিতে এসেছেন সুলতান খাঁ (৫৫) নামের আরেকজন ভোটার। বাতজ্বরে আক্রান্ত সুলতান  ক্রেস্টে ভর করে ভোট দিতে এসেছেন। তিনি বলছেন, “গত বিশ বছরেও এমন শান্তিপূর্ণভাবে ভোট দেইনি। প্যারালাইস্ড হইছে ভালোভাবে হাটতে পারিনা। কিন্তু সবাই কয় কোন  জই ঝামেলা ছাড়াই কেন্দ্রে ভোট হইতাছে। তাই সকাল সকালই আইয়া পড়ছি। আইয়া এহানের পরিবেশ দেইখাও ভালো লাগছে।

আরও

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার
ইউপি নির্বাচন
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

তবে, সুষ্ঠ ভোটগ্রহণে শুধু ভোটারগণই নয়, স্বস্তি ছিলেন প্রতিদ্ব›ন্দ্বী প্রার্থীরাও- উপজেলার  কোড়ালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সাধারণ সদস্য রুহুল কুদ্দুস আকাশ বলেন, ভোট যেভাবে সুষ্ঠ ও সুন্দরভাবে গ্রহণ হচ্ছে তাতে আমি শতভাগ বিজয়ের আশাবাদি। পাশাপাশি কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি যিনি সাধারণ মানুষের ভোটাধিকার ফিড়িয়ে দিছেন। সাধারণ মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারছেন। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

রোববার চতুর্থধাপে অনুষ্ঠিতব্য পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চার ইউনিয়নে শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষতার মধ্যদিয়ে শতভাগ ভোটারদের অংশগ্রহণমূলক উপস্থিতিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। আরএই ভোটযুদ্ধে অংশ নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন রাঙ্গাবালী ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাইদুজ্জামান মামুন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আরিফ হোসেন (ঘোড়া), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হুমায়ুন তালুকদার (মটরসাইকেল), বিদ্রোহী প্রার্থী এ কে এম আজাদ (চশমা), 

বিদ্রোহী প্রার্থী খলিলুর রহমান হাওলাদার (অনারস) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. আ. হান্নান (হাতপাখা), ছোটবাইশদিয়া ইউনিয়নেÑ আওয়ামী লীগ মনোনীত এবিএম আব্দুল মান্নান (নৌকা), বিদ্রোহী প্রার্থী বেনজীর আহম্মেদ (আনারস), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. বশির উদ্দিন (হাতপাখা) ও স্বতন্ত্র প্রার্থী সোহেল (মোটরসাইকেল), চালিতাবুনিয়া ইউনিয়নেÑআওয়ামী লীগ মনোনীত মু. জাহিদুর রহমান (নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মো. শাহিন (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মেজবাহউদ্দিন মুফতি (আনারস) ও মো. জাকারিয়া (ঘোড়া), চরমোন্তাজ ইউনিয়নেÑ আওয়ামী লীগ মনোনীত একে সামসুদ্দিন আবু মিয়া (নৌকা), বিদ্রোহী প্রার্থী আবুল কাশেম মোল্লা (আনারস), স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম (ঘোড়া) ও ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত মনিরুজ্জামান (হাতপাখা) । 

এবিষয়ে রাঙ্গাবালী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, আমি রাঙ্গাবালী ছোটবাইশদিয়া ইউনিয়নের প্রায় সব কেন্দ্র পর্যবেক্ষণ করেছি। নারী পুরুষ বয়স্ক লোকজনের ব্যপক উপস্থিতি রয়েছে। ভোটগ্রহণ সুষ্ঠভাবে হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনী,  আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহোদয়সহ যারা আছেন সবাই যথেষ্ট অ্যাক্টিভ এবং সবার সম্মিলিত প্রচেষ্টায় রাঙ্গাবালীবাসি একটি অবাধ নিরপেক্ষ, সুষ্ঠ, শতভাগ অংশগ্রহণমূলক  নির্বাচন পেয়েছে।

উল্লেখ্য, রাঙ্গাবালীর চারটি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৬৩ হাজার ১২৯ জন (পুরুষ ৩১ হাজার ৮৩৭ এবং মহিলা ৩১ হাজার ২৯২) । এরমধ্যে রাঙ্গাবালী ২৩ হাজার ৬৬৮, ছোটবাইশদিয়া ১৬ হাজার ১২৩, চরমোন্তাজ ১৭ হাজার ১৭৭ ও চালিতাবুনিয়া ৬ হাজার ১৬১ জন ভোটার।  

সর্বশেষ সংবাদ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, সরকারি ছুটি ঘোষণা

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

মক্কা চুক্তি নিয়ে তুরস্কের সঙ্গে আলোচনা হয়েছে: শফিকুর রহমান

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

রিয়াদ বিমানবন্দরে হামলা: হুতিবিরোধী অভিযানে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

জনপ্রিয় সংবাদ

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

জ্বালানি নিরাপত্তায় সৌরশক্তির মহাযাত্রা, বড় লক্ষ্যে সরকার এগোচ্ছে

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

ক্যানসারের সঙ্গে লড়ে বুশরার এসএসসিতে অবিশ্বাস্য জিপিএ-৫ অর্জন

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

নির্বাচনের প্রতিটি ধাপে নারীর অংশগ্রহণ চান সিইসি

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

টুম্পা থেকে ইধিকা, নাম বদলেই বদলে গেল ক্যারিয়ার

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

বাংলাদেশে স্টারলিংক চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

এ সম্পর্কিত আরও পড়ুন

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

ফটিকছড়িতে নিখোঁজ তিন বছরের শিশুর মরদেহ উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে নিখোঁজ হওয়ার প্রায় ১৩ ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১০ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার দাঁতমারা ইউনিয়নের নিচিন্তা এলাকার প্রতিবেশী আবদুল আউয়ালের বাড়ির একটি আলনার নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় বাড়ির মালিক আবদুল আউয়াল, তাঁর স্ত্রী আসমা বেগম ও ছেলে রবিউলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

মাদকাসক্তি, পারিবারিক ভাঙন, তারপর কিশোরীকে ধর্ষণ ও হত্যা

কুমিল্লার লালমাইয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিন (১৫) ধর্ষণ ও হত্যা মামলার একমাত্র আসামি সিএনজিচালিত অটোরিকশাচালক সুমন মিয়া (৩৫)। শনিবার (১০ অক্টোবর) রাতে আদালতে দেওয়া জবানবন্দিতে তাজমিনকে হত্যার দায় স্বীকার করেছেন তিনি। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে গাঁজা ও ইয়াবায় আসক্ত সুমন হত্যাকাণ্ডের দিনও নেশাগ্রস্ত ছিলেন। পুলিশ জানায়, গত বুধবার রাতে কক্সবাজার থেকে কুমিল্লায় ফেরেন তাজমিন। রাত সাড়ে ১২টার দিকে

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

অটোরিকশা বন্ধের হুঁশিয়ারিতে মোহাম্মদপুরে চালকদের সড়ক অবরোধ

ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ করার বিষয়ে সড়ক ও সেতুমন্ত্রীর হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়ক অবরোধ করেছেন অটোরিকশাচালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে অবস্থান নেন তারা। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীদের চলাচলে ভোগান্তি দেখা দেয়। অবরোধে অংশ নেওয়া চালকেরা অভিযোগ করেন, কোনো কারণ ছাড়াই তাদের

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

মঠবাড়িয়ায় এলপিজি সিলিন্ডার বিক্রিতে বাড়তি দাম, কোথাও মিলছে না গ্যাস

পিরোজপুরের মঠবাড়িয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে ২০০ থেকে ৩০০ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজি ওজনের এলপিজি গ্যাস সিলিন্ডার। কোথাও কোথাও বাড়তি টাকা দিয়েও গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন ক্রেতারা। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন স্বল্প আয়ের পরিবারগুলো। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্য অনুযায়ী, ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৮৩৭ টাকা। তবে মঠবাড়িয়া পৌরসভা

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা: অটোরিকশাচালকের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যার অভিযোগ

কুমিল্লার লালমাইয়ে স্কুলছাত্রী জান্নাতুল তাজমিন (১৫) হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনের কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় সুমন মিয়া (৩৫) নামে এক অটোরিকশাচালককে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, জিজ্ঞাসাবাদে তিনি তাজমিনকে ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেছেন। শনিবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় কুমিল্লা জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) পঙ্কজ বড়ুয়া। পুলিশ জানায়, গত ৮ অক্টোবর