রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬২২ ভাদ্র, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

অপরাধশিক্ষাবাংলাদেশ

বরগুনায় মাদ্রাসাছাত্রের হাত ভেঙে আটকে রাখলেন শিক্ষক

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ২৩:৪৪

শেয়ার করুনঃ
বরগুনায় মাদ্রাসাছাত্রের হাত ভেঙে আটকে রাখলেন শিক্ষক

বরগুনায় আবদুল্লাহ (৬) নামে এক নুরানী শাখার ছাত্রকে পড়া না পারায় মাদরাসা শিক্ষক পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। আমতলী পৌরসভার একে হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত দারুল আরকাম মডেল মাদরাসায়  এই ঘটনা ঘটে। এছাড়াও কোনো চিকিৎসা না দিয়ে ৪দিন ধরে মাদরাসায় আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার চাওরা ইউনিয়নের চাওরা চালিতাবুনিয়া গ্রামের হারুন হাওলাদারের ছেলে মো. আবদুল্লাহ (৬) কে আমতলী পৌরসভার ২নং ওয়ার্ডের একে হাইস্কুল সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত দারুল আরকাম মডেল মাদরাসার নুরানী অবাসিক শাখায় ভর্তি করেন। 

আরও

রাজস্ব আয় বাড়লেও বাড়েনি পাঁচবিবি রেলস্টেশনের যাত্রীসেবার মান

রাজস্ব আয় বাড়লেও বাড়েনি পাঁচবিবি রেলস্টেশনের যাত্রীসেবার মান

জানা যায়, গত ৯ ডিসেম্বর বিকেলে মাদরাসার নুরানী শাখার ক্লাশ নেন মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু আক্কাস আলী। ক্লাশে পড়া না পারায় সে ছাত্র আবদুল্লাকে প্রথমে লাঠি দিয়ে পেটান। লাঠি দিয়ে পেটানোর সময় আবদুল্লাহ চিৎকার দিলে ক্ষিপ্ত হয়ে মাদরাসা শিক্ষক হাফেজ মাওলানা আবু আক্কাস আলী আবদুল্লার বাম হাতের কনুইয়ে ডাষ্টার দিয়ে আঘাত করেন। এতে তার বাম হাতের জোড়া ছুটে যায়।

এ অবস্থায় আবদুল্লাকে কোন চিকিৎসা না দিয়ে এবং অভিভাবকে না জানিয়ে ওই মাদরাসার শিক্ষক চারদিন ধরে মাদরাসার একটি কক্ষে আটকে রাখেন। প্রচন্ড যন্ত্রনায় চারদিন ধরে আবদুল্লাহ কাতরালেও শিক্ষক তার কোনো চিকিসা এবং খোঁজ নেননি। এ অবস্থায় সোমবার সকালে আবদুল্লাহর মা মাদরাসায় তার ছেলে আবদুল্লাকে দেখতে আসলে ছেলেটি কান্না শুরু করে।

আরও

আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

মাদ্রাসাছাত্রশিক্ষক
https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
আখক্ষেতে পেতে রাখা বিদ্যুতের তারে জড়িয়ে নারীর মৃত্যু, প্রধান আসামি গ্রেফতার

মা তখন নিরুপায় হয়ে মাদরাসা থেকে তার ছেলেকে উদ্ধার করে আমতলী হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তার হাতের এক্সরে করে দেখা যায় বাম হাতের জোড়া সরে গেছে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শিশু আবদুল্লাহ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পড়া না পারায় হুজুর আমাকে পিটিয়ে হাত ভেঙে দিছে। এরপর আমাকে কোন ওষুধ দেয় নাই। বাড়িতেও যেতে দেয়নি।

আবদুল্লার মা পারুল বেগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মাদরাসার শিক্ষক হাফেজ মাওলানা আবু আক্কাস আলী পড়া না পারায় আমার ছেলের পিটিয়ে হাত ভেঙে দিয়েছে। এমনকি হাত ভেঙে ৪ দিন ধরে মাদরাসা আটকে রেখেছে। এসময় সে ছেলেটির কোন চিকিৎসা করাননি। সোমবার (১৩ ডিসেম্বর) সকালে ছেলেকে মাদরাসায় দেখতে এসে আমি এ ঘটনা জানতে পারি। হাসপাতালে নিয়ে গেলে এক্সরে করে দেখা যায় তার হাতের জোড়া ছুটে গেছে। আমি এ ঘটনার বিচার চাই। মাদরাসা শিক্ষক এ ঘটনা কাউকে না জানানোর জন্য অনুরোধ করেছে।

হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল টেনোলজিষ্ট মো. মোস্তাফিজুর রহমান সংবাদমাধ্যমকে জানান, প্রচন্ড আঘাতের কারণে ছেলেটির বাম হাতের জয়েন্ট সরে গেছে। হাতে ব্যান্ডেজ করে দেওয়া হয়েছে।

আমতলী থানার ওসি তদন্ত রনজিৎ সরকার বলেন, হাত ভাঙা বাচ্চাসহ পারুল নামে একজন মহিলা থানায় এসেছিল। মৌখিকভাবে সে মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে তার ছেলের হাত পিটিয়ে ভাঙার বিষয়ে জানিয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সংবাদ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সংকট এখন মানবিক নয়, আঞ্চলিক নিরাপত্তার হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

এনবিআর আন্দোলনের ২০ কর্মকর্তার দণ্ড মওকুফ করল আইআরডি

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় পালালো মার্কিন দুই যুদ্ধজাহাজ

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

বিদিশা এরশাদকে হাইকোর্টের জামিন, মুক্তিতে নেই আইনি বাধা

জনপ্রিয় সংবাদ

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

জানুয়ারিতে দুই পর্বে বিশ্ব ইজতেমার প্রাথমিক তারিখ ঘোষণা

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

তিন দফা কমার পর ফের বাড়ল স্বর্ণের দাম

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

দুই লাখ বাংলাদেশি নিয়োগের খবর নাকচ মালয়েশিয়ার

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

পুনর্বাসনের দাবিতে টঙ্গীতে মহাসড়ক অবরোধ বস্তিবাসীদের

এ সম্পর্কিত আরও পড়ুন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

যশোরে অভিযানে ধরা পড়ল চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন

চট্টগ্রামের আলোচিত শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা পুলিশের একটি বিশেষ দল। একই অভিযানে তার সঙ্গে থাকা আরও তিন সহযোগীকেও আটক করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) সকালে যশোরের ঝুমঝুমপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে ডেভিড ইমনের পাশাপাশি আলিস তমাল,

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলচেষ্টা ব্যর্থ, স্বস্তিতে কর্মকর্তা-কর্মচারীরা

৫ আগস্ট পরবর্তী সময়ে ইনডিপেনডেন্ট টিভির দায়িত্বে বিএনপিপন্থী দাবিদার এক সাংবাদিক নিউজরুম প্রধানের পদে বসেন। টেলিভিশনটির এসোসিয়েট এডিটর তার মামা বিএনপির বড় নেতা এমন পরিচয় ব্যবহার করতে শুরু করে আর সাবেক ছাত্রলীগ নেতা সাদ্দামের ডান হাত ক্ষ্যাত  শিক্ষাবিটের এক সিনিয়র রিপোর্টার বনে যান সাবেক ছাত্রদল কর্মী। পাশাপাশি আরও কিছু হঠাৎ বনে যাওয়া বিএনপিপন্থী কর্মী মিলে শুরু করে ইনডিপেনডেন্ট টেলিভিশন দখলের চেষ্টা।

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

নির্বাচন সামনে রেখে সহিংসতা ও সাংবাদিক নির্যাতন বেড়েছে: আসক

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক সহিংসতা ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্র (আসক)। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। আসকের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ থেকে ১০ ফেব্রুয়ারির মধ্যে রাজনৈতিক সহিংসতার ৫৮টি ঘটনা ঘটেছে। গণমাধ্যমের প্রতিবেদন বিশ্লেষণ করে সংস্থাটি জানায়, এসব ঘটনায় অন্তত দুজন নিহত

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

হালট্রিপ কেলেঙ্কারির হোতা তাজবীর দেশে ফেরার পর আটক

দীর্ঘদিন বিদেশে পালিয়ে থাকার পর হালট্রিপ কেলেঙ্কারির হোতা এবং সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ তাজবীর হাসান দেশে ফিরে আটক হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে বিশেষ একটি সংস্থা গ্রেপ্তার করে। শনিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা তাকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেন। বিমানবন্দর থানার উপপরিদর্শক এসআই আনিসুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

চাঁদা না পেয়ে বাসে গুলি ও অগ্নিসংযোগ, সেনাবাহিনীর হাতে নেছার-দীপু গ্রেপ্তার

রাজধানীর কাফরুলে চাঁদা না দেয়ায় যাত্রীবাহী বাসে গুলি বর্ষণ ও আগুন ধরিয়ে দেয়ার ঘটনায় জড়িত প্রধান অভিযুক্ত নেছার উদ্দিন ও তার সহযোগী দীপুকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। শুক্রবার (৩ অক্টোবর) রাতে মিরপুর এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের কাফরুল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। ঘটনাটি ঘটে শুক্রবার সকাল ৭টার দিকে, যখন