
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ২১:৩৯

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দশ কেজি গাঁজা সহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ওই দুই ব্যক্তির নাম পাভেল হোসেন ও তারা মিয়া। শনিবার দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়।শুক্রবার রাত সাড়ে সাতটার দিকে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড়ের নুরুর দীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।
এসময় তাদের নিকট থেকে মুড়ির বস্তায় রাখা দশ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।পাভেলের বাড়ি ভূরুঙ্গামারী ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামে আর তারা মিয়ার বাড়ি পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা গ্রামে। ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, গাঁজা সহ গ্রেপ্তার দুই ব্যক্তিকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি