
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১, ১৮:৫৬

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় জাহিদ হাসান ওরফে শান্ত (৩৩) নামের এক স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।শুক্রবার রাত পৌনে ১০টার দিকে গফরগাঁও ইউনিয়নের মাহির খারুয়া এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, শুক্রবার রাতে মাহির খারুয়া বাজারে কায়সার নামের একজন এলোপাতাড়ি জাহিদকে কোপাতে শুরু করেন। এরপর কায়সার পালিয়ে যান। এলাকার লোকজন জাহিদকে উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। জাহিদ ও কায়সার দুজনই মাহির খারুয়া গ্রামের বাসিন্দা।
গফরগাঁও থানার ওসি ফারুক আহমেদ বলেন, জাহিদ হাসান ওই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। এ ছাড়া তিনি স্থানীয়ভাবে কেব্ল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসার সঙ্গে যুক্ত। ধারণা করা হচ্ছে, ডিশ ব্যবসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটতে পারে। এখনও কোনো মামলা হয়নি। অভিযুক্ত ইমরান কায়সারকে আটক করার চেষ্টা অব্যাহত আছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি