
প্রকাশ: ১২ নভেম্বর ২০২১, ১৭:২১

দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নওগাঁ জেলার দুই উপজেলার ২০টি ইউনিয়নে নৌকা প্রতীকে ১১ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ছয় ও স্বতন্ত্র তিনজন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে। বৃহস্পতিবার রাতে নওগাঁ জেলা নির্বাচন অফিসার মাহমুদ হাসান বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
নওগাঁ সদর উপজেলার ১২টি ইউনিয়নের মধ্যে আওয়ামীলীগের নৌকা প্রতীকে ছয়জন, আওয়ামীলীগের বিদ্রোহী চারজন এবং স্বতন্ত্র দুইজন বিজয়ীয় হয়েছেন। বিজয়ীরা হলেন, নৌকা প্রতীকে- চন্ডিপুর ইউনিয়নে খুরশিদ আলম রুবেল, বর্ষাইল ইউনিয়নে সহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নে কাজী রুকুনুজ্জামান টুকু, বোয়ালিয়া ইউনিয়নে আফেলাতুন নেছা, তীলকপুর ইউনিয়নে রেজাউল করিম, বলিহার ইউনিয়নে মাসরেফুর রায়হান মাহিন। আওয়ামী লীগের বিদ্রোহী কীর্ত্তিপুর ইউনিয়নে নাজমুল হক হান্নান, হাঁসাইগাড়ি ইউনিয়নে জসিম উদ্দিন, শৈলগাছী ইউনিয়নে মোয়াজ্জেম হোসেন এবং বিএনপির স্বতন্ত্র প্রার্থী দুবলহাটি ইউনিয়নে আজম শাহ, হাঁপানিয়া ইউনিয়নে দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা ও বক্তারপুর ইউনিয়নে সারোয়ার কামাল চ ল।
সদর উপজেলার ১২টি ইউনিয়নে ১১১টি কেন্দ্রের ৬০১টি কক্ষে ভোট গ্রহন হয়। ১১টি ইউনিয়নে ৬৫৫ টি ব্যালট বাক্স এবং বক্তারপুর ইউনিয়নে ৯টি কেন্দ্রে ৮২ টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ভোট গ্রহন সম্পূর্ন হয়। যেখানে চেয়ারম্যান পদে ৬৫ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করেছেন। এখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১০ হাজার ৯৮২ জন।
অপরদিকে, রানীনগর উপজেলার পরিষদ নির্বাচনে আটটি ইউনিয়নের মধ্যে নৌকা পাঁচ,আওয়ামীলীগের বিদ্রোহী দুইজন ও স্বতন্ত্র একজন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
বিজয়ীরা হলেন, নৌকা প্রতীকে- রানীনগর সদরের খট্টেশ্বর ইউনিয়নে চন্দনা শারমিন রুমকি, মিরাট ইউনিয়নে হাফেজ জিয়াউর রহমান, গোনা ইউনিয়নে আব্দুল খালেক বরগাছা ইউনিয়নে আব্দুল মতিন মাষ্টার, একডালা ইউনিয়নে শাহজাহান আলী। আওয়ামী লীগের বিদ্রোহী কালীগ্রাম ইউনিয়নে আব্দুল ওয়াহাব চাঁন ও কাশিমপুর ইউনিয়নে মখলেছুর রহমান বাবু। বিএনপির স্বতন্ত্র প্রার্থী পারইল ইউনিয়নে জাহিদুল ইসলাম জাহিদ।
এ উপজেলার আটটি ইউনিয়নে ৭৪টি কেন্দ্রে ৪৩২টি কক্ষে ভোট গ্রহণ হয়। এরমধ্যে ৮টি ইউনিয়নে ৪৪৭ টি ব্যালট বাক্স এবং কাশিমপুর ইউনিয়নে নয়টি কেন্দ্রে ৫০টি বুথে ৭৫টি ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধিতিতে। যেখানে চেয়ারম্যান পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্ব›িদ্বতা করছেন। এখানে মোট ভোটার সংখ্যা ১ লাখ ৫১ হাজার ৭৩৪ জন।