
প্রকাশ: ১১ নভেম্বর ২০২১, ৩:৪৬

রাজবাড়ীর গোয়ালন্দের উজানচর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মো. গোলজার হোসেন মৃধা ও ছোটভাকলা ইউনিয়নে আওয়ামীলীগের প্রার্থী মো. আমজাদ হোসেন বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার নিজাম উদ্দিন আহমেদ রাত সোয়া ৯টার দিকে জানান, উজানচর ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে গোলজার হোসেন মৃধা পেয়েছেন ৯ হাজার ৯৪৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান আবুল হোসেন ফকির আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৫৩১ ভোট।

ছোটভাকলা ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে মো.আমজাদ হোসেন পেয়েছেন ৬ হাজার ৫৯৪ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আলী মিয়া আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪ হাজার ৪৫৩ ভোট।
রিটার্নিং কর্মকর্তা জানান, সকাল ৯ টা হতে বিকেল ৪ টা পর্যন্ত দুটি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
