
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১:২৫

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নে পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ২৬ কেজি ওজনের পাঙাশ মাছ।
মঙ্গলবার ( ৯ নভেম্বর) সকালে চরশালিপুর সংলগ্ন পদ্মা নদীতে জেলেদের জালে এ মাছটি ধরা পড়ে। পরে উপজেলা সদর বাজারের মাছ ব্যবসায়ী শামসু বেপারী ২১ হাজার টাকায় মাছটি ক্রয় করেন।

দোহার উপজেলার কুসুমহাটি ইউনিয়নের বাসিন্দা জেলে শেরজান মোল্লা জানান, তারা মোট ৮ জন মিলে পদ্মা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন।
তিনি আরও জনান, মঙ্গলবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে জালে মাছটি আটকা পড়ে। পরে সকালে চরভদ্রাসন সদর বাজারের রফিক খানের আড়তে আনলে শামসু বেপারী নামের একজন ২১ হাজার টাকায় মাছটি কিনে নেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি