
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ১:৮

৭১’র মহান মুক্তিযুদ্ধে গুলিবিদ্ধ হানিফ উদ্দিন পরিবার পরিজন নিয়ে দূর্বিসহ জীবন যাপন করছেন। জানা যায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চন্ডিপুর মৌজার ফাড়াজি পাড়া গ্রামের মৃত্যু আবুল ব্যাপারির পুত্র হানিফ উদ্দিন বয়সেরভারে কর্ম অক্ষম হয়ে পড়েছেন। অর্থের অভাবে চিকিৎসা বঞ্চিত হয়ে রোগে শোকে জীর্নসির্ণ হয়ে মানবেতর জীবন যাপন করছেন তিনি।
হানিফ উদ্দিন বলেন বর্তমান সরকার মুক্তিযোদ্ধাদের অনেক সুযোগ সুবিধা দিচ্ছেন। অথচ আমি মুক্তিযুদ্ধ চলাকালিন সময়ে ৬নং সেক্টরে মুক্তিযোদ্ধাদের রান্না বান্না, গোলাবারুদ বহন ও পাকবাহিনীদের ক্যাম্পের খবরা খবর সংগ্রহ করে দেশ স্বাধীনের জন্য পাকবাহিনীর সাথে যুদ্ধ করেছি।

তিনি বলেন, ৭১ সালে আমি পাকবাহিনীদের হাতে গুলিবিদ্ধ হয়ে আজও তার চিহ্ন বহন করে চলছি। মুক্তিযোদ্ধার তালিকায় বার বার আমার নাম অর্ন্ত:ভূক্ত করার আবেদন করলেও প্রকৃত মুক্তিযোদ্ধা হয়েও মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার নাম নাই। ২০২১ ইং সালে প্রকৃত মুক্তিযোদ্ধা যাচাই বাচাই ফরমে বীর মুক্তিযোদ্ধা শাহাজাহান আলী, লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১৫৩, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১১৮, বীর মুক্তিযোদ্ধা ফজলার রহমান, লাল মুক্তিবার্তা নং ০৩১৭০৩০১২৩, পৃথক পৃথক প্রত্যয়ন পত্রে উল্লেখ করেছেন যুদ্ধকালিন সময়ে হানিফ উদ্দিন ৬নং সেক্টরে সক্রিয়ভাবে যুদ্ধ করেছেন।
