
প্রকাশ: ৯ নভেম্বর ২০২১, ২১:২১

টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারের একটি পাটের গুদামে সোমবার (৮ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে ৭৩ বস্তা সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির চাল উদ্ধার করেছে র্যাব-১২। এ সময় দুই চোরাকারবারীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন- টাঙ্গাইল সদর উপজেলার বড়বেলতা গ্রামের মৃত আবুল হোসেন মন্ডলের ছেলে আব্দুল আজিজ মন্ডল (৬০) ও একই উপজেলার চরপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে মো. সোহেল (২৮)।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
র্যাব-১২,সিপিসি-৩ টাঙ্গাইলের কোম্পানী কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মামুন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপনে সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে ১১টায় তার নেতৃত্বে একদল র্যাব দেলদুয়ার উপজেলার ছিলিমপুর বাজারে অভিযান চালায়। অভিযানে র্যাব সদস্যরা ছিলিমপুর বাজারের সেকান্দরের পাটের গুদামের ভিতর থেকে পাচারের উদ্দেশ্যে রাখা ৩০ কেজি ওজনের ২৩ বস্তা চাল জব্ধ করে। এ সময় পাচারের জন্য মিনি ট্রাকে রাখা ৫০ বস্তাসহ মোট ৭৩ বস্তা খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ করে।

র্যাব আরোও জানায়, বাংলাদেশ সরকার কর্তৃক নাম মাত্র ১০ টাকা মূল্যে গরীব দরিদ্রদের জন্যে সরবরাহকৃত চাল বেশী মুনাফা লাভের আশায় অবৈধভাবে সংগ্রহ করে মজুত করে বেশী দামে বিভিন্ন জায়গায় বিভিন্ন লোকজনের নিকট বিক্রয় করে আসছে। তাদের নামে টাঙ্গাইল জেলার দেলদুয়ার থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(১)/২৫(২) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।