বুধবার, ২১ অক্টোবর, ২০২৬৫ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইভ্যালির চার ওয়্যারহাউস সিলগালা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৮ নভেম্বর ২০২১, ২:১৩

শেয়ার করুনঃ
ইভ্যালির চার ওয়্যারহাউস সিলগালা

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির চারটি ওয়্যারহাউস পরিদর্শন শেষে সিলগালা করে দিয়েছে হাইকোর্ট কর্তৃক গঠিত পরিচালনা বোর্ড।

সোমবার দুপুরে সাভারের আমিনবাজার এলাকার পিংক ফুড ইন্ড্রাস্টিয়াল পার্ক ও বলিয়াপুর এলাকায় অবস্থিত ইভ্যালির চারটি ওয়্যারহাউস সরেজমিনে পরিদর্শন শেষে তা সিলগাল করে দেওয়া হয়। ইভ্যালির স্থাবর সম্পদের পরিমাণ দেখতে এ কমিটি সেখানে যায়।

আরও

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

পরিদর্শন দলের নেতৃত্ব দেন আপিল বিভাগের সাবেক বিচারপতি ও গঠিত পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। এসময় পরিচালনা বোর্ডের সদস্য ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন, সাবেক সচিব মোহাম্মদ রেজাউল আহসান, ফখরুদ্দিন আহম্মেদ, ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে ওয়্যারহাউসটিতে বেশ কিছু টেলিভিশন, কোমল পানীয়সহ ইলেকট্রনিক্স মালামাল দেখতে পান তারা।

আরও

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

শামসুদ্দিন চৌধুরী মানিক সাংবাদিকদের বলেন, ‘আমাদের তৃতীয় বোর্ড মিটিং অনুষ্ঠিত হয়েছে। এই মুহূর্তে বলা সম্ভব নয় ইভ্যালির কি পরিমাণ সম্পদ রয়েছে। আমরা এখন সরেজমিনে ইনভেন্টরি করবো এরপর অডিট হবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরও বলেন, ‘হাইকোর্ট আমাদেরকে দুটি অপশন দিয়েছে। এর মধ্যে একটি হচ্ছে ব্যবসা চালিয়ে যাওয়া। আর অপরটি হচ্ছে অডিটের মাধ্যমে সম্পদের পরিমাণ নির্ণয় করে গ্রাহকের পাওনা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা। আমরা দেশের বিভিন্ন স্থানে থাকা ইভ্যালির ওয়্যারহাউসগুলো পরিদর্শন এবং অডিটের মাধ্যমে সকল সম্পদ নিয়ন্ত্রণে আনবো।’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

এ সময় বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব কবীর মিলন বলেন, ‘আমরা আসলে দ্বিতীয় অপশনটি এই মুহূর্তে চিন্তা করছি না, আমরা আশাবাদী ব্যবসাটি চালিয়ে যাওয়ার। যদি পারি সেটাই মঙ্গলজনক হবে। তবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয়। প্রথমে আমরা প্রতিষ্ঠানটির সম্পূর্ণ আর্থিক চিত্রটা তুলে আনার চেষ্টা করবো। আমরা আশ্বস্ত করতে পারি এখানে চুল পরিমাণ ব্যত্যয় থাকবে না। প্রথমেই আমরা প্রতিষ্ঠানটির সার্ভার আপ করার ব্যবস্থা করবো। এরপর বাংলাদেশ ব্যাংক, মোবাইল ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের কাছ থেকে আর্থিক চিত্র তুলে আনবো। এখন আমরা তথ্যগুলো সংগ্রহ করার চেষ্টা করছি, এরপর অডিট হবে।’

তিনি আরও বলেন, ‘ভ্যাট, ইনকাম ট্যাক্সসহ বিভিন্ন সংস্থার কাছ থেকে তথ্য সংগ্রহ করে হাইকোর্ট অনুমোদিত অডিট ফার্মকে দেবো। অডিট ফার্ম তাদের অডিট করবে এবং অডিটের উপর ভিত্তি করেই আমরা সামনে অগ্রসর হবো। আমাদের মূল লক্ষ্য এখান থেকে সঠিক এবং নির্ভুল তথ্য তুলে এনে একটি সঠিক প্রতিবেদন তৈরি করা। ইভ্যালির কর্মকর্তা-কর্মচারীরা এখন বিক্ষিপ্তভাবে রয়েছে। আমরা চেষ্টা করছি তাদেরকে একত্রে এনে তাদের কাছ থেকেও তথ্য সংগ্রহ করতে। এছাড়াও ইভ্যালির প্রতারিত গ্রাহকদেরকে কাছে থাকা তথ্যগুলো সংরক্ষণ করে রাখার জন্য অনুরোধ করছি।’

উল্লেখ্য, গত ১৮ অক্টোবর বিচারপতি মুহাম্মদ খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিককে প্রধান করে পাঁচ সদস্যের এক কমিটি গঠন করে ইভ্যালি পরিচালনা করার আদেশ দেন। এই কমিটি ইভ্যালির কোথায় কি আছে সবকিছু বুঝে নেবেন। কোম্পানি যেভাবে চলে, সেভাবে প্রথমে বোর্ড মিটিং বসবে। তাদের দায়িত্ব হলো টাকাগুলো কোথায় আছে, কোথায় দায় আছে, তা দেখা। আদালতের লিখিত আদেশ পাওয়ার পরই বোর্ড মিটিং করে তারা সরেজমিনে ইভ্যালির ওয়্যারহাউস পরিদর্শন করছেন। আগামী ২৩ নভেম্বর এ কমিটি আদালতে অগ্রগতি প্রতিবেদন দেবেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

জনপ্রিয় সংবাদ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

আজ ঐতিহাসিক আবাইপুর দিবস, মুক্তিযুদ্ধে শহীদ ১৮ জনের আত্মত্যাগ স্মরণ

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে পড়ে সাবেক অতিরিক্ত সচিবের মৃত্যু

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, নিহত ৭, নিখোঁজ ৫

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

পাঁচবিবিতে মিশুকচালককে হত্যা, ব্রিজের পাশে মরদেহ উদ্ধার

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

১৫ ঘণ্টা পর বিএসএফের কাছ থেকে ফিরলেন দুই বাংলাদেশি পুলিশ সদস্য

এ সম্পর্কিত আরও পড়ুন

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে পরিবার ও সমাজে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরিতে ‘বিশ্বযোগ’ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক মো. আবুল হাসনাত (হাসনাত আব্দুল্লাহ)। তাঁর মতে, অর্থনৈতিক স্বাধীনতা নারীদের আত্মবিশ্বাস বাড়ানোর পাশাপাশি নিজেদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও সক্ষম করে তুলবে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে কুমিল্লার দেবীদ্বারে নারী শক্তির আয়োজনে ‘বিশ্বযোগ’ প্রকল্পের প্রশিক্ষণার্থীদের মধ্যে

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

ভূরুঙ্গামারীতে এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাই

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুরমোহাম্মদ (৩৯) নামের এক এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ীকে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ সময় তাঁর কাছে থাকা ব্যবসার নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্যরাতে উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের দক্ষিণ দেওয়ানের খামার এলাকায় তাঁর বাড়ির কাছাকাছি এ ঘটনা ঘটে। আহত নুরমোহাম্মদ দক্ষিণ দেওয়ানের খামার গ্রামের আকবর আলীর ছেলে। তিনি দেওয়ানের

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

জয়পুরহাটের পাঁচবিবিতে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে আজিজুল ইসলাম (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পাঁচবিবি থানায় মামলা করেছেন। গ্রেপ্তারের পর মঙ্গলবার (২০ অক্টোবর) তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার আয়মারসুলপুর ইউনিয়নের মালিদহ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আজিজুল ইসলাম ওই গ্রামের মো. ছলিম উদ্দীনের ছেলে। মামলার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের নবাবগঞ্জে সড়কের গাছ কেটে যানবাহনের গতিরোধ করে ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে লুণ্ঠিত মালামাল ও ডাকাতিতে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর দিবাগত রাত ২টা ১৫ মিনিট থেকে ২টা

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ’—গোয়ালন্দে অর্থ উপদেষ্টা

‘আপনারা বলেন হরিজন, আসলে সবাই আমরা মানুষ। আর এটাই সবচেয়ে বড় বিষয়।’—সামাজিক সম্প্রীতি, মানবিক মর্যাদা ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) রাশেদ মাহমুদ আল তিতুমীর। তিনি বলেন, আমাদের মূল লক্ষ্য এমন একটি বাংলাদেশ গড়ে তোলা, যেখানে সবাই অংশগ্রহণ করতে পারবেন। সবার মধ্যে সম্প্রীতি ও দেশপ্রেম বজায় থাকবে। সবাইকে সঙ্গে নিয়েই আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ