
প্রকাশ: ৭ নভেম্বর ২০২১, ২০:৩৫

চুয়াডাঙ্গা পৌর এলাকায় স্কুলে বিদায় অনুষ্ঠান চলাকালীন তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। রোববার (০৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে আল হেলাল ইসলামিয়া একাডেমি স্কুলের ভেতরে এ ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি বলেন, তন্ময় হাসান তপু নামে এক এসএসসি পরিক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের আটকে মাঠে নেমেছে পুলিশ।তবে স্থানীয়রা জানিয়েছে, প্রেমঘটিত কারণে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি