
প্রকাশ: ৬ নভেম্বর ২০২১, ২৩:৪১

বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ( এমডি) সায়েম সোবহানকে হত্যার চেষ্টায় যুক্ত ও পরিকল্পনাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে ভূঞাপুরে মানববন্ধন কর্মসূচি করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) দুপুরে ভূঞাপুর সচেতন নাগরিক সমাজের আয়োজনে ভূঞাপুর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। এসময় হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সচেতন নাগরিক সমাজ।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, ভূঞাপুর প্রেসক্লাবের উপদেষ্টা সাংবাদিক বদিউজ্জামান খান, প্রেসক্লাবের সভাপতি মোঃ শাহ্ আলম প্রামাণিক, সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, মোঃ আতোয়ার রহমান তালুকদার মিন্টু, আওয়ামী লীগ নেতা এডভোকেট কাপাশ খান, সহ-সভাপতি আলীম আকন্দ, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক,

যুগ্ম সম্পাদক সৈয়দ সারোয়ার সাদী রাজু, কোষাধ্যক্ষ কামাল হোসেন, দপ্তর সম্পাদক মামুন সরকার, সাংবাদিক আব্দুর রশিদ তালুকদার, আল আমিন শোভন, মোঃ আসাদুল খান, কোরবান আলী তালুকদার, ফরমান শেখ, মোঃ আব্দুর রহিম মিয়া, খন্দকার মাসুদ রানা, মোঃ নাসির উদ্দিন, আরিফুজ্জামান তপু প্রমুখ।