
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ২২:৫৪

আশাশুনিতে মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ সম্পন্ন হয়।
সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রকল্পের আওতায় উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা (গধৎরহব ঋরংযবৎরবং জবংড়ঁৎপব ঈড়হংবৎাধরঃরড়হ ্ গধহধমবসবহঃ) বিষয়ক দু’দিনের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হুসেইন খান।

প্রশিক্ষক ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, সহকারী মৎস্য কর্মকর্তা এস এম মোস্তাফিজুর রহমান ও মেরিন ফিশারিজ অফিসার রত্না সাহা। অনুষ্ঠানে মাছ ধরা নিষিদ্ধকালীন সময়ে করনীয়তা, আইইউইউ অবৈধ, অনিয়ন্ত্রিত বিষয় নিয়ে আলোচনা, এসডিজি টার্গেট অজনে উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ ও ব্যবস্থাপনা বিষয় নিয়ে আলোচনা করা হয়।