
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ২১:১১

রাজবাড়ী জেলা তথ্য অফিসের আয়োজনে ও গোয়ালন্দ উপজেলা মহিলা অধিদপ্তরের সহযোগীতায় ‘মহিলা সমাবেশ’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৪ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার হলরুমে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান, জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আঃ সালাম সিদ্দিকী।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফা মুন্সী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন। যার সুফল আমরা ভোগ করছি। নারীদের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে অর্থনৈতিক ভাবে সমৃদ্ধ হতে নানা কার্যক্রম চালু করেছে এগুলোর সুযোগ নিয়ে এবং সঠিক ভাবে ব্যবহার করে এগিয়ে যেতে হবে।

জেলা তথ্য কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ দশটি উদ্যোগ একটি বাড়ি একটি খামার, আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়ক কর্মসূচি, নারীর ক্ষমতায়ন, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক ও মানসিক স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা কর্মসুচী এবং পরিবেশ সুরক্ষা নিশ্চিত করণে তৃণমুল পর্যায়ে ছড়িয়ে দিতে এই সমাবেশের আয়োজন করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি