
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ২০:১৬

মেহেরপুরের গাংনী উপজেলার হিন্দা গ্রামে দ্রুতগামি মােটরসাইকেল থেকে পড়ে রাকিব হােসেন (২৬) নামের এক যুবক নিহত হয়েছেন। এসময় মােটরসাইকেলের পিছনে চড়ে থাকা তার বন্ধু জনি মিয়া (২৫) আহত হয়েছেন। নিহত রাকিব ও আহত জনি হিন্দা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে আসন্ন তেঁতুলবাড়িয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী খোকনের ফুটবল মার্কা প্রতীকের প্রচারণা শেষে হিন্দা পশ্চিম পাড়া থেকে জনি ও রাকিব বাড়ি ফিরছিল। পথিমধ্যে গোরস্থান এলাকায় পৌঁছালে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গোরস্থানের পাশে একটি পিলারের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে চালক রাকিব মারাত্মকভাবে আহত হয় এবং জনি সুস্থ রয়েছে।

স্থানীয়রা আহত রাকিবকে উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন।গাংনী থানা অফিসার ইনচার্জ বজলুর রহমান জানান, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়েছি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি