
প্রকাশ: ৪ নভেম্বর ২০২১, ১৬:১৭

নরসিংদীর চরাঞ্চলের আলোকবালীতে ইউনিয়ন পরিষদ নির্বাচন ও আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন।আজ বৃহস্পতিবার (০৪ নভেম্বর) ভোরে আলোকবালী ইউনিয়নের নেকজানপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে আলোকবালী ইউনিয়নের রিপন মোল্লা ও আবুল খায়ের সমর্থকদের সাথে সংঘর্ষে জড়ায়। এতে রিপন মোল্লা গ্রুপের আমির হোসেন, আশরাফুল ও খুশু বেগম গুলিবিদ্ধ হয়। টেটা ও গুলিবিদ্ধ হয়ে দু'পক্ষর আহত হয় ২০ জন।

আহতদেরকে নরসিংদী সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের শরীর থেকে গুলি বের করে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেন।সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, তিনজনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে রাখা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি