
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ২১:৩৩

টেকনাফে শালবাগান রোহিঙ্গা ক্যাম্পে (নং- ২৬) ঘুমন্ত অবস্থায় জবাই করে স্ত্রী কে খুন করেছে স্বামী। মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে সি-ব্লকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে এ হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ঘাতক জাফরকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার গভীর রাতে টেকনাফ উপজেলার শালবাগান রোহিঙ্গা শিবিরে এ ঘটনা ঘটে।নিহত নারী হচ্ছে শালবাগান ২৬নং ক্যাম্পের সি/৬ ব্লকের এফসিএন-২৬৭৮৮৬-এর বাসিন্দা মুবার জান (৩৪)। অভিযুক্ত ঘাতক হলেন মো. জাফর।
বুধবার (৩ নভেম্বর) সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে প্রেরন করেছে।প্রতিবেশী রোহিঙ্গারা জানান, পারিবারিক কলহের জের ধরে ওই গৃহবধূকে তার স্বামী মো. জাফর নিজেই জবাই করে হত্যা করেছে। ১৬ এপিবিএন পুলিশের সিও তারিকুল ইসলাম জানান, ঘটনার বিষয়ে অবগত হয়েছি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি