
প্রকাশ: ৩ নভেম্বর ২০২১, ২০:৫৩

সকাল বেলা বাঁশ বাগানে মলত্যাগ করতে বাঁধা দেয়ার একদিন পরে জব্বার মোল্লা (৫০) নামে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। ঘটনাটি বুধবার ৩ নভেম্বর সকালে বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কালিকাপুর এলাকায় ঘটেছে। নিহত জব্বার মোল্লা পেশায় একজন মৎস্যজীবী ছিলেন, তার পিতার নাম ছিডু মোল্লা।
নিহতের বড় ভাই ছত্তার মোল্লা জানান, হত্যা ঘটনার আগের দিন মঙ্গলবার খুব সকালে একই এলাকার রাকিব বালী(১৬) বাড়ির কাছেই বাঁশ বাগানে মলত্যাগের জন্য প্রস্তুতি নিলে জব্বার মোল্লা তাকে ঐখানে মলত্যাগে বাঁধা দিলে দুজনের মধ্যে তর্কবিতর্ক ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। রাকিবের পিতার নাম বেলায়েত বালী। মা সহ নানা আসলাম সরদারের বাড়িতেই বেড়ে উঠেছে এই রাকিব।

বুধবার সকালে নিজ ঘরেই ছিলো জব্বার মোল্লা। সকাল সাড়ে ১০ টার দিকে ঘর থেকে বের হওয়ার সাথে সাথেই রাকিব সহ ১০ থেকে ১৫ জন হামলা চালায় জব্বার মোল্লার উপর। ওই সময় হামলাকারিদের হাতে লাঠি এবং ইট ছিলো। পরে তাকে উদ্ধার করে হিজলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উক্ত ঘটনার স্থান পরিদর্শন করেছেন সিনিয়র সহকারী পুলিশ সুপার মুলাদী সার্কেল মোঃ মতিউর রহমান। উক্ত ঘটনায় রাকিবের মা পারভিন বেগমকে আটক করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি