
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ৩:৪৮

রাজবাড়ীর কালুখালী থেকে ১৯ বোতল ফেনসিডিল সহ একজন কে গ্রেফতার করেছে রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর।
গ্রেফতারকৃত মাদক কারবারী হলো, কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের মৃতঃ শামছুল মন্ডলের ছেলে মো. রফিকুল ইসলাম প্রকাশ (৪৯)।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের পরিদর্শক দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান এর নেতৃত্ব একটি দল কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের রফিকুল ইসলাম প্রকাশ যাদুর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে তার শয়ন কক্ষের স্টিল এর ট্রাংক এর নিচে বিশেষভাবে লুকানো অবস্থায় একটি কাপড়ের ব্যাগের ভেতর ১৯ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কালুখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
