
প্রকাশ: ২ নভেম্বর ২০২১, ২২:২০

রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মায় এক জেলের জালে ধরা পড়েছে ৩৫ কেজি ওজনের দুটি পাঙ্গাস মাছ। দুটি পাঙ্গাসের মধ্যে একটি ওজন ২০ কেজি ও অন্যটির ওজন ১৫ কেজি। মাছ দুটি ১৫ শত টাকা কেজি দরে ৫২ হাজার টাকায় বিক্রি করা হয়েছে।মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৭টার দিকে দৌলতদিয়ার পদ্মা-যমুনা নদীর মোহনা থেকে জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে।
জানা গেছে, ফারুক হালদার মাছ দুটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫নং ফেরিঘাটের শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখের কাছে নেয়। তিনি পাঙ্গাস দুটি ১৪শত টাকা কেজিতে ৪৯ হাজার টাকায় কিনে নেন। পরে সম্রাট শাহজাহান শেখ মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করে রাজবাড়ীর এক ব্যবসায়ীর কাছে ১৫শত কেজি দরে মোট ৫২ হাজার টাকায় বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, স্থানীয় জেলে ফারুক হালদারের জালে মাছ দুটি ধরা পড়ে। তিনি বিক্রির জন্য ৫নং ফেরিঘাটে আমার মৎস্য আড়তে আনলে আমি উন্মুক্ত নিলামে ১৪শত টাকা কেজি দরে ৪৯ হাজার টকায় কিনে নেই। এর পর ১৫শত কেজি দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায় মাছ দুটি বিক্রি করে দিয়েছি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
