
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ৫:৪৩

আসন্ন উত্তর বাখর নগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, বর্তমান ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি হাজী ওমর ফারুক মোল্লার নির্বাচনী মতবিনিময় সভা, আজ সোমবার বিকেল ৪ ঘটিকা সময়, উত্তর বাখর নগর ইউনিয়নের ১নং ওয়ার্ড শিবপুর বড় হুজুরের বাড়ীতে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাজী ওমর ফারুক মোল্লা, সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান জনাব নুরুল ইসলাম নূর।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হামিদ (মিলিটারী),সদস্য -মোঃ বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহাব উদ্দীন, ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাবিবুর রহমান, শাহাব উদ্দীন। রায়পুরা উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম লোকমান, ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন আলমগীর হোসেন, মেহেদী হাসান এবং শিবপুর গ্রামের গন্য মান্য ব্যক্তিগন, ইউনিয়ন এবং ওয়ার্ড আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাজী ওমর ফারুক মোল্লা বলেন, আমাকে তৃণমূল আওয়ামী লীগ থেকে সমর্থন দেওয়ার কারনে আমি নির্বাচনের মাঠে নেমেছি, অবহেলিত উত্তর বাখর নগর ইউনিয়নকে ঢেলে সাজানোর জন্য এবং উত্তর বাখর নগর ইউনিয়নের গরীব দুঃখী অসহায় মানুষের পাশে দাড়িয়ে কাজ করে যাওয়ার জন্য। আপনারা জানেন তৃণমূল আওয়ামী লীগ থেকে আমার নাম পাঠানো হয়েছে, কিন্তু কেন্দ্রে দুর্ভাগ্যবশত আমি নৌকা প্রতীক পেলাম না।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
তখন দেখলাম তৃণমূল আওয়ামী লীগের নেতৃবৃন্দ সবাই ভেঙ্গে পড়েছেন আমার নৌকা প্রতিক না পাওয়ার ফলে।তাই আমি তৃণমূলের নেতা-কর্মীদের সকলের সমর্থনে এবং ইউনিয়ন বাসীর সুখে দুঃখে পাশে দাড়াতে ও বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে অংশগ্রহণ করার জন্য, আমি স্বতন্ত্র প্রা্র্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি।

আগামী ২৮ নভেম্বর জনতা তাদের ভোটের অধিকার প্রয়োগ করে নির্ধারণ করবে কে হবে আগামী উত্তর বাখর নগর ইউনিয়ন চেয়ারম্যান। সভার সভাপতি চেয়ারম্যান নুরুল ইসলাম নুর বলেন ওমর ফারুক ভালো মানুষ এবং দীর্ঘ দিন ইউনিয়ন আওয়ামী লীগের উন্নয়নে সকল কাজ পরিচালনা করেন, তিনি নৌকা না পাওয়াতে কষ্ট পেয়েছি আমরা। কিন্তু জনগন ভোটের মাধ্যমে জয়যুক্ত করে দেখাবে যোগ্য ওমর ফারুক মোল্লাকে।
ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃ হামিদ বলেন, আমরা যেনো যোগ্য, শিক্ষিত, আদর্শবান তরুন সমাজসেবক লোককে আগামী ২৮ নভেম্বর নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করি। উক্ত সভায় আরো বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার হাবিবুর রহমান, শাহাব উদ্দিন এবং উপস্থিত অনেক নেতৃবৃন্দ। সভায় উপস্থিত সবার একটাই চাওয়া ছিলো হাজী ওমর ফারুক মোল্লাকে যেনো চেয়ারম্যান হিসেবে দেখতে পারে, সেজন্য সবাই এক হয়ে কাজ করে যাবেন বলে প্রতিশ্রুতি দেন।
চেয়ারম্যান প্রা্র্থী ওমর ফারুক মোল্ল ই নিউজকে জানান, আমি আমার এলাকার গরীব দুঃখী, অসহায় মানুষের জন্য কাজ করার সুযোগ চাই। আমি চাই মাটি ও মানুষের পাশে থেকে তাদের সেবা করার জন্য। এজন্য আমার ভোটারদের কাছে বিনীত নিবেদন থাকবে, আমাকে সুযোগ দিন, আমি আপনাদের হয়ে কাজ করবো প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আপনাদের সন্তান, ভাই, বন্ধু হয়ে পাশে থাকতে চাই সবসময়।