
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ০:৩৯

কুমিল্লা দেবীদ্বারে কোভিড-১৯ টিকা গ্রহণে নারীদের দীর্ঘ সারি, করোনার প্রকোপ কমলেও ক্রমান্বয়ে বাড়ছে টিকা গ্রহীতার সংখ্যা।
সোমবার সকাল সাড়ে ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে টিকা গ্রহণের জন্য নারীদের দীর্ঘ সারিতে দাঁড়িয়ে অপেক্ষা করতে দেখা যায়। সেখানে নারী-পুরুষের ছিল উপচে পড়া ভিড়। তবে পুরুষের তুলনায় নারীদের উপস্থিতি সংখ্যাটাই বেশি লক্ষ করা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য অনুসারে আজ পর্যন্ত উপজেলায় কোভিড-১৯ টিকা গ্রহণে মোট নিবন্ধনকারী ১লক্ষ ১৯হাজার ৬শ ২৪জন। এরিমধ্যে প্রথম ডোজ সম্পন্ন করেছেন ৭৬হাজার ৪শ ১৭জন এবং দ্বিতীয় ডোজ সম্পন্ন করেছেন ৩৯হাজার ৫শ ৫৬জন। এখনো কোন ডোজ নিতে পারেননি ৪৪হাজার ২শ ৭জন।

উল্লেখ্য, করোনা সংক্রমনের প্রথমদিক থেকে দেবীদ্বারে করোনা প্রকট আকার ধারণ করে, তবে সময়ের সাথে সাথে তা স্মৃতিশীল হয়ে আসে। দেবীদ্বারে আজকের দিন পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১হাজার ৭শ জন, এরমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১হাজার ৬শ ১০জন, মৃত্যুবরণ করেছেন ৯০ জন। খুশির সংবাদ গত ১মাসেও কোন আক্রান্ত নেই।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহমেদ কবীর জানান, মানুষ টিকা গ্রহণে উদ্বুদ্ধ হয়েছে, রেজিস্ট্রেশনকৃত যারা আসছেন তাদের সকলকেই সুশৃংখল পরিবেশের টিকা দেওয়া হচ্ছে। ক্রমান্বয়ে নিবন্ধনকৃতের সংখ্যা বাড়ছে, তবে এখন টিকার কোন সংকট নেই। সকল রেজিস্ট্রেশন কৃতদের টিকা দেয়া সম্পন্ন করা হবে। শীতকালে করোনার প্রকোপ কি বাড়বে ? জবাবে তিনি বলেন, শীতে করোনার প্রকোপ বৃদ্ধি পাওয়ার কিছুটা আশঙ্কা রয়েছে, তবে এই সময়ের মধ্যে সকলকে ভ্যাকসিন'র আওতায় নিয়ে আসতে পারলে তেমন কোনো প্রভাব পড়বে না বলেই মনে হয়। যদি স্বাস্থ্যবিধি মেনে চলা হয় তবেই আমরা সুরক্ষিত থাকতে পারবো।