
প্রকাশ: ১ নভেম্বর ২০২১, ২১:৫৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল আরোহী রায়হান (৩৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় অজ্ঞাত আরও ২ জন আহত হয়েছেন। রোববার(৩১ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে মোস্তফা মেটাল ইন্ডাষ্টিজ লিঃ এর সামনে এ দূর্ঘটনা ঘটে।
নিহত রায়হান ফরিদপুরের কোতোয়ালি থানার কমলাপুর গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে বলে জানা গেছে। এছাড়া আহত ২ জন একই এলাকার বলে জানা গেছে।পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাত সোয়া ১০ টার দিকে উপজেলার মোস্তফা মেটাল ইন্ডাষ্ট্রিজ এর সামনে মহাসড়কের উপরে ঢাকা মেট্রো- ট-১৪-৫০৩৫ ট্রাকটির পেছনের ডান পাশের চাকা পাম্পচার হয়ে গেলে ড্রাইভার ঘটনাস্থলে ট্রাকের চাকা বদলাচ্ছিলো।
সে সময় দৌলতদিয়া ঘাট থেকে ফরিদপুরগামী দ্রুত গতির মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দাড়িয়ে থাকা ট্রাকের পিছনে সজোরে ধাক্কা মারে।এতে মোটরসাইকেল থাকা ৩ জন গুরুতর আহত হয়।স্থানীয়রা তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে থাকা কর্তব্যরত চিকিৎসক ১ জনকে মৃত বলে ঘোষণা করেন।এবং আহত দুইজনের অবস্থা আশংকাজনক দেখে তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি শুনেছি। মোটরসাইকেলে ৩ জন ছিলেন। তার মধ্যে ১ জন মারা গেছেন। আর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে।আহলাদীপুর হাইওয়ে থানার ওসি মো. দেলোয়ার হোসেন জানান, দূর্ঘটনার কিছুক্ষন পরেই আমাদের থানার মোবাইল টিম ওই স্থানে যান। ৩ জন মটরসাইকেল আরোহীর মধ্যে ১ জন। হাসপাতালে নেবার পর মারা যান ও ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুরে রেফার করেন। দূর্ঘটনা কবলিত মটরসাইকেল ও ট্রাক আমরা জব্দ করেছি।