
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২১, ৪:৪৮

শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ১নং ওয়ার্ডকে সন্ত্রাস ও মাদক মুক্ত, একটি আধুনিক মডেল ওয়ার্ড হিসেবে গড়তে চান মেম্বার প্রার্থী মোঃ ছায়েদ শেখ। রুদ্রকর ইউনিয়নের ১নং ওয়ার্ডে ভোটার সংখ্যা ২৪০০। এই ওয়ার্ডে মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন চার জন। এর মধ্যে ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ছায়েদ শেখ মোরক প্রতীক নিয়ে সদস্য পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রুদ্রকর ইউনিয়নের মেম্বার প্রার্থী ছায়েদ শেখ বলেন, আমার বাবা পূর্বে এই ওয়ার্ডের মেম্বার ছিলেন। মানুষ সবাই তাকে ভালোবাসতো আমি আমার বাবার সুনাম রক্ষার জন্য নির্বাচন করতেছি। ১নং ওয়ার্ড রুদ্রকর এর মধ্যে সবচেয়ে অবহেলিত এলাকা রাস্তাঘাটের একটা বিশাল সমস্যা রয়েছে এই রুদ্রকর ইউনিয়নে। আমি নির্বাচনে জয় লাভ করলে সর্বপ্রথম কাজ হবে এলাকার রাস্তাঘাট উন্নয়ন করা, মাদকমুক্ত, সন্ত্রাস মুক্ত সমাজ ও একটি আধুনিক ওয়ার্ড গঠন করা আমার নির্বাচনী অঙ্গীকার। আমি আশা করি ১নং ওয়ার্ডের জনগণ এবার তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে তাদের সেবা করার সুযোগ দিবেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি