
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২১, ২২:৩১

গাজীপুরের কালিয়াকৈরে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন আসন্ন কালিয়াকৈর পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের মেয়র প্রার্থী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ রেজাউল করিম রাসেল। শনিবার দুপুরে উপজেলার লতিফপুর এলাকায় তার নিজস্ব নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, কালিয়াকৈর উপজেলা আওয়ামীলীগের সাবেক (ভারপ্রাপ্ত) সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মান্নান শরিফ,

জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রশিদ, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আরিফ হোসেন খোকন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর রশিদ, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ হীরা মিয়া, যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিকসহ বিভিন্ন ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি